Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনের লেনদেন বন্ধ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 12 August 2024
গ্রামীণফোনের লেনদেন বন্ধ আগামীকাল
Share on FacebookShare on Twitter

লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে। এর আগে রবি ও সোমবার কোম্পানিটির শেয়ার কেবল স্পট মার্কেটে লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গ্রামীণফোনের পর্ষদ চলতি ২০২৪ হিসাব বছরে ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ অনুমোদন করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামীকাল।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের আয় হয়েছে ৮ হাজার ১৫৫ কোটি ৯৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ হাজার ৭৩৫ কোটি ৬০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ হাজার ১৯৯ কোটি ৪৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৯৭৩ কোটি ৪৮ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ২৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ৬২ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের আয় হয়েছে ৪ হাজার ২২৩ কোটি ২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার কোটি ৮১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৬১ কোটি ৪৪ লাখ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ হাজার ১৯৩ কোটি ৮০ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩৮ পয়সা, যা আগের হিসাব বছরের একই প্রান্তিকে ছিল ৮ টাকা ৮৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ১৮ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯ টাকা ৩৪ পয়সা।

২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২২ টাকা ২৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৯ পয়সায়, আগের হিসাব বছর শেষে ছিল ৩৪ টাকা ২২ পয়সা।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ৫১০ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২।

এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতেই রয়েছে ৯০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ৬ দশমিক ৩১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক শূন্য ৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ২ দশমিক ৬৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল গ্রামীণফোনের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৪৫ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২২১ থেকে ৩৪৫ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী দিনের পিসির জন্য এআই চিপ
নির্বাচিত

আগামী দিনের পিসির জন্য এআই চিপ

বাজারে এল স্টিল সিরিজের এরক্স ৩ গেমিং মাউস আই ৫৪
নির্বাচিত

বাজারে এল স্টিল সিরিজের এরক্স ৩ গেমিং মাউস আই ৫৪

ইন্টারনেট সচেতনতা বাড়ানোর উদ্যোগে গুগল
নির্বাচিত

ইন্টারনেট সচেতনতা বাড়ানোর উদ্যোগে গুগল

অনলাইনে ফাঁস হল অ্যান্ড্রয়েড ১৩ এর ছবি, থাকবে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ফাঁস হল অ্যান্ড্রয়েড ১৩ এর ছবি, থাকবে নতুন ফিচার

গ্রামীণফোনকে শোকজ, জরিমানা হতে পারে ৩০০ কোটি
টেলিকম

গ্রামীণফোনকে শোকজ, জরিমানা হতে পারে ৩০০ কোটি

বিজ্ঞাপন বাজারে গুগলের একচেটিয়া আধিপত্য অবৈধ: মার্কিন আদালতের রায়
নির্বাচিত

লেখা থেকে ছবি তৈরির নতুন এআই মডেল আনল গুগল, যে সুবিধা পাওয়া যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

হাইসেন্স টিভি নষ্ট
প্রযুক্তি সংবাদ

৪০ হাজার টাকার হাইসেন্স টিভি নষ্ট, চার বছরের ওয়ারেন্টিতেও মিলছে না সমাধান

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম
টেলিকম

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি
প্রযুক্তি সংবাদ

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে...

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 August 2024

গ্রামীণফোনের লেনদেন বন্ধ আগামীকাল

Techzoom.TV |
TechzoomTV