Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিপিএস আক্রমনে এবার ‘সময় হ্যাক’ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
জিপিএস আক্রমনে এবার ‘সময় হ্যাক’ হচ্ছে
Share on FacebookShare on Twitter

সাইবার নিরাপত্তা গবেষকরা সম্প্রতি জানিয়েছে যে, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সম্পর্কিত তথ্য হেরফের (জিপিএস স্পুফিং) করার মাধ্যমে এখন ‘সময় হ্যাক’ বা সময় সম্পর্কিত ভুল তথ্য প্রদান করা হচ্ছে। অর্থাৎ জিপিএস স্পুফিং-এ নতুন সংযোজন হচ্ছে এই টাইম বা সময় হ্যাক করার বিষয়টি।

সাম্প্রতিক সময়ে জিপিএস স্পুফিং বা জিপিএস হামলার ঘটনা ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাণিজ্যিক এয়ারলাইনগুলোতা। এমনটাই জানিয়েছে বিমান চলাচল সম্পর্কিত উপদেষ্টা সংস্থা অপস্‌গ্রুপ।

জিপিএস স্পুফিং কি?

জিপিএস স্পুফিং হচ্ছে এক ধরণের ডিজিটাল বা সাইবার হামলা যার মাধ্যমে জিপিএস ডেটাকে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুলভাবে উপস্থাপন (ম্যানিপুলেট) করা হয়। অর্থাৎ, জিপিএস স্পুফিং এর কারণে জিপিএস রিসিভার অবস্থান (লোকেশন) সম্পর্কিত তথ্য ভুল ক্যালকুলেট করে থাকে- আর এটাই জিপিএস-কে স্পুফ করার মূল উদ্দেশ্য। উল্লেখ্য, নির্বিঘ্নে বিমান চলাচল নিশ্চিত করার জন্য জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে।

জিপিএস স্পুফিং-এর সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা গেছে এগুলোর অনেকগুলোই ঘটেছে সংঘাতপূর্ণ অঞ্চলের আশেপাশে। এক্ষেত্রে উদ্দেশ্যেই হচ্ছে আশেপাশের আকাশসীমায় লোকেশন সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা করা, যাতে করে আসন্ন ড্রোন বা মিসাইলকে বিভ্রান্ত করা যায়।

গত শনিবার (১১ আগস্ট) আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত হয় ডেফ কন হ্যাকিং সম্মেলন। উক্ত সম্মেলনা ব্রিটিশ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পেন টেস্ট পার্টনার্স-এর প্রতিষ্ঠাতা কেন মুনরো বলেন, “আমরা জিপিএস-কে অবস্থান (লোকেশনের) সম্পর্কিত ডেটার উৎস হিসেবেই বেশি দেখে থাকি, কিন্তু বাস্তবে এটা হচ্ছে সময় সম্পর্কিত তথ্য প্রদানের উৎস।” তিনি আরও বলেন, স্পুফিং-এর সময় আমরা উড়োজাহাজের ঘড়িগুলো থেকে অস্বাভাবিক রিপোর্ট পেতে শুরু করি।

বার্তা সংস্থা রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে মুনরো সাম্প্রতিক একটি ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে একটি উড়োজাহাজের অন-বোর্ড ঘড়িতে হঠাৎ করে সময় কয়েক বছর সামনে এগিয়ে যায়। অর্থাৎ ভবিষ্যতের কোন এক বছরের সময় দেখাতে শুরু করে ঘড়ি। এর ফলে ডিজিটালি এনক্রিপ্ট করা কমিউনিকেশন সিস্টেমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে উড়োজাহাজটির।

এরপর বেশ কয়েক সপ্তাহ সময় নিয়ে প্রকৌশলীরা উড়োজাহাজটির অনবোর্ড সিস্টেমকে ম্যানুয়ালি রিসেট করে। তবে মুনরো উক্ত এয়ারলাইন বা এয়ারক্রাফটের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানায়।

গত এপ্রিলে ফিনএয়ার সাময়িকভাবে উত্তর এস্তোনিয়ার শহর ত্রাতু-তে নিজেদের ফ্লাইট বন্ধ রাখে। কারণ হিসেবে তারা জিপিএস স্পুফিং-এর কথা উল্লেখ করে।

জিপিএস প্রযুক্তির আগে এয়ারলাইনগুলো গ্রাউন্ড ডিভাইস ব্যবহার করে রেডিও বিম প্রেরণের মাধ্যমে উড়োজাহাজকে মাটিতে অবতরণে সহায়তা করতো। এখন সেই ব্যয়বহুল গ্রাউন্ড ডিভাইসের জায়গা নিয়েছে জিপিএস। কিন্তু এটাও সত্য যে জিপিএস সিগন্যালকে ব্যহত করা বা ব্লক করা তুলনামূলকভাবে অনেক সহজ এবং এটা করার জন্য প্রয়োজনীয় টুলসও বেশ সস্তা ও সহজলভ্য। পাশাপাশি এই টুলসগুলো চালনার জন্য সামান্য প্রযুক্তিগত জ্ঞানই যথেষ্ট।

তবে জিপিএস স্পুফিং-এর কারণে উড়োজাহাজ ক্র্যাশ হবার কোন সম্ভাবনা না থাকলেও এগুলো ছোট ছোট সমস্যা চক্রের সূত্রপাত ঘটায়- যেখান থেকে গুরুতর কিছু ঘটার সম্ভাবনা থেকে যায় বলে রয়টার্সকে জানিয়েছেন মুনরো।

প্রজুক্তির উৎকর্ষতার এই যুগে জিপিএস-এর মতো আধুনিক প্রযুক্তি নিঃসন্দেহে আমাদের জীবনকে আরও অনেক সহজ করেছে, বিভিন্ন সুযোগ-সুবিধাকে সাধারণের হাতের নাগালের মধ্যে নিয়ে এসেছে। অনেক বেশি সহজলভ্য করে তুলেছে প্রযুক্তির বিভিন্ন ব্যবহার। কিন্তু প্রযুক্তির এই আশীর্বাদ বিভীষিকায় পরিণত হবার অনেক উদাহরণও আমাদের চারপাশেই আছে। এই প্রেক্ষাপটে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমরা কতটা আন্তরিক সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু

গেমিং ফোন আনছে আইকিউও
নির্বাচিত

এক মিনিটে ৭৪ হাজার ফোন বিক্রি!

গোপনে ২৪ ঘণ্টাই ব্যবহারকারীর সব দেখছে ইনস্টাগ্রাম
নির্বাচিত

গোপনে ২৪ ঘণ্টাই ব্যবহারকারীর সব দেখছে ইনস্টাগ্রাম

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
নির্বাচিত

আন্তঃলেনদেনে গড়িমসি: বিকাশকে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত আল্টিমেটাম

তরুণীদের মেইল হ্যাক করে নগ্ন ছবি খুঁজতেন তিনি
নির্বাচিত

তরুণীদের মেইল হ্যাক করে নগ্ন ছবি খুঁজতেন তিনি

বাজারে গুগলের নতুন পিক্সেল বাডস
নির্বাচিত

বাজারে গুগলের নতুন পিক্সেল বাডস

Load More

ট্রেন্ডিং টপিক

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

রাইড শেয়ারিং
অটোমোবাইল

সব ধরনের সেবা বন্ধের ঘোষণা উবারের

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ আগস্ট ২০২৪

জিপিএস আক্রমনে এবার ‘সময় হ্যাক’ হচ্ছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix