Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই সক্ষমতার উইন্ডোজ কম্পিউটার বিক্রি বেড়েছে ১২৭%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 18 August 2024
এআই সক্ষমতার উইন্ডোজ কম্পিউটার বিক্রি বেড়েছে ১২৭%
Share on FacebookShare on Twitter

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতার ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি হয়েছে ১৪ শতাংশ, যা গত প্রান্তিকে ছিল ৭ শতাংশ। এ সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এআই সক্ষমতার কম্পিউটার বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজার গবেষণা সংস্থা ক্যানালিসের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালের এপ্রিল-জুন প্রান্তিকে উইন্ডোজ এআই পিসির বিক্রি বেড়েছে গত প্রান্তিকের তুলনায় ১২৭ শতাংশ। খবর গ্যাজেট থ্রিসিক্সটি।

ক্যানালিসের প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ৮৮ লাখ এআই সক্ষমতার পিসি বিক্রি করেছে ডিভাইস নির্মাতারা। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ অ্যাপলের সিলিকন চিপসেট ব্যবহৃত এআই কম্পিউটার বিক্রি হয়েছে ৬০ শতাংশ। অন্যদিকে উইন্ডোজ পিসি বিক্রি হয়েছে ৪০ শতাংশের কিছু কম। বিক্রির দিক থেকে অ্যাপল শীর্ষস্থানে থাকলেও ডেল, লেনোভো ও এইচপির মতো অন্য কোম্পানিগুলোর এআই পিসি বাজারে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এ সময় ৮০০ ডলারের (প্রায় ৯৫ হাজার টাকা) বেশি দামের উইন্ডোজ পিসিগুলোর বিক্রি আগের সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে৷। উইন্ডোজ পিসি নির্মাতাদের মধ্যে এআই পিসি মার্কেটে লেনোভোর ইয়োগা স্লিম ও থিংকপ্যাড ল্যাপটপের বাজার হিস্যা ৬ শতাংশ। ডেলের ইন্সপাইরন, এক্সপিএস ও ল্যাটিটিউড মডেলের বাজার হিস্যা ৭ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি বাজার হিস্যা এইচপির ৮ শতাংশ, যেখানে ভূমিকা রেখেছে এইচপির নতুন এলিটবুক ও অমনিবুক কোপাইলট প্লাস পিসিগুলো। উল্লেখ্য, চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো ২০২৭ সালের মধ্যে তাদের সব পিসিতে এআই অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছিল। কোম্পানির ইন্টেলিজেন্স ডিভাইসেস গ্রুপের প্রেসিডেন্ট লুকা রোসি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনে ক্রেতারা এআই-নির্ভর পিসিগুলোর প্রতি বেশি আগ্রহী। তাই লেনোভো সব পিসিতে এআই অন্তর্ভুক্ত করতে চায়।’

অন্যদিকে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স সিরিজের চিপসেট ছাড়া হয় চলতি বছরের জুনে। বিশ্লেষকরা বলছেন, এন চিপগুলো এআই-সক্ষম কম্পিউটারের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রান্তিকের শেষের দিকে বাজারে আসার কারণে এ সময়কালে স্ন্যাপড্রাগন এক্স সিরিজের চিপসেটসহ কম্পিউটার অপেক্ষাকৃত কম বিক্রি হয়েছে।

ক্যানালিসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, অ্যাপল তাদের সব নতুন কম্পিউটারে এম-সিরিজ চিপ ব্যবহার করে, যেগুলো এআই কাজের জন্য ডিজাইন করা হয়েছে। কিছু উইন্ডোজ পিসিতে এখনো পুরনো প্রসেসর ব্যবহার করা হচ্ছে, যা এআইতে ফোকাস করে না।

গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সামগ্রিকভাবে ব্যক্তিগত কম্পিউটার বিক্রির পরিমাণ ৩ শতাংশ বেড়েছে। এ সময় বিশ্ববাজারে বিক্রি হয়েছে ৬ কোটি ৪৯ লাখ ইউনিট কম্পিউটার।

আইডিসির বিশ্লেষকরা ধারণা করছেন, এআই প্রযুক্তিনির্ভর ডিভাইসের চাহিদা বাড়ার কারণে বিশ্বে কম্পিউটার বিক্রি বেড়েছে। প্রযুক্তি খাতসংশ্লিষ্ট ও বিশ্লেষকদের তথ্যানুযায়ী, সব খাতে কম্পিউটারের চাহিদা বাড়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। উইন্ডোজ ১১-এর ব্যবহার ও এআই ফিচারযুক্ত কম্পিউটারের কারণে বছরের বাকি সময় গ্রাহক পর্যায়ে চাহিদা ঊর্ধ্বমুখী থাকবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের ওয়াচ জিটি-২ই রিভিউ: রক্তে অক্সিজেন মাত্রা জানাবে ওয়াচ
নির্বাচিত

হুয়াওয়ের ওয়াচ জিটি-২ই রিভিউ: রক্তে অক্সিজেন মাত্রা জানাবে ওয়াচ

বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে এই ফিচার অফার করবে অপো ফাইন্ড এক্স৭ প্রো
নির্বাচিত

বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে এই ফিচার অফার করবে অপো ফাইন্ড এক্স৭ প্রো

বেজোসের বিরুদ্ধে প্রেমিকার ভাইয়ের মানহানি মামলা
নির্বাচিত

বেজোসের বিরুদ্ধে প্রেমিকার ভাইয়ের মানহানি মামলা

স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে কাজ করছে আইসিটি বিভাগ ও আইইবি: পলক
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে কাজ করছে আইসিটি বিভাগ ও আইইবি: পলক

চলতি বছরে মজিলার আয় ৫০ কোটি ডলার ছাড়াচ্ছে
প্রযুক্তি সংবাদ

একাধিক অ্যাড-অন বন্ধ করবে মজিলা

হোন্ডার ১৮০০সিসির প্রিমিয়াম মোটর বাইক
অটোমোবাইল

হোন্ডার ১৮০০সিসির প্রিমিয়াম মোটর বাইক

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি...

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 August 2024

এআই সক্ষমতার উইন্ডোজ কম্পিউটার বিক্রি বেড়েছে ১২৭%

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix