Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহারে বাড়বে খরচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 5 June 2024
ইন্টারনেট প্যাকেজে ৩ দিনের মেয়াদ ফিরছে!
Share on FacebookShare on Twitter

আগামীকাল বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে আয়কর-ভ্যাটে দুই ডজনের বেশি নতুন প্রস্তাব দেবেন তিনি। কিছুক্ষেত্রে বাতিল হচ্ছে কর অব্যাহতি, আবার কোনো কোনো খাতে বাড়বে। থাকছে কালো টাকা সাদা করার অভূতপূর্ব সুযোগ। দুটি ক্ষেত্রে কমবে করপোরেট কর। বাড়বে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটে সম্পূরক শুল্ক।

বর্তমানে ডিজিটাল পরিষেবা হিসেবে ২৭টি উপখাত স্বীকৃত। এই অর্থবছরে শেষ হচ্ছে এসব সেবায় কর অব্যাহতি সুবিধা। আসছে বাজেটে সেবার সংখ্যা কমিয়ে ১৯টি করা হচ্ছে। কর অব্যাহতি মিলবে আরও তিন বছর। তবে সুবিধা পেতে হলে নগদ টাকায় কোনো লেনদেন করতে পারবে না কোম্পানিগুলো।

অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি ও এক ব্যক্তির কোম্পানির করপোরেট কর কমছে আড়াই শতাংশ। করপোরেট করের প্রস্তাবিত বিধান ২০২৫-২৬ অর্থবছরেও বহাল রাখার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী প্রস্তাব করবেন, শেয়ারবাজারে লেনদেনে ৫০ লাখ টাকার বেশি আয়ে দিতে হবে গেইন ট্যাক্স।

বর্তমানে ফুল ও ফল আমদানিতে উৎসে কর পাঁচ শতাংশ। আগামী অর্থবছর যা বেড়ে হচ্ছে ১০ শতাংশ। বেসরকারি হাই-টেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের কর অব্যাহতি বাতিল করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। তবে বহাল থাকবে সরকারি হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের সুবিধা। এ ছাড়া নিত্যপণ্য সরবরাহে উৎসে কর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেটে সব স্তরেই সিগারেটের দাম ও সম্পূরক শুল্কহার বাড়ানোর প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। আইসক্রিমে সম্পূরক শুল্ক দ্বিগুণ বাড়িয়ে ১০ শতাংশ, কোমল পানীয়ের সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হবে। মোবাইলে কথা বলায় ও ইন্টারনেটে সম্পূরক শুল্ক পাঁচ ভাগ বাড়বে। এক শ টাকা ভ্যাট বাড়বে মোবাইল সিমে।

আনন্দ বিনোদনে বাড়বে ভ্যাটের বোঝা। অ্যামিউজমেন্ট ও থিম পার্কে ভ্যাট দ্বিগুণ করার প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। বাতিল হবে ট্যুর অপারেটরের ভ্যাট অব্যাহতি।

ভ্যাটের বোঝা বাড়বে দেশীয় উৎপাদনে। এসি উৎপাদনে ভ্যাট বসবে সাড়ে সাত শতাংশ, ফ্রিজ উৎপাদনে বাড়বে ২.৫ শতাংশ। তবে মোবাইল, ন্যাপকিন, ডায়াপার, এলপিজি সিলিন্ডার উৎপাদনে রেয়াতি ভ্যাট সুবিধার মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেটজাতীয় বাজেটবাজেট ২০২৪-২৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন
নির্বাচিত

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন

দ্রুতগতির ‘ওয়াইফাই ৬’ আসছে জানুয়ারিতেই
কিভাবে করবেন

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে নিরাপদ থাকবেন যেভাবে

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’
প্রযুক্তি সংবাদ

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

বাজারে এল রিয়েলমি’র ৪৫ ওয়াট চার্জিং ক্যাপ্টেন ‘সি৬৩’
নির্বাচিত

বাজারে এল রিয়েলমি’র ৪৫ ওয়াট চার্জিং ক্যাপ্টেন ‘সি৬৩’

যতোসব টিকটক কেলেঙ্কারী !
নির্বাচিত

গুগলকে টপকে অনলাইনের শীর্ষে টিকটক

মাইক্রোসফট রিসার্চ ডেসার্টেশন গ্রান্ট পেলেন দুই বাংলাদেশি গবেষক
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফট রিসার্চ ডেসার্টেশন গ্রান্ট পেলেন দুই বাংলাদেশি গবেষক

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির
অর্থ ও বাণিজ্য

‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা
প্রযুক্তি বাজার

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 June 2024

মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহারে বাড়বে খরচ

Techzoom.TV |
TechzoomTV