Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের ডিভাইসে অ্যান্ড্রয়েড ব্যবহারে নিষেধাজ্ঞা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 May 2019
হুয়াওয়ের ডিভাইসে অ্যান্ড্রয়েড ব্যবহারে নিষেধাজ্ঞা!
Share on FacebookShare on Twitter

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নতুন আঘাত হানল যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার ফলে মার্কিন জায়ান্ট গুগল হুয়াওয়ের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি বাতিল করেছে। এর ফলে এখন থেকে হুয়াওয়ের ফোনে অ্যান্ড্রয়েড অপারেট সিস্টেম ব্যবহার করা যাবে না।

নতুন নিষেধাজ্ঞার ফলে মার্কিন জায়ান্ট গুগল হুয়াওয়ের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি বাতিল করেছে। ফলে এখন থেকে আর হুয়াওয়ে তাদের ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং গুগলের প্লে স্টোর, জিমেইলসহ অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে না। এছাড়াও বিশ্বজুড়ে বর্তমানে ব্যবহার হওয়া হুয়াওয়ের স্মার্টফোনগুলোতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটসহ কোনো অ্যাপ আপডেট হবে না। শুধু তাই নয়, আসন্ন নতুন স্মার্টফোনগুলোতে গুগল প্লে স্টোর, জিমেইল অ্যাপসহ বেশিরভাগ অ্যাপ থাকবেই না।

সম্প্রতি হুয়াওয়েকে যুক্তরাষ্ট্র এমন কোম্পানিতে তালিকাভুক্ত করেছে, যার সঙ্গে বাণিজ্য করতে হলে মার্কিন কোম্পানিগুলোকে লাইসেন্স নিতে হবে। এরপরই গুগল এই সিদ্ধান্তের কথা জানাল।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, হুয়াওয়ের সঙ্গে হার্ডওয়্যার এবং সফটওয়্যার হস্তান্তর প্রয়োজন এমন সব ব্যবসা বন্ধ করা হয়েছে। ব্যবসা বন্ধের এই সিদ্ধান্ত নিতে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করতে বাধ্য হয়েছে তারা।

গত বুধবার মার্কিন বাণিজ্য বিভাগের ঘোষণার ভিত্তিতে এ ব্যবস্থা নেয় গুগল। বাণিজ্য বিভাগ ওই ঘোষণায় হুয়াওয়েসহ ৭০টি প্রতিষ্ঠানকে বাণিজ্যের জন্য কালো তালিকাভুক্ত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশের ভিত্তিতে ওই ব্ল্যাকলিস্ট বা কালো তালিকা ঘোষণা করা হয়।

এর ফলে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হার্ডওয়্যার-সফটওয়্যার কেনা থেকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে। এ কারণেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মার্কিন সরকার অনুমোদন না দিলে অ্যান্ড্রয়েড বিষয়েও গুগলের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে পারবে না চীনা এই কোম্পানিটি।

কয়েকবারের ধারাবাহিকতায় মার্কিন প্রশাসনের নতুন এই আঘাতের প্রভাব পড়বে হুয়াওয়ের বিশ্ববাজারে। কেননা এশিয়াসহ পৃথিবীর প্রায় সর্বত্রই হুয়াওয়ে একটি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড। এতে বিপদের মুখে পড়বে হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসা। কারণ তারা মার্কিন প্রতিষ্ঠান গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নির্ভরশীল।

এছাড়াও গুগলের সিকিউরিটি আপডেট থেকেও বঞ্চিত হবে পুরনো সব হুয়াওয়ের ফোন ব্যবহারকারীরা।

যদিও ওপেন সোর্স হওয়ার কারণে তারা অ্যান্ড্রয়েডের পাব্লিক রিলিজ (এওএসপি) গুলো ব্যবহার করতে পারবে প্রতিষ্ঠানটি, তবে তা যথেষ্ট নয়।

এদিকে হুয়াওয়ের পক্ষ থেকে পরিস্থিতি সামলে উঠার কথা বলা হয়েছে। তবে সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যারের জন্যেও চীনা প্রতিষ্ঠানটি মার্কিন আরও কিছু প্রতিষ্ঠান যেমন- কোয়ালকম, ইন্টেলের উপর নির্ভরশীল। এসব প্রতিষ্ঠান থেকে যন্ত্রাংশ কেনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞার মুখে পড়বে হুয়াওয়ে।

এখানে উল্লেখ্য, চলমান এই বাণিজ্য যুদ্ধে এর আগে হুয়াওয়ে ফাইভজি নেটওয়ার্ক বিকাশে ব্যবহৃত যন্ত্রাংশ মার্কিন বাজারে সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

আনঅফিশিয়াল ফোন ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনছে বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনছে বিটিআরসি

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
টেলিকম

টেলিকম কোম্পানির এসএমএস বাংলায় দেয়া এখন বাধ্যতামূলক

ব্যাকলাইট ব্লিড কী জিনিস এবং কিভাবে শনাক্ত করবেন?
কিভাবে করবেন

ব্যাকলাইট ব্লিড কী জিনিস এবং কিভাবে শনাক্ত করবেন?

সেভর এক্সপোতে স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবন ও সিস্টেম এসি সলিউশন প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

সেভর এক্সপোতে স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবন ও সিস্টেম এসি সলিউশন প্রদর্শন

এই নয়টি পদ্ধতিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে জালিয়াতরা
প্রযুক্তি সংবাদ

এই নয়টি পদ্ধতিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে জালিয়াতরা

উইন্ডোজ ১০ ও স্যামসাং ফোনে ফাইল লেনদেন সহজে
প্রযুক্তি সংবাদ

লকডাউনে বিনামূল্যে কম্পিউটার সারাবে এইচপি

Load More

ট্রেন্ডিং টপিক

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 May 2019

হুয়াওয়ের ডিভাইসে অ্যান্ড্রয়েড ব্যবহারে নিষেধাজ্ঞা!

Techzoom.TV |
TechzoomTV