Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিভির স্ক্রিনে জিভ লাগালেই খাবারের স্বাদ মিলবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
টিভির স্ক্রিনে জিভ লাগালেই খাবারের স্বাদ মিলবে
Share on FacebookShare on Twitter

১০০ বছর আগে অর্থাৎ ১৯২০ সালের শেষের দিকে তৈরি হয়েছিল প্রথম টেলিভিশন। তবে তা ছিল কেবল পরীক্ষামূলক স্তরে, ঘরে ঘরে সাদা-কালো টিভি আসতে আসতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পার হয়ে গিয়েছিল। এরপর থেকে এতদিন পর্যন্ত টেলিভিশনে শুধুমাত্র দর্শন ও শ্রবণ – এই দুই ইন্দ্রিয় উপভোগ করা যেত।

তবে এই দু’টি ইন্দ্রিয়ের সঙ্গে মানুষের আরেকটি ইন্দ্রিয়কেও এবার স্পর্শ করতে চলেছে টিভি। সম্প্রতি এমনই একটি টিভি আবিষ্কার করেছে জাপান। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জাপানের একজন অধ্যাপক এমন এক প্রোটোটাইপ টেলিভিশন বানিয়েছেন, যা মানুষের স্বাদ ইন্দ্রিয়কেও তৃপ্ত করবে। অর্থাৎ চেলিভিশনের পর্দায় কোনো খাবারের ছবি দেখালে, দর্শকরা সেই টিভির পর্দা জিহ্বা দিয়ে চেটে ওই খাবারের স্বাদ পেতে সক্ষম হবেন। এই টেলিভিশন মানুষের টিভি দেখার অভিজ্ঞতা আরও এক ধাপ এগিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

রয়টার্স বলছে, বিস্ময়কর এই টেলিভিশনটি তৈরি করেছেন জাপানের মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমি মিয়াশিতা। তিনি তার নতুন আবিষ্কৃত এই টিভির নাম দিয়েছেন ‘টেস্ট দ্য টিভি’ বা সংক্ষেপে ‘টিটিটিভি’।

প্রশ্ন উঠতে পারে টেলিভিশন দেখলেই তো আর টিভি পর্দায় প্রদর্শিত খাবারটি মুখে চলে আসবে না। তবে এর স্বাদ কিভাবে আস্বাদন করতে পারবেন পর্দার সামনে থাকা দর্শকরা?

সংবাদমাধ্যমগুলো বলছে, টিটিটিভি ডিভাইসটিতে ১০টি স্বাদের ক্যানিস্টারের একটি ক্যারোসেল ব্যবহার করা হয়েছে। ক্যারোসেল থেকে বিভিন্ন কম্বিনেশনে ওই ১০টি স্বাদ স্প্রে করে কোনো নির্দিষ্ট খাবারের স্বাদ তৈরি হয়। সেই স্বাদের নমুনা একটি ফ্ল্যাট টিভি স্ক্রিনের ওপর হাইজেনিক ফিল্মে রোল করা হয়। ফলে দর্শকরা টিভি স্ক্রিন চাটলেই ওই খাবারের স্বাদ পাবেন।

অধ্যাপক হোমি মিয়াশিতা বলছেন, করোনাভাইরাস মহামারির সময়ে যখন মানুষ শারীরিকভাবে বিচ্ছিন্ন, সেই সময়ে এই ধরনের প্রযুক্তি মানুষের সংযোগ ও যোগাযোগের উপায়কে উন্নত করতে পারে।

তিনি আরও জানিয়েছেন, যন্ত্রটি তৈরির ক্ষেত্রে তার লক্ষ্য ছিল ঘরে বসেও যেন মানুষ বিশ্বের অন্য প্রান্তের কোনো রেস্তোরাঁয় খাওয়ার মতো অভিজ্ঞতা লাভ করতে পারেন, সেটা সম্ভব করা। আর এই কাজে তাকে সহায়তা করেছেন মেইজি বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীর একটি দল।

রয়টার্স বলছে, মেইজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দলটি মূলত স্বাদ-সম্পর্কিত বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি নিয়ে গবেষণা করেন। যেমন তারা এমন একটি কাঁটাচামচ তৈরি করেছেন, যেটি যে কোনো খাবারের স্বাদকে আরও বাড়িয়ে দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছর ধরে শিক্ষার্থীদের ওই দলটিকে নিয়ে এই প্রোটোটাইপ টিটিটিভি তৈরি করেছেন অধ্যাপক মিয়াশিতা। এটি বাণিজ্যিকভাবে তৈরি করতে প্রায় ১ লাখ জাপানি ইয়েন (৮৭৫ মার্কিন ডলার) খরচ হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭৫ হাজার টাকা।

মিয়াশিতা বলেছেন, দূর থেকে খাবারের স্বাদ নেওয়া ছাড়াও যারা রান্নার কোর্স করেন, তারা দূর থেকেই এই টিভির মাধ্যমে শিক্ষা নিতে পারবেন। এছাড়া টেস্টিং গেম এবং কুইজ প্রতিযোগিতার মতো অনুষ্ঠানে এই টিভিগুলো বেশ কার্যকর হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনা নিষেধাজ্ঞায় লোকসানের ঝুঁকিতে মাইক্রন
প্রযুক্তি সংবাদ

চীনা নিষেধাজ্ঞায় লোকসানের ঝুঁকিতে মাইক্রন

ভূমি সংক্রান্ত ফি পরিশোধে উপায় ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
প্রযুক্তি সংবাদ

ভূমি সংক্রান্ত ফি পরিশোধে উপায় ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল
প্রযুক্তি সংবাদ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

রিয়েলমি ০৮ ব্লুটুথ হেডফোন রিভিউ
কিভাবে করবেন

হেডফোন কেনার পরে যে কাজ আপনার করা উচিত

ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে? রইল ৪টি গোপন কৌশল
নির্বাচিত

ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে? রইল ৪টি গোপন কৌশল

অনলাইনে কেনাকাটা করেন, নকল ওয়েবসাইট চিনবেন যেভাবে
ই-কমার্স

অনলাইনে কেনাকাটা করেন, নকল ওয়েবসাইট চিনবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

ফাঁস হলো মটোরোলা এজ ৭০ নিও ফোনের ডিজাইন
প্রযুক্তি সংবাদ

ফাঁস হলো মটোরোলা এজ ৭০ নিও ফোনের ডিজাইন

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল
নির্বাচিত

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট
নির্বাচিত

বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন
নির্বাচিত

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

গেমিং ও উচ্চক্ষমতার স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস এনেছে...

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ মে ২০২৪

টিভির স্ক্রিনে জিভ লাগালেই খাবারের স্বাদ মিলবে

Techzoom.TV |
TechzoomTV