Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ম্যালওয়্যার থেকে ডিভাইস সুরক্ষিত রাখার সেরা কয়েকটি সফটওয়্যার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ জুন ২০২৪
ম্যালওয়্যার থেকে ডিভাইস সুরক্ষিত রাখার সেরা কয়েকটি সফটওয়্যার
Share on FacebookShare on Twitter

সাইবার নিরাপত্তায় ম্যালওয়্যার বর্তমানে বড় আতঙ্ক। বড় থেকে ছোট কোম্পানি, ব্যক্তিগত কম্পিউটার এবং স্মার্টফোনও এখন ম্যালওয়্যারের আক্রমণ থেকে সুরক্ষিত নয়। মূলত ম্যালওয়্যার ক্ষতিকর সফটওয়্যার, যা কম্পিউটার, সার্ভার, কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করে থাকে। এজন্য ম্যালওয়্যার থেকে রক্ষায় সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার জরুরি। মেক ইউজ অব প্রতিবেদন অবলম্বনে সেরা ছয়টি অ্যান্টিভাইরাস বা অ্যান্টিম্যালওয়্যার সফটওয়্যারের তথ্য।

১. ম্যালওয়্যারবাইটস: ম্যালওয়্যারবাইটস একটি অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার যা কম্পিউটার ও মোবাইল ডিভাইসকে ম্যালওয়্যার, ভাইরাস এবং অন্যান্য অনলাইন ঝুঁকি থেকে রক্ষার্থে কাজ করে। এটি ডিভাইস থেকে ম্যালওয়্যার সার্চ করে মুছে ফেলতে সক্ষম। অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যারটি উইন্ডোজ, ম্যাকওস, অ্যান্ড্রয়েড, আইওএস এবং ক্রোমওএসে ব্যবহার করা যায়। এর পেইড ও ফ্রি দুটি ভার্সন রয়েছে।

২. মাইক্রোসফট ডিফেন্ডার: মাইক্রোসফট ডিফেন্ডার হলো মাইক্রোসফট নির্মিত একটি নিরাপত্তা সফটওয়্যার। এটি একই সঙ্গে একাধিক ডিভাইস ও ক্রস প্লাটফর্মে সুরক্ষা পরিষেবা প্রদান করতে পারে। মাইক্রোসফট ডিফেন্ডার মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশনের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে। এর সঙ্গে বেশ কয়েকটি অ্যান্টিভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার ফিচারও সরবরাহ করা হয়ে থাকে। মাইক্রোসফট ডিফেন্ডার ডিভাইসের সঙ্গে সংযুক্ত সব অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করার পাশাপাশি সফটওয়্যারটি ডিভাইস সুরক্ষায় রিকমেন্ডেশন দিতে পারে।

৩. অ্যাপল এক্সপ্রোটেক্ট: ম্যাক কম্পিউটারের সুরক্ষায় কাজ করে অ্যাপল নির্মিত বিল্ট ইন এক্সপ্রোটেক্ট সফটওয়্যার। সফটওয়্যারটিতে স্ক্যান করে ম্যালওয়্যার শনাক্ত হলে ব্লক করে থাকে। এটি অ্যাপ ও ফাইল ডাউনলোড করার আগে ম্যালওয়্যার আছে কিনা তাও স্ক্যান করতে পারে। এরই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বিপজ্জনক ফাইল বা প্রোগ্রামগুলোও স্ক্যান করতে পারে। এটি আলাদা করে আপডেট করা দরকার হয় না, কারণ অ্যাপল স্বয়ংক্রিয়ভাবে এক্সপ্রোটেক্ট আপডেট করে থাকে।

৪. ক্যাসপারস্কি: ক্যাসপারস্কি একটি দীর্ঘদিনের পরীক্ষিত অ্যান্টিভাইরাস সফটওয়্যার। ক্যাসপারস্কি কোনো ব্যবহারকারীকে কতগুলো অনলাইন ট্র্যাকার অনুসরণ করেছে সেটা দেখানোর মতো সহায়ক কিছু প্রাইভেসি ফিচারও দিয়ে থাকে। সফটওয়্যারটি ব্যবহার করে ম্যালওয়্যার ঝুঁকি পরীক্ষা করতে চাইলে ব্যবহারকারী নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ও প্রোগ্রামকে স্ক্যান করতে পারবেন। ক্যাসপারস্কির নিজস্ব সাফারি ও ক্রোমের জন্য ব্রাউজার এক্সটেনশন রয়েছে। এছাড়া শিশুদের সুরক্ষায় এতে একটি সেফ কিডস অ্যাপও রয়েছে।

৫. সার্ফশার্ক অ্যান্টিভাইরাস: বর্তমানে সার্ফশার্ক তাদের ভিপিএন পরিষেবার জন্য বেশ সুপরিচিত। তবে সার্ফশার্ক ওয়ান প্লানের সঙ্গে একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের ব্যবস্থা রয়েছে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ডিভাইস স্ক্যানের মাধ্যমে ক্ষতিকারক ফাইল বা প্রোগ্রাম শনাক্ত করে পৃথক করে। এতে ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুসারে ফুল বা কুইক স্ক্যান করতে পারবেন। অ্যান্টিভাইরাস ছাড়াও সার্ফশার্কের ভিপিএনে রয়েছে কিল সুইচ, অ্যাড ট্র্যাকার ব্লকার, প্রাইভেসি রক্ষার্থে বিকল্প আইডি তৈরি, ডাটা ব্রিচ মনিটরিং, র‍্যানসমওয়্যার শিল্ডসহ ওয়েবক্যাম প্রটেকশন।

৬. বিটডিফেন্ডার: বিটডিফেন্ডার আরেকটি পরীক্ষিত অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যা ব্যবহারকারীর ডিভাইসে থাকা অ্যাপগুলোর ফাইল অ্যাকসেস নিয়ন্ত্রণ করার সুবিধা দিয়ে থাকে। এর টাইম মেশিন সিকিউরিটি ফিচারটি অতিরিক্ত সুরক্ষা স্তর হিসেবে কাজ করে যা ব্যবহারকারীর ব্যাকআপ এনক্রিপ্ট বা ধ্বংস করার চেষ্টা করে এমন ম্যালওয়্যারের বিরুদ্ধে সুরক্ষা দেয়। এছাড়া ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট শনাক্ত করতে বিটডিফেন্ডারের একটি ট্র্যাফিকলাইট ব্রাউজার এক্সটেনশন রয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এলো ৩ গিগাবাইট র‌্যামের অপো এ৫ ২০২০ এর নতুন সংস্করণ
নির্বাচিত

বাজারে এলো ৩ গিগাবাইট র‌্যামের অপো এ৫ ২০২০ এর নতুন সংস্করণ

১৩শ’ বর্গমিটারে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্টোর
নির্বাচিত

১৩শ’ বর্গমিটারে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্টোর

গুগলকে টেক্কা দিতে সার্চ ইঞ্জিন আনছে চ্যাটজিপিটি
প্রযুক্তি সংবাদ

গুগলকে টেক্কা দিতে সার্চ ইঞ্জিন আনছে চ্যাটজিপিটি

চাই না মানুষ ফোনে আসক্ত হয়ে পড়ুক: টিম কুক
প্রযুক্তি সংবাদ

চাই না মানুষ ফোনে আসক্ত হয়ে পড়ুক: টিম কুক

বিক্রি শুরু হল শাওমির গেমিং ফোন ব্ল্যাক শার্ক২
নির্বাচিত

বিক্রি শুরু হল শাওমির গেমিং ফোন ব্ল্যাক শার্ক২

কী হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর?
প্রযুক্তি সংবাদ

কী হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর?

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রস্তুতি শুরু: ভিভো ও আইকো-র কোন কোন ফোনে আসছে বড় আপডেট?

মেটার বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

মেটার বিরুদ্ধে মামলা

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক
নির্বাচিত

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix