Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি বছরে বৈশ্বিক স্মার্টফোনের বাজার পুনরুদ্ধারের আশা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 31 March 2024
২০২০ সালের সেরা ১০ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

করোনা মহামারির পরবর্তী সময়ে স্মার্টফোনের বৈশ্বিক বাজার অনেকটাই নিম্নমুখী ছিল। চলতি বছরে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ৩ শতাংশ বেড়ে প্রায় ১২০ কোটি স্মার্টফোন ইউনিটে পৌঁছবে বলে আশা করছে হংকংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ইটি টেলিকম জানিয়েছে, উদীয়মান অর্থনীতির বাজারগুলোতে মূল্যস্ফীতির চাপ ক্রমশ কমে আসছে। একই সময়ে স্মার্টফোনে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) প্রযুক্তি যুক্ত হচ্ছে। এসব কারণে স্মার্টফোনের বৈশ্বিক বাজারে প্রবৃদ্ধি হবে বলে মনে করছে কাউন্টারপয়েন্ট রিসার্চ।

স্মার্টফোনের বাজারে প্রবৃদ্ধি হওয়ার পূর্বাভাস দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনও (আইডিসি)। প্রতিষ্ঠানটির মতে, চলতি বছরে স্মার্টফোনের বৈশ্বিক বাজার ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১২০ কোটি ইউনিট ছাড়িয়ে যেতে পারে।

কাউন্টারপয়েন্ট রিসার্চ জানিয়েছে, চলতি বছরে ভারত, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মতো উদীয়মান অর্থনীতির বাজারগুলোতে স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাজেট সেগমেন্টের স্মার্টফোন (১৫০-২৪৯ ডলার) বিক্রি এ প্রবৃদ্ধিকে সমর্থন করবে।

এদিকে লাতিন আমেরিকার বাজারে অপো, ভিভো, শাওমি এবং ট্রানশান গ্রুপের মতো চীনা প্রস্তুতকারকদের বিনিয়োগ প্রতিযোগিতা তীব্র হয়েছে। ফলে চলতি বছরে বাজেট সেগমেন্টের স্মার্টফোন বিক্রি বছরে ১১ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া জেনএআই স্মার্টফোন খাতের অন্যতম আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। ফলে নতুন প্রজন্মের গ্রাহকেরা এর প্রতি আগ্রহী হয়ে উঠেছে। প্রযুক্তিবিদরা বলছেন, প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা বাড়াতে অবদান রাখবে জেনএআই স্মার্টফোন ও ফোল্ডেবলের জনপ্রিয়তা।

আইডিসি পূ্র্বাভাস দিয়ে বলেছে, চলতি বছরে ১৭ কোটি ইউনিটের বেশি জেনএআই প্রযুক্তিনির্ভর স্মার্টফোন বিক্রি হবে। এটি এআইনির্ভর কম্পিউটারের বিক্রিকেও ছাড়িয়ে যেতে পারে।

অন্যদিকে কাউন্টারপয়েন্ট রিসার্চ জানিয়েছে, অ্যাপল ও হুয়াওয়ে প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি ধরে রাখতে নেতৃত্ব দেবে। আবার ভারত, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মতো উদীয়মান বাজারে আইফোনের চাহিদা বাড়ছে। সবমিলিয়ে চলতি বছরে বৈশ্বিক স্মার্টফোনের বাজার পুনরুদ্ধার হবে বলে আশা করছেন প্রযুক্তিবিদেরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলচীনা স্মার্টফোনপ্রযুক্তিনির্ভরহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

তথ্যপ্রযুক্তি খাতে চাকরি হারানোর বছর
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে চাকরি হারানোর বছর

উন্মোচনের আগেই ফাঁস হয়ে গেল মটো জেড৪ এর তথ্য
নির্বাচিত

উন্মোচনের আগেই ফাঁস হয়ে গেল মটো জেড৪ এর তথ্য

দারাজের ট্রাভেল প্যাকেজে স্মরণীয় থাকবে আপনার ভালোবাসা দিবস!
ই-কমার্স

দারাজের ট্রাভেল প্যাকেজে স্মরণীয় থাকবে আপনার ভালোবাসা দিবস!

অপো রেনো ১৪ প্রো
প্রযুক্তি বাজার

ফ্ল্যাগশিপ থেকে বাজেট: বছরজুড়ে বাজার মাতানো অপোর সেরা ৫ ফোন

ঈষিতা : স্বপ্নজয়ী এক নারী উদ্যোক্তার নাম
উই

ঈষিতা : স্বপ্নজয়ী এক নারী উদ্যোক্তার নাম

৭৬% কোম্পানি সাইবার বীমার জন্য সাইবার সুরক্ষা বাড়িয়েছে: সফোস
প্রযুক্তি সংবাদ

৭৬% কোম্পানি সাইবার বীমার জন্য সাইবার সুরক্ষা বাড়িয়েছে: সফোস

Load More

ট্রেন্ডিং টপিক

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ
প্রযুক্তি বাজার

আনঅফিশিয়াল ফোন কিনে ঠকছেন না তো?

দেশের বাজারে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের একটি বড়...

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 March 2024

চলতি বছরে বৈশ্বিক স্মার্টফোনের বাজার পুনরুদ্ধারের আশা

Techzoom.TV |
TechzoomTV