Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাকিস্তানে ইন্টারনেটের গতি কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৫ আগস্ট ২০২৪
পাকিস্তানে ইন্টারনেটের গতি কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ
Share on FacebookShare on Twitter

পরীক্ষামূলকভাবে ফায়ারওয়াল ব্যবহারের মাধ্যমে পাকিস্তানে ইন্টারনেটের গতি কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ। এতে শত-কোটি ডলারের ক্ষতির মুখে মোবাইল ডেটানির্ভর তথ্যপ্রযুক্তি খাত। বিপাকে পড়েছেন পাঁচ লাখেরও বেশি ফ্রিল্যান্সার। যদিও শাহবাজ শরীফের সরকার বলছে, রাষ্ট্রদ্রোহী কার্যক্রম ঠেকাতে সাহায্য করবে এই ফায়ারওয়াল। খবর এখন।

রেস্তোরাঁর বাইরে ইন্টারনেট স্পিড বাড়ার অপেক্ষায় ফুড ডেলিভারিম্যানরা। দুর্বল গতির কারণে আয় নিয়ে শঙ্কার ছাপ তাদের চোখেমুখে।

এক ডেলিভারিম্যান বলেন, ‘ইন্টারনেটে সমস্যার কারণে তিনটা অর্ডার হাতছাড়া হলেই আধা ঘণ্টার জন্য আমাদের নতুন অর্ডার নিতে দেয় না কোম্পানি। অনেকদিন ধরেই আয়ের ৭০ শতাংশই গায়েব। আগের তুলনায় মাত্র ৩০ শতাংশ আয় করতে পারছি।’

বিনামূল্যে প্রযুক্তি দক্ষতা তৈরির বিজ্ঞাপনে লাইক ছিল কয়েক হাজার ফেসবুক ব্যবহারকারীর। প্রশিক্ষণে অংশ নিতে নিবন্ধন করেন দেড় হাজার মানুষ। কিন্তু গেলো সপ্তাহে যেদিন প্রথম ক্লাস, লাইভ সেশনে যোগ দেন মাত্র কয়েকজন। কারণ ইন্টারনেট চলছে শামুকের গতিতে।

ওয়্যারলেস অ্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের তথ্য বলছে- দেশটিতে গেলো কয়েক সপ্তাহে ইন্টারনেটের গতি কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ।

পাকিস্তানের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার খাতের সঙ্গে সংশ্লিষ্টদের অভিযোগ, দেশজুড়ে সরকার নতুন যে পরীক্ষামূলক ফায়ারওয়াল চালু করেছে, তার জেরেই এমন পরিস্থিতি। ফায়ারওয়ালের কারণে ৩০ কোটি ডলারের ব্যবসা হারানোর শঙ্কা গেলো সপ্তাহে জানায় পাকিস্তান সফটওয়্যার হাউজেজ অ্যাসোসিয়েশন।

শত-কোটি ডলারের ক্ষতির মুখে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে ঝুঁকিতে এ খাতে যুক্ত পাঁচ লাখের বেশি ফ্রিল্যান্সার, যাদের নির্ভর করতে হয় নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের ওপর।

পাকিস্তান ফ্রিল্যান্সার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী তোফায়েল আহমেদ খান বলেন, ‘আমাদের বেশিরভাগেরই, বিশেষ করে ফ্রিল্যান্সারদের সমস্যার কারণ নয়, সমাধান দরকার। শুধু ফ্রিল্যান্সার না, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, ভ্লগার, ব্লগার প্রত্যেকের ইন্টারনেট দরকার, অন্য কিছু না।’

পাকিস্তানের কানেক্ট কমিউনিকেশন্সের পরিচালক আখলাক আহমেদ বলেন, ‘তাদের উচিত বিষয়টি খোলাসা করা। সরকারের কোনো প্রতিনিধি আমাদের সঠিক তথ্য দিচ্ছে না। আমাদের গ্রাহকরা চিন্তিত। তাদের জন্য আমরা চিন্তিত। একজন ইন্টারনেট চালালে আরেকজন পায় না।’

সংকটের পেছনে দায় প্রত্যাখ্যান করলেও ফায়ারওয়াল সংক্রান্ত পরিকল্পনার কথা স্বীকার করেছে পাকিস্তান সরকার। ইসলামাবাদের দাবি, সরকারি কম্পিউটার নেটওয়ার্ক সুরক্ষিত রাখার লক্ষ্যে এ পরিকল্পনা।

প্রকৃতপক্ষে গেলো বছর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের জেরে অস্থিরতা ঠেকাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে পাকিস্তান সরকার।

বোলো ভির ডিজিটাল অধিকার পর্যবেক্ষক ও পরিচালক উসামা খিলজি বলেন, ‘সরকার ও পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের দিক থেকে স্বচ্ছ্বতার ভীষণ অভাব। সরকারের উচিত ইন্টারনেটের গতি কমানোর এই নতুন পদক্ষেপগুলো তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা। কারণ এসব পদক্ষেপ অকার্যকর, সাংঘর্ষিক। এতে নজরদারি ও তথ্যে বাধা বাকস্বাধীনতা আর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন হয় ।’

কম্পিউটার ও ইন্টারনেট নেটওয়ার্কে দূষণ, তথা অপ্রয়োজনীয় নেটওয়ার্ক ট্রাফিক ঠেকানোর মাধ্যমে সাইবার হামলা থেকে রক্ষায় কাজ করে ফায়ারওয়াল হিসেবে পরিচিত বিশেষ এক নিরাপত্তা ব্যবস্থা।

এর মাধ্যমে এক নেটওয়ার্ক থেকে ভিন্ন নেটওয়ার্কে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এর মাধ্যমে পাকিস্তান সরকার কথিত রাষ্ট্রবিরোধী প্রচারণায় জড়িতদের শনাক্ত করতে পারবে। আগে থেকেই ফায়ারওয়াল রয়েছে ইরান, চীন, সৌদি আরব, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই স্টার্টআপ ‘ভয়সিস’ অ্যাপল মালিকানায়
প্রযুক্তি সংবাদ

এআই স্টার্টআপ ‘ভয়সিস’ অ্যাপল মালিকানায়

স্যামসাং গ্যালাক্সি এম১৭
নির্বাচিত

স্যামসাং এম১৭ ৫জি: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও এআই ফিচারের ফোন

নাম পরিবর্তনসহ টেলিটক সংস্কারে ১০ প্রস্তাব
নির্বাচিত

নাম পরিবর্তনসহ টেলিটক সংস্কারে ১০ প্রস্তাব

২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ

স্যামসাং এর স্বল্প মূল্যে সংযোজন করা হল স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর
নির্বাচিত

স্যামসাং এর স্বল্প মূল্যে সংযোজন করা হল স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর

গুগল পে থেকে প্রতারকদের দূরে রাখবেন যেভাবে
টিপস

গুগল পে থেকে প্রতারকদের দূরে রাখবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যবহারকারীর আত্মহত্যার ইঙ্গিত পেলেই অভিভাবককে সতর্ক করবে মেটা এআই
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীর আত্মহত্যার ইঙ্গিত পেলেই অভিভাবককে সতর্ক করবে মেটা এআই

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল
প্রযুক্তি সংবাদ

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!
প্রযুক্তি সংবাদ

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ আগস্ট ২০২৪

পাকিস্তানে ইন্টারনেটের গতি কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV