Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৪ সালে সেরা পাঁচটি ইয়ারবাডস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 4 September 2024
২০২৪ সালে সেরা পাঁচটি ইয়ারবাডস
Share on FacebookShare on Twitter

পকেট কিংবা ব্যাগে খুব সহজে এঁটে যায় ইয়ারবাডস। তারের জট খোলা ও মুঠোফোন বা অন্য কোনো ডিভাইসে প্লাগইনের ঝামেলা না থাকায় সাউন্ড গ্যাজেট হিসেবে এটি পছন্দের শীর্ষে। কেনার সময় ফ্যাশনের দিকটাও যাচাই করে নেন অনেকে। কিন্তু বাজারে তো অনেক ব্র্যান্ড রয়েছে। যারা আইফোন বা পিক্সেল ব্যবহার করেন তারা এয়ারপডস বা পিক্সেল বাডসের লেটেস্ট মডেল কিনতে পারেন। তবে অন্যান্য ব্র্যান্ডের এমন অনেক ইয়ারবাডস আছে যেগুলো মোটামুটি সব ডিভাইসের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নেয়। স্ল্যাশগিয়ারের প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের সেরা পাঁচটি ইয়ারবাডস সম্পর্কে।

বিটস ফিট প্রো

অ্যাপল ইনকরপোরেটেডের মালিকানাধীন বিটসের এ মডেল ২০২১ সালের শেষ নাগাদ বাজারে আনার ঘোষণা দেয়া হয়। এরপর নতুন আর কোনো মডেল আসেনি। তবু পছন্দের তালিকায় অনেকেই এখনো এটিকে শীর্ষে রাখেন। প্রধান কারণ দুটি—অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ও আরামদায়ক। পাশাপাশি ট্রান্সপারেন্সি মোড রয়েছে। এর সাহায্যে সড়কে চলার সময় আশপাশের শব্দও শোনা যাবে। তাছাড়া ২৭ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ তো থাকছেই।

অ্যাংকর সাউন্ডকোর পি ২০আই

গত বছর বাজারে আসা অ্যাংকরের ইয়ারবাডসটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সাধ্যের মধ্যে ভালো সাউন্ড কোয়ালিটির জন্য এখনো পছন্দের শীর্ষে এটি। এএনসি সুবিধা না থাকলেও অ্যাপের মাধ্যমে সেটিংস পরিবর্তন করে নিয়ে বেশ ভালো সাউন্ড উপভোগ করা যায়। তাছাড়া মোটামুটি সব ডিভাইসের সঙ্গে সমস্যা ছাড়াই কানেক্ট হতে পারে এবং টাচ কন্ট্রোল সুবিধা রয়েছে। মোটামুটি ১০ ঘণ্টার ব্যাকআপের পাশাপাশি ‘ফাইন্ড মাই ইয়ারবাডস’ ফিচার থাকছে।

নাথিং ইয়ার (এ)

হলুদ রঙ ও স্বচ্ছ কেসের সমন্বয়ে বাজেট ফ্রেন্ডলি ইয়ারবাডসটি এ বছর বাজারে এসেছে। দেখতে সুন্দর হওয়ায় বেশ জনপ্রিয়তাও পাচ্ছে। এএনসি সুবিধার পাশাপাশি থাকছে ফাস্ট চার্জিং। মোটামুটি ১০ ঘণ্টার ব্যাকআপসহ দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য অনেকেই এটিকে দামি ইয়ারবাডসের সঙ্গে তুলনা করছেন। একসঙ্গে দুটি ডিভাইসে সংযোগ দেয়া যায়। গেমিংয়ের ক্ষেত্রে ভালো সাউন্ড উপভোগ করা যাবে। নাথিং ফোন যারা ব্যবহার করেন তারা নাথিং এক্স অ্যাপের সাহায্যে এআই চ্যাটবট ব্যবহারের বাড়তি সুবিধা পাবেন।

স্যামসাং গ্যালাক্সি বাডস ৩ প্রো

চলতি বছর বাজারে আসা স্যামসাংয়ের এ তৃতীয় প্রজন্মের ইয়ারবাডসে আরো উন্নত কন্ট্রোল সুবিধা দেয়া হয়েছে। এতে দুর্ঘটনাবশত টাচের সম্ভাবনা আগের চেয়ে কমেছে। উন্নত এএনসি সুবিধার পাশাপাশি থাকছে পছন্দমতো নয়েজ কম-বেশি করার সুযোগ। অ্যাপের মাধ্যমে নিজের সুবিধামতো সাউন্ড সাজিয়ে নেয়া যাবে। স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীরা বাড়তি সুবিধা হিসেবে কথোপকথনের সময় লাইভ ট্রান্সলেশন ফিচার পাচ্ছেন। অর্থাৎ এআই ব্যবহার করা যাবে। ২৬ ঘণ্টার ব্যাকআপসহ হাই প্রাইস রেঞ্জের ইয়ারবাডসটিতে প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি উপভোগ করা যাবে।

সনি ডব্লিউএফ-১০০০এক্সএম৫

উন্নত এএনসি সুবিধা ও ব্যাটারি ব্যাকআপের জন্য অনেকেই পছন্দের শীর্ষে রাখছেন গত বছর বাজারে আসা ইয়ারবাডসটি। সারা দিনের ব্যাকআপসহ থাকছে নয়েজ কম-বেশি করার সুযোগ। একাধিক ডিভাইসে সংযুক্ত করা যায় এবং একটি থেকে অন্য ডিভাইসে বেশ দ্রুত কানেক্ট হয়। অ্যাপের সাহায্যে পছন্দমতো সাউন্ড প্রোফাইল তৈরি করা যায় এবং আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্লাটফর্মে ব্যবহার করা যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাংকর সাউন্ডকোর পি ২০আইইয়ারবাডসনাথিং ইয়ার (এ)বিটস ফিট প্রোস্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

সব অ্যাপের এক সমাধান হুয়াওয়ের ‘পেটাল সার্চ উইজেট-ফাইন্ড অ্যাপস’
নির্বাচিত

সব অ্যাপের এক সমাধান হুয়াওয়ের ‘পেটাল সার্চ উইজেট-ফাইন্ড অ্যাপস’

ইতালিতে অ্যাপলের সব স্টোর বন্ধ ঘোষণা
প্রযুক্তি সংবাদ

ইতালিতে অ্যাপলের সব স্টোর বন্ধ ঘোষণা

নজরদারিতে ৩০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী
প্রযুক্তি সংবাদ

অনলাইনে নজরদারি জোরদার করছে চীন

৬ বছর বয়সী ইউটিউবারের ৬৭ কোটি টাকার বাড়ি!
প্রযুক্তি সংবাদ

৬ বছর বয়সী ইউটিউবারের ৬৭ কোটি টাকার বাড়ি!

প্রতিবন্ধীদের সব সুবিধা দিতে প্রস্তুত আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

প্রতিবন্ধীদের সব সুবিধা দিতে প্রস্তুত আইসিটি বিভাগ

গেটওয়েতে আটকে থাকা ১৫০ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার দাবি
ই-কমার্স

গেটওয়েতে আটকে থাকা ১৫০ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 September 2024

২০২৪ সালে সেরা পাঁচটি ইয়ারবাডস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix