Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইলন মাস্কের ভারত সফরে কী চমক থাকছে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
ইলন মাস্কের ভারত সফরে কী চমক থাকছে!

ইলন মাস্ক ও নরেন্দ্র মোদি | রয়টার্স ফাইল ছবি

Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় শতকোটিপতি এবং বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক চলতি মাসেই ভারত সফরে আসছেন। আগামী ২১ ও ২২ এপ্রিল ভারতে অবস্থান করবেন তিনি। মাস্কের এই ফরে সরকারি কর্মকর্তা এবং অন্যান্য শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। দেখা করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও।

ভারতে আসার তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। বিশ্বের শীর্ষস্থানীয় শতকোটিপতি এবং বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভারত সফরের ঘোষণা দিয়েছেন। মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতেই তিনি এই সফরে যাবেন।

৪৮ ঘণ্টার এই সফরে বড় কোনো বিনিয়োগের ঘোষণা আসতে পারে তার থেকে। পরিকল্পনা রয়েছে দুটি পরিষেবা টেসলা এবং স্টারলিঙ্ক নিয়ে।

জানা গেছে, ইলন মাস্কের কোম্পানি টেসলা ভারতে ইলেকট্রিক গাড়ির বিক্রি শুরু করতে পারে। শুধু ভারতে উৎপাদন নয়, এখান থেকে সারা বিশ্বে ইলেকট্রিক গাড়ি রপ্তানির পরিকল্পনা রয়েছে। টেসলা ভারতে কমপক্ষে ৪১৮ কোটি টাকা বিনিয়োগ করতে পারে। এখানে একটি কারখানা স্থাপন করবেন তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

একইসঙ্গে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দিতে স্টারলিঙ্ক পরিষেবা স্থাপনের চিন্তা আছে তার। ভারতের লাখ লাখ স্মার্টফোন ব্যবহারকারী এই পরিষেবা শুরুর অপেক্ষায় রয়েছেন। যদিও এখনও সরকারের কাছ থেকে অনুমতি পায়নি স্টারলিঙ্ক।

আশা করা হচ্ছে, ভারত সফরে এলে ইলন মাস্ক সেই পরিকল্পনায় জোর দিতে পারেন। স্টারলিঙ্ক ভারতে চালু হলে বিরাট চাপে পড়বেন মুকেশ আম্বানি তথা রিলায়েন্স জিও তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের কেন্দ্রীয় সরকার গত মাসে বৈশ্বিক গাড়ি নির্মাতাদের জন্য বৈদ্যুতিক গাড়ির (ইভি) আমদানি শুল্ক কমিয়েছে। যাঁরা অন্তত ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ বিনিয়োগ করতে চান এবং তিন বছরের মধ্যে ভারতে স্থাপিত কারখানায় গাড়ি উৎপাদন শুরু করার অঙ্গীকার করবেন, তাঁরাই কেবল করছাড়ের এই সুযোগ পাবেন। এর আগে ২০২১ সালে টেসলার বস ইলন মাস্ক বলেছিলেন যে ভারতের উচ্চহারে আমদানি শুল্ক আরোপের কারণে বিশ্বের দ্রুততম বর্ধনশীল এই অর্থনীতিতে তাঁর কোম্পানি টেসলার বৈদ্যুতিক গাড়ির প্রচলন বাধাপ্রাপ্ত হচ্ছে।

ইলন মাস্ক শুধু টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তাই (সিইও) নন, তিনি মহাকাশযান প্রস্তুতকারক, উৎক্ষেপণ পরিষেবা প্রদানকারী ও স্যাটেলাইট যোগাযোগ প্রতিষ্ঠান স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস করপোরেশনের (যা স্পেসএক্স নামে সমধিক পরিচিত) চিফ টেকনোলজি অফিসার (সিটিও) এবং প্রতিরক্ষা ঠিকাদারও।

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনে সম্প্রতি প্রকাশিত ২০২৪ সালের বৈশ্বিক বিলিয়নিয়ার বা শতকোটিপতিদের তালিকায় তৃতীয় স্থানে আছেন ইলন মাস্ক। ফোর্বসের তথ্য অনুযায়ী তাঁর সম্পদের নিট মূল্য ১৯ হাজার ২০ কোটি ডলার। অন্যদিকে ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে ইলন মাস্কের পতন ঘটেছে। তাঁকে টপকে বিশ্বের তৃতীয় শীর্ষ অতিধনীর অবস্থানে উঠে এসেছেন মেটার (ফেসবুক) মার্ক জাকারবার্গ। গত মাসের শুরুর দিকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সে প্রথম স্থানে ছিলেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

এদিকে ভারতের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে জানান, মোদি–মাস্কের বৈঠকটি চলতি মাসের শেষ সপ্তাহে হওয়ার কথা এবং এটি রাজধানী নয়াদিল্লিতে মোদির সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে।

বিবিসি জানায়, মোদি–মাস্ক বৈঠকে প্রধানত ভারতে টেসলা কোম্পানির বৈদ্যুতিক গাড়ি উত্পাদন শুরু করার পরিকল্পনা নিয়েই আলোচনা হবে। এ নিয়ে বিবিসি যোগাযোগ করলেও টেসলার পক্ষ থেকে তাৎক্ষিণকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

ভারতের লোকসভা নির্বাচনের পরিস্থিতিতেই ইলন মাস্ক এ সফর করছেন। ভারতে ছয় সপ্তাহব্যাপী লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল। নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবার তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার চেষ্টায় আছে। ফলে নির্বাচনের সময় টেসলার বিনিয়োগের ঘোষণা নরেন্দ্র মোদির ব্যবসাবান্ধব উদ্যোগকে আরও জোরালো করবে বলে আশা করা হচ্ছে। তিনি বিভিন্ন বিদেশি কোম্পানিকে ভারতে উত্পাদন কার্যক্রম শুরু ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আহ্বান জানিয়ে আসছেন।

এর আগে গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নরেন্দ্র মোদির সঙ্গে ইলন মাস্ক দেখা করেছিলেন। তখন বৈশ্বিক প্রযুক্তি খাতের মাল্টি বিলিয়নিয়ার শতকোটিপতি মাস্ক বলেছিলেন, ‘মোদি আমাদের ভারতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, যা আমরাও করতে চাই।’

অবশ্য ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে যাওয়ার পরিকল্পনাটি এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও চীনে কোম্পানিটির গাড়ি বিক্রি কমছে। টেসলার ইউরোপীয় কারখানায় অগ্নিকাণ্ড, বৈশ্বিক শিপিং তথা জাহাজীকরণে বিঘ্ন ও ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে এ বছরের প্রথম তিন মাসে তাদের গাড়ি সরবরাহ হ্রাস পেয়েছে। বিশেষ করে চীনা কোম্পানি বিওয়াডির মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় পড়ে টেসলা তার বৈদ্যুতিক গাড়ির দাম বারবার কমিয়েছে। চলতি বছরে তাদের গাড়ি বিক্রি এক–তৃতীয়াংশ কমেছে।

ভারতের বাজার খুবই সম্ভাবনাময়। দেশটি ২০২২ সালে যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়, যাদের ২০২৩ সালের ডিসেম্বর প্রান্তিকে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইলন মাস্কটেসলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেটে ধীরগতি ও কল ড্রপে কঠোর অবস্থানে যাচ্ছে বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর

১৫ মার্চ থেকে মোবাইলের ডাটার কোনো মেয়াদ থাকবে না
টেলিকম

মোবাইলে অব্যবহৃত ডাটা ফেরত পাবেন গ্রাহকরা

কালারফিট সিরিজের নতুন স্মার্টওয়াচ আনলো নয়েজ
নির্বাচিত

কালারফিট সিরিজের নতুন স্মার্টওয়াচ আনলো নয়েজ

করোনাভাইরাসের কারণে অনলাইনে লঞ্চ হবে রেডমি কে৩০ প্রো; ফিচারগুলি দেখে নিন
লিড স্টোরি

করোনাভাইরাসের কারণে অনলাইনে লঞ্চ হবে রেডমি কে৩০ প্রো; ফিচারগুলি দেখে নিন

গুগল ম্যাপসের ভুলে নদীতে পড়ে গেলেন ব্যক্তি
নির্বাচিত

গুগল ম্যাপসের ভুলে নদীতে পড়ে গেলেন ব্যক্তি

আইফোনের জন্য স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল
লিড স্টোরি

আইফোনের জন্য স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০
বিবিধ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা

৮,০০০ এমএএইচ দানবীয় ব্যাটারি ও এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লেসহ বিশ্ববাজারে ‘টেকনো পোভা ৮ ৫জি’
প্রযুক্তি সংবাদ

৮,০০০ এমএএইচ দানবীয় ব্যাটারি ও এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লেসহ বিশ্ববাজারে ‘টেকনো পোভা ৮ ৫জি’

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
প্রযুক্তি সংবাদ

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ...

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ এপ্রিল ২০২৪

ইলন মাস্কের ভারত সফরে কী চমক থাকছে!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix