Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিক্ষার্থীদের জন্য দরকারি ছয়টি ক্রোম এক্সটেনশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ আগস্ট ২০২৪
শিক্ষার্থীদের জন্য দরকারি ছয়টি ক্রোম এক্সটেনশন
Share on FacebookShare on Twitter

দৈনন্দিন কাজের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণের জন্য গুগল ক্রোম ব্রাউজারের ব্যবহার বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে। এর মধ্যে রয়েছে গবেষণা করা, টিউটোরিয়াল দেখা ও প্রবন্ধ লেখাসহ বিভিন্ন কাজ। স্কুল প্রজেক্ট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট পর্যন্ত যেকোনো কাজেই শিক্ষার্থীরা ক্রোম ব্রাউজার ব্যবহার করছে। ক্রোমের এক্সটেনশনগুলো হচ্ছে এক ধরনের সহায়ক টুল, যার মাধ্যমে ব্রাউজারের ফিচার বাড়ানো যায়। এটি ব্যবহারকারীদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। শিক্ষার্থীদের জন্য এমন ছয়টি দরকারি এক্সটেনশন স্ল্যাশগিয়ার প্রতিবেদন অবলম্বনে তুলে ধরা হলো।

১. অ্যাডবি অ্যাক্রোব্যাট: সাধারণ শিক্ষার্থীদের পিডিএফ ফাইল নিয়ে বিভিন্ন কাজ করতে হয়। অ্যাডবি অ্যাক্রোব্যাট এক্সটেনশনটি ক্রোমে পিডিএফ প্রায় সব ধরনের কাজের সুবিধা যোগ করে। অতিরিক্ত কোনো সফটওয়্যার ডাউনলোড না করেই পিডিএফ ফাইল তৈরি, পড়া, সম্পাদনা ও ফাইল পূরণ করা যায় এটি ব্যবহার করে। এক্সটেনশনটির টুলবারে প্রয়োজনীয় সব টুল রয়েছে। যার মাধ্যমে সহজে টেক্সট হাইলাইট, নোট ও প্রয়োজনে স্বাক্ষর যুক্ত করা যায়। অ্যাডবি অ্যাক্রোব্যাটের ডেস্কটপ অ্যাপ জানা থাকলে এটি ব্যবহার করা আরো সহজ। তবে কিছু বিশেষ ফিচার ব্যবহার করতে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

২. আস্কিফাই: ইউটিউব থেকে নোট তৈরির জন্য অন্যতম একটি ক্রোম এক্সটেনশন হলো আস্কিফাই। অনেক শিক্ষার্থী কোনো বিষয়ে বিস্তারিত জানার জন্য ইউটিউব ভিডিও দেখে থাকে। আস্কিফাই ক্রোম এক্সটেনশনে ভিডিও দেখার সময় নোট নেয়াকে আরো সহজ করে তোলে। এর মাধ্যমে ব্যবহারকারী চাইলে ম্যানুয়ালি বা স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট নিতে পারে। এতে নোট ও স্ক্রিনশট একসঙ্গে সংরক্ষণ করা হয়। এছাড়া ব্যবহারকারী চাইলে নোট টাইপ করার জন্য ভয়েস ডিক্টেশন বা টাইমস্ট্যাম্প যুক্ত করতে পারে। আস্কিফাই ইউটিউব ছাড়াও অন্য ওয়েবসাইটেও কাজ করে। আস্কিফাইয়ের বেসিক সংস্করণটি ফ্রি, তবে কিছু উন্নত ফিচার ব্যবহার করতে সাবস্ক্রিপশনের ব্যবস্থা রয়েছে।

৩. হেলপার বার্ড: স্ক্রিনের সামনে দীর্ঘ সময় ধরে থাকা চোখের ওপর চাপ তৈরি করে। এজন্য দীর্ঘ স্ক্রিন টাইম চোখের দেখার সক্ষমতা কমিয়ে দিতে পারে। হেলপারবার্ড এক্সটেনশন ব্যবহারকারীর জন্য ওয়েবসাইটের ভিজুয়াল পরিবর্তনে সহায়তা করে। এর মাধ্যমে ২৫টি ফন্ট স্টাইল থেকে নিজের পছন্দমতো ফন্ট নির্বাচন করা যায়। এছাড়া টেক্সট সাইজ, স্পেস ও রঙ পরিবর্তন করা যায়। এরই সঙ্গে ডিসলেক্সিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি বিশেষ মোড রয়েছে। এক্সটেনশনটিতে টেক্সট টু স্পিচ ফিচারও রয়েছে। এক্সটেনশনটির বেসিক ফিচারগুলো ফ্রি হলেও প্রিমিয়াম ফিচারের জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন।

৪. ফোকাস মোড: ইন্টারনেটে মনোযোগ নষ্ট করার মতো অনেক ওয়েবসাইট রয়েছে, যা শিক্ষার্থীদের মনোযোগের ক্ষেত্রে বাধা হতে পারে। শিক্ষার্থীদের জন্য ফোকাস মোড এক্সটেনশন এ সমস্যা এড়াতে সাহায্য করে। এটি ভিন্ন পদ্ধতিতে মনোযোগ নষ্ট করা ওয়েবসাইটগুলোকে ব্লক করে। এর একটি পদ্ধতি হলো ‘কাজে ফিরে আসুন’ মেসেজ দেখানো। আরেকটি হলো ওয়েবসাইটে প্রবেশের আগে অপেক্ষা করতে বাধ্য করা। তবে কোন সাইট ব্লক করতে হবে এবং কখন ব্লক করতে হবে সেটা ব্যবহারকারী নির্ধারণ করতে পারবে।

৫. ওয়েব হাইলাইটস: প্রায় সময়ই ওয়েবপেজ থেকে নোট তৈরি করা শিক্ষার্থীদের পড়া মনে রাখতে সাহায্য করে। ওয়েব হাইলাইট এক্সটেনশন ব্যবহারকারীর টেক্সট হাইলাইট ও নোট তৈরির সুবিধা দিয়ে থাকে। ব্যবহারকারী যদি ওয়েবপেজ বন্ধ করে তার পরও হাইলাইট করা টেক্সট এতে থেকে যায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা ফ্ল্যাশকার্ড বানানো ছাড়াও অন্য অ্যাপে নোট এক্সপোর্ট করতে পারে। ওয়েব হাইলাইটস এক্সটেনশনটির বেশির ভাগ ফিচার বিনামূল্যে পাওয়া গেলেও কিছু প্রিমিয়াম ফিচারের জন্য সাবস্ক্রিপশন ফি রয়েছে।

৬.মাইবিব: সূত্র বা উদ্ধৃত উল্লেখ করা একাডেমিক লেখার একটি বড় অংশ। মাইবিব এক্সটেনশন এ কাজকে আরো সহজ করে। এক্সটেনশনটিতে নয় হাজারেরও বেশি সূত্র উদ্ধৃতি করার স্টাইল রয়েছে। ওয়েবপেজে থাকা অবস্থায় এক্সটেনশন আইকনটি ক্লিক করে পছন্দের ফরমেটে নির্বাচন করা যাবে। এরই সঙ্গে এটির মাধ্যমে সরাসরি ওয়ার্ড ডকুমেন্ট কপি করা যাবে। এছাড়া মাইবিব ওয়েবসাইট কতটা বিশ্বাসযোগ্য সে সম্পর্কে তথ্য দিয়ে থাকে। আর এক্সটেনশন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়।

পড়া, নোট তৈরি ও সূত্র বা উদ্ধৃতি উল্লেখ করার মতো কাজে এসব এক্সটেনশন শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরো উৎপাদনশীল ও কার্যকরী করে তুলতে সাহায্য করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্রোম এক্সটেনশন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন

কত স্টার দেখে এসি কিনলে কারেন্ট বিল বাঁচবে?
কিভাবে করবেন

কত স্টার দেখে এসি কিনলে কারেন্ট বিল বাঁচবে?

দুই মাস বিনামূল্যে গেম খেলার সুযোগ দিচ্ছে গুগল
নির্বাচিত

দুই মাস বিনামূল্যে গেম খেলার সুযোগ দিচ্ছে গুগল

‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি এক্সপো’ আয়োজন করছে ওয়ালটন
নির্বাচিত

‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি এক্সপো’ আয়োজন করছে ওয়ালটন

নতুন দামে অপোর আকর্ষণীয় এ৫৪ ফোন
নির্বাচিত

নতুন দামে অপোর আকর্ষণীয় এ৫৪ ফোন

এআর-ভিআর গেমিং নিয়ে ভাবছে না মাইক্রোসফট
নির্বাচিত

এআর-ভিআর গেমিং নিয়ে ভাবছে না মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে
কিভাবে করবেন

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’
নির্বাচিত

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

আইফোন ও আইপ্যাডে এআই এজেন্ট যুক্ত করতে পারে অ্যাপল

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা
পাঁচমিশালি

অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ আগস্ট ২০২৪

শিক্ষার্থীদের জন্য দরকারি ছয়টি ক্রোম এক্সটেনশন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix