Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার হামলা মোকাবেলায় এমআইটির নতুন চিপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ মে ২০২৪
সাইবার হামলা মোকাবেলায় এমআইটির নতুন চিপ
Share on FacebookShare on Twitter

সাইবার হামলা মোকাবেলায় নতুন চিপ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও এমআইটি-আইবিএম ওয়াটসন এআই ল্যাব। এটি হেলথ ফিটনেস ট্র্যাকারসহ অন্যান্য এআই-নির্ভর ডিভাইসে থাকা তথ্যের সুরক্ষা স্তর বাড়িয়ে দেবে বলে সূত্রে জানা গেছে।

সঠিকভাবে ফিটনেস ট্র্যাকিং ফিচারসহ হেলথ মনিটরিং অ্যাপগুলো ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদি শারীরিক অবস্থার তথ্য সংরক্ষণ করে। সঠিকভাবে কাজ করার জন্য অ্যাপগুলো মেশিন লার্নিংয়ের ওপর নির্ভরশীল। এছাড়া এগুলো স্মার্টফোন ও কেন্দ্রীয় সার্ভারের মধ্যে প্রতিনিয়ত বিপুল তথ্য আদান-প্রদান করে থাকে।

একটানা যোগাযোগ প্রক্রিয়াটি অ্যাপগুলোর প্রক্রিয়ার গতিকে ধীর করে দেয়, যার পরিপ্রক্ষিতে ব্যাটারি লাইফ বা ব্যাকআপের সময় কমে আসে। এজন্য প্রকৌশলীরা প্রায়ই মেশিন লার্নিং এক্সিলারেটর ব্যবহার করেন, যা বিশেষ হার্ডওয়্যারের মাধ্যমে প্রক্রিয়াটিকে দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে। কিন্তু এ ধরনের এক্সিলারেটর ডিভাইসে সাইবার হামলার ঝুঁকি বাড়িয়ে দেয়। পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য ও আর্থিক তথ্যের মতো সংবেদনশীল তথ্য চুরির ঝুঁকি বাড়ায়।

ঝুঁকি কমাতে এমআইটি ও এমআইটি-আইবিএম ওয়াটসন এআই ল্যাবের গবেষকরা একটি মেশিন লার্নিং এক্সিলারেটর তৈরি করেছেন, যা দুটি প্রচলিত সাইবার হামলার থেকে নিরাপদ। তাদের তৈরি করা নতুন চিপটি লার্জ এআই মডেলগুলোকে কাজে লাগিয়ে ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রেখে কার্যকরভাবে কাজ করতে সক্ষম।

গবেষণা দলটি চিপে বেশ কয়েকটি বিষয়ে পরিবর্তন এনেছে, যা ডিভাইসের গতি না কমিয়েও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে। এছাড়া অতিরিক্ত এ সুরক্ষা ব্যবস্থা ডিভাইসের কম্পিউটিং সক্ষমতাকে প্রভাবিত করে না। গবেষকরা জানান, চালকবিহীন ড্রাইভিং, অগমেন্টেড বা ভার্চুয়াল রিয়েলিটির মতো এআই অ্যাপগুলোর চাহিদা এ সুরক্ষিত অ্যাক্সিলারেটর চিপ থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে।

গবেষণাটির প্রধান গবেষক মৈত্রেয়ী অশোকের মতে, চিপটির ব্যবহার ডিভাইসকে কিছুটা বেশি ব্যয়বহুল করার পাশাপাশি কম বিদ্যুৎ সাশ্রয়ী। গবেষণায় ডিভাইসটি পরীক্ষার জন্য গবেষকরা সাইড-চ্যানেল ও বাস-প্রবিং নামের দুটি সাইবার হামলা প্রক্রিয়ার মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন। কিন্তু লক্ষাধিকবার চেষ্টা করা সত্ত্বেও তারা কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি।

সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ অনুযায়ী, সাইবার অপরাধীরা স্বাস্থ্যসেবা খাতকে লাভজনক লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। এমন সময় এ নতুন চিপ প্রকাশের বিষয়টি প্রকাশ্যে এল।

মেডক্রিপ্টের প্রধান নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যাক্সেল উইর্থ মনে করেন, স্বাস্থ্যসেবায় সাইবারনিরাপত্তা অন্যান্য খাতের মতো এখনো উন্নত নয়। ক্লাউডভিত্তিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি ফার্ম ইন্ডাসফেস পরিচালিত একটি জরিপ অনুসারে, অর্ধেকের বেশি স্বাস্থ্য ও সামাজিক সেবা প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের তথ্য অনুযায়ী, ২০১২-২১ সালের মধ্যে স্বাস্থ্যসেবায় তথ্য চুরি ও ফাঁসের ঘটনা ক্রমাগত বেড়েছে। এছাড়া ২০২০-২১ সালের মধ্যে গড়ে র‍্যানসমওয়্যারের ঘটনা ৪৫ শতাংশ বেড়েছে। যেখানে ২০২১ সালে র‍্যানসমওয়্যারের হামলায় সর্বোচ্চ মুক্তিপণ ছিল ২৪ কোটি ডলার। ২০২০ সালে যার পরিমাণ ছিল ৩ কোটি ডলার। গবেষকরা মনে করছেন, এমআইটির নতুন এ চিপ সংবেদনশীল ডাটা পরিচালনাকারী অ্যাপ ও ডিভাইসের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে দুর্বলতা মোকাবেলায় সহায়তা করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্ষুদ্র ও মাঝারি অনলাইন উদ্যোক্তাদের ব্যবসা বিকাশে ভূমিকা রাখবে ওএনডিসি
প্রযুক্তি সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি অনলাইন উদ্যোক্তাদের ব্যবসা বিকাশে ভূমিকা রাখবে ওএনডিসি

বিজ্ঞাপনে বৈষম্যমূলক শব্দ, ক্ষমা চাইল টুইটার
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া অন্যের ছবি শেয়ার করা যাবে না : টুইটার

জনগণ ও দেশের প্রয়োজনে যা কাজে লাগবে তাই করবো: পলক
প্রযুক্তি সংবাদ

জনগণ ও দেশের প্রয়োজনে যা কাজে লাগবে তাই করবো: পলক

নাসার প্রোগ্রামে বিশ্বজয়ী বাংলাদেশী দলের অংশগ্রহণ
নির্বাচিত

নাসার প্রোগ্রামে বিশ্বজয়ী বাংলাদেশী দলের অংশগ্রহণ

আইফোন কেনায় আগ্রহী নন অধিকাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী
প্রযুক্তি সংবাদ

আইফোন কেনায় আগ্রহী নন অধিকাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী

ফোল্ডেবল ফোনে বাজিমাতের চেষ্টা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল ফোনে ঝুঁকছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি
বিবিধ

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো
নির্বাচিত

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ মে ২০২৪

সাইবার হামলা মোকাবেলায় এমআইটির নতুন চিপ

Techzoom.TV |
TechzoomTV