Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনার ম্যাজিক ৬ প্রো: প্রিমিয়াম স্মার্টফোন আনল এলো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ মে ২০২৪
অনার ম্যাজিক ৬ প্রো: প্রিমিয়াম স্মার্টফোন আনল এলো
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বাজারে এলো ডিএক্সওমার্ক রেটিং অনুযায়ী বিশ্বের নাম্বার ওয়ান স্মার্টফোন অনার ম্যাজিক ৬ প্রো। ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উম্মুক্ত করা হয় অনার ম্যাজিক ৬ প্রো স্মার্টফোনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অনারের একমাত্র পরিবেশক ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং, অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম, অনার বাংলাদেশের জিএম আবদুল্লাহ আল মামুন, অনার বাংলাদেশের ডিজিএম শুভংকর গোলদার জনিসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে পরিচয় করে দেয়া হয়।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, হুয়াওয়ে থেকে আলাদা হওয়ার পর উদ্ভাবনী প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করে চায়না মার্কেটে নাম্বার ১ মার্কেট শেয়ার দখল করেছে অনার। আমরা এর মধ্যে দেশের বাজারে অনারের অনেকগুলো ডিভাইস এনেছি। আজ অনারের বিশ্বের নাম্বার ওয়ান স্মার্টফোন অনার ম্যাজিক ৬ প্রো বাজারে আসলো। এই স্মার্টফোনটি ডিএক্সওমার্ক রেটিং অনুযায়ী নাম্বার ওয়ান। অনারের ডিভাইসগুলো প্রিমিয়াম কোয়ালিটির। আর স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দেবে অনারের ম্যাজিক ৬ প্রো।

অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং বলেন, প্রযুক্তিপ্রেমীদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা সরবরাহ নিশ্চিত করবে স্মার্টফোন ব্র্যান্ড অনার। কারণ অনার একটি নির্ভরযোগ্য স্মার্টফোন ব্র্যান্ড। আর আজ থেকে বাজারে অফিসিয়ালি উম্মুক্ত হলো প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন ম্যাজিক ৬ প্রো। নতুন এই স্মার্টফোন ব্যবহারকারীদের প্রত্যাশা আরো বাড়িয়ে তুলেছে। কারণ অনার ম্যাজিক ৬ প্রোতে রয়েছে দুর্দান্ত ক্যামেরা, সিলিকন কার্বন প্রযুক্তির দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং অনন্য ডিজাইন। সেই সাথে এই ফোনটিতে রয়েছে আলট্রা ডিউরেবল ডিসপ্লে। এই ফোনের ব্যাটারি লাইফ, পাওয়ারফুল পারফরমেন্স এবং মোবাইলের বিভিন্ন অসাধারণ শক্তিশালী ফিচার।

দেশের বাজারে আসা বিশ্বসেরা নাম্বার ওয়ান স্মার্টফোন অনার ম্যাজিক ৬ প্রো ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে একটি আদর্শ মোবাইল ডিভাইস। অনার ম্যাজিক ৬ প্রোর বিশাল স্টোরেজ (১২+৫১২ জিবি) ৫জি আপনাকে দেবে অফুরন্ত জায়গা। যেখানে আপনি আপনার ইচ্ছামতো প্রয়োজনীয় অ্যাপ এবং মিডিয়ার জন্য ব্যবহার করতে পারবেন। ফটোগ্রাফির জন্য এই ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/২.৬ অপারচারযুক্ত ১৮০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স, এফ/১.৪ অপারচারের ক্ষমতাসম্পন্ন ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.০ অপারচারযুক্ত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেয়া হয়েছে। এছাড়াও ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা (এফ/২.০ অ্যাপারচার) থ্রিডি ডেপথ ক্যামেরা সেলফি তোলা এবং রিল তৈরি করার জন্য অনার ম্যাজিক ৬ প্রো ফোনে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য অনার ম্যাজিক ৬ প্রো ফোনে ৫৬০০ এমএএইচ ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে এবং এই ফ্ল্যাগশিপ ফোনটি ৬৬ ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও সাপোর্ট করবে। এছাড়াও অনার ম্যাজিক ৬ প্রো ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ এবং ম্যাজিক ওএস ৮.০। প্রসেসিং এর জন্য এতে ৩.৩ গিগাহার্টজ ক্লক স্পিডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ অক্টা-কোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে অ্যাড্রিনো ৭৫০ জিপিইউ দেয়া হয়েছে। অনার ম্যাজিক ৬ প্রো স্মার্টফোনে ১২৮০*২৮০০ পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ৬.৮০ ইঞ্চির ফুল ১২০ হার্টজের এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন এলটিপিও এবং ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং ১২০ হার্টজ রিফ্রেশরেট ও ৪৩২০ হার্টজ পিডব্লিউ রম ডিমিং সাপোর্ট করে।

বাংলাদেশের মার্কেটে অনার ম্যাজিক ৬ প্রোর দাম ১ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা। যারা প্রি-বুক করেছে তারা পাচ্ছে সুপারফাস্ট ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড (১০০ ওয়াট), এয়ারবাডস, প্রিমিয়াম সার্ভিস কার্ড, এবং ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ১৮ মাস এর ০% ইএমআই সুবিধা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনার ম্যাজিক ৬ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে ‘নেমট্যাগ’ করার উপায়
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে ‘নেমট্যাগ’ করার উপায়

ডিজিটাল লেনদেনের লাইসেন্স পেলো রবি, অপেক্ষমান তালিকায় বাংলালিংক
টেলিকম

ডিজিটাল লেনদেনের লাইসেন্স পেলো রবি, অপেক্ষমান তালিকায় বাংলালিংক

প্রযুক্তি সংবাদ

ডুডল করে গুগলের শ্রদ্ধা

ফোন চার্জে বসানোর আগে খেয়াল রাখুন ৩ বিষয়
কিভাবে করবেন

ফোন চার্জে বসানোর আগে খেয়াল রাখুন ৩ বিষয়

নাটোরে  জিন এক্সপার্ট মেশিনে কোভিড-১৯ পরীক্ষা
প্রযুক্তি সংবাদ

জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : পলক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি
অটোমোবাইল

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি

আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ
সোশ্যাল মিডিয়া

আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার
প্রযুক্তি সংবাদ

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ মে ২০২৪

অনার ম্যাজিক ৬ প্রো: প্রিমিয়াম স্মার্টফোন আনল এলো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix