Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের যে অ্যাপগুলো কখনই মুছে ফেলা উচিত নয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 11 August 2024
অ্যান্ড্রয়েড ফোনের জন্য দুর্দান্ত কিছু অ্যাপ্লিকেশন!
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশনগুলো জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বেশির ভাগ স্মার্টফোন ব্যবহারকারী প্রতিদিন বিভিন্ন কাজে কম হলেও ৬-১০টি অ্যাপ ব্যবহার করেন। বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াভিত্তিক অ্যাপগুলো বেশি জনপ্রিয়, তবে ফোনে এমন কিছু অ্যাপও থাকে যা খুব বেশি ব্যবহার হয় না। যদিও ফোনের স্টোরেজ স্পেস খালি করার জন্য এ কদাচিৎ ব্যবহৃত অ্যাপগুলো মুছে ফেলার প্রয়োজন হতে পারে, তবে অ্যাপগুলো নির্দিষ্ট ফাংশন বা ভবিষ্যতের জন্যও অত্যাবশ্যক বা প্রয়োজনীয় হতে পারে। কোন অ্যাপগুলো বেশি ব্যবহার না হলেও স্মার্টফোনে রাখা উচিত এবং কেন রাখা উচিত তা জানিয়েছে মেক ইউজ অব।

পেমেন্ট অ্যাপ

অনেকেই ডিজিটাল পেমেন্টে খুব বেশি আগ্রহী নন, তারা ক্যাশ বহন করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে হুট করে হাতে ক্যাশ টাকা না থাকলে কিংবা জরুরি অবস্থায় টাকা পরিশোধ করার প্রয়োজন হতে পারে। এমন সময় পেমেন্ট অ্যাপ কাজে আসতে পারে। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ফোনে অন্তত একটি পেমেন্ট অ্যাপ রাখা উচিত। অ্যাপ রাখার পাশাপাশি অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ অর্থ রাখাও জরুরি। তবে যেহেতু বিভিন্ন স্থান বিভিন্ন অর্থ প্রদান পরিষেবা ব্যবহার করতে পারে, তাই কমপক্ষে দুটি পেমেন্ট অ্যাপ থাকা ভালো। একটি অ্যাপ গৃহীত না হলে বা সমস্যা থাকলে অন্যটি ব্যবহার করা যাবে।

ফুড ডেলিভারি অ্যাপ

বাসা পরিবর্তন করে নতুন কোনো এলাকায় শিফট হলে কিংবা নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে স্বাভাবিকভাবেই ওই এলাকার খাবারের দোকানগুলো খুঁজে পেতে কিছুটা বিড়ম্বনা তৈরি হয়। আবার নেভিগেশন অ্যাপ ব্যবহার করে লোকেশন খুঁজে পেলেও কোন দোকানের খাবারের মান কেমন তা নিয়ে সংশয় থেকে যায়। তাই এমন সময় ফোনে একটি ফুড ডেলিভারি অ্যাপ থাকলে দোকান খুঁজে পাওয়া সহজ হয় এবং সেই সঙ্গে খাবার ও দোকান সম্পর্কে ভালো-মন্দ রিভিউও দেখা যায়।

পছন্দের একটি গেম

ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় না এমন অন্তত একটি গেম ফোনে রাখার পরামর্শ দেন প্রযুক্তিসংশ্লিষ্টরা। তাদের মতে, রাস্তায় বাসের জন্য অপেক্ষা করা কিংবা ডক্টরের কাছে গিয়ে ওয়েটিং রুমে বসে থাকতে হলে গেম খেলে কিছুটা সময় কাটানো যাবে। তবে গেম খেলায় অনেকের আগ্রহ কম থাকে, এক্ষেত্রে পছন্দের কোনো বইয়ের পিডিএফ অথবা অ্যাপ ভারসনও ডাউনলোড করে রাখতে পারেন।

লিংকডইন অ্যাপ

লিংকডইন চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে তৈরি করা একটি প্লাটফর্ম। কেউ যদি চাকরিপ্রত্যাশী হন তাহলে অবশ্যই তার ফোনে একটি লিংকডইন অ্যাপ থাকা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এখানে প্রোফাইল তৈরি করে ক্যারিয়ার অবজেক্টিভ, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ফিল্ড অব ইন্টারেস্ট, এক্সপেরিয়েন্স সবই যুক্ত করা যায়। এ প্লাটফর্মে সহজেই পেশাদারদের সঙ্গে যোগাযোগ করা ও বার্তার প্রতিক্রিয়া জানানো যায়। ফোন থেকেই চাকরির বিজ্ঞাপন পাওয়া ও পছন্দের পদের জন্য আবেদন করতে সহায়ক অ্যাপটি।

নেভিগেশন অ্যাপ

একটি নেভিগেশন অ্যাপ ব্যক্তিকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে তার পথ খুঁজে পেতে সহায়তা করে। যেমন গুগল ম্যাপ বা অ্যাপল ম্যাপ। যেকোনো পরিস্থিতিতে নেভিগেশন অ্যাপ কাজে আসতে পারে। তাই সবসময় ব্যবহার না হলেও অ্যাপগুলো ডিলিট করা উচিত নয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে জুয়া : সাকিবের সাথে কঠিন, টি-স্পোর্টসের সাথে নরম
নির্বাচিত

অনলাইনে জুয়া : সাকিবের সাথে কঠিন, টি-স্পোর্টসের সাথে নরম

ঢাকায় ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

ঢাকায় ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করলো স্যামসাং

বাংলাদেশে আসছে নতুন ইনফিনিক্স নোট সিরিজ!
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আসছে নতুন ইনফিনিক্স নোট সিরিজ!

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

চীনা প্রধান কার্যালয় ভবন বিক্রি করছে এলজি
নির্বাচিত

চীনা প্রধান কার্যালয় ভবন বিক্রি করছে এলজি

ফোনের ডাটা অনেকদিন ব্যবহার করতে যেসব বিষয় খেয়াল রাখবেন
নির্বাচিত

ফোনের ডাটা অনেকদিন ব্যবহার করতে যেসব বিষয় খেয়াল রাখবেন

Load More

ট্রেন্ডিং টপিক

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 August 2024

স্মার্টফোনের যে অ্যাপগুলো কখনই মুছে ফেলা উচিত নয়

Techzoom.TV |
TechzoomTV