Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল আইফোন সিক্সটিনে যুক্ত হলো ক্যামেরা বাটন ও এ১৮ চিপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 11 September 2024
অ্যাপল আইফোন সিক্সটিনে যুক্ত হলো ক্যামেরা বাটন ও এ১৮ চিপ
Share on FacebookShare on Twitter

টেক জায়ান্ট অ্যাপল আনুষ্ঠানিকভাবে আইফোন সিক্সটিন ও সিক্সটিন প্লাসকে কেন্দ্র করে তাদের সর্বশেষ আইফোন লাইনআপ উন্মোচন করেছে। এ বছরের মডেলগুলোয় বাহ্যিক ডিজাইনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে কোম্পানিটি। এর মধ্যে সবচেয়ে বড় হালনাগাদ হলো অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অ্যাপল ইন্টেলিজেন্স। এছাড়াও, আইফোন সিক্সটিন সিরিজে নতুন একটি ক্যামেরা কন্ট্রোল বাটন যুক্ত করা হয়েছে, যা ছবি ও ভিডিও তোলার প্রক্রিয়াকে আরো সহজ করে তুলবে বলে দাবি অ্যাপলের। খবর এনগ্যাজেট।

কোম্পানিটি বলছে, আইফোন সিক্সটিন সিরিজটি অত্যাধুনিক এআই ও মেশিন লার্নিংয়ের উন্নত সক্ষমতা সমর্থন করার জন্য তৈরি করা হয়েছে। নতুন এ১৮ চিপ আইফোন ফিফটিনের এ১৬ বায়োনিক চিপের তুলনায় আরো ভালো পারফরম্যান্স সরবরাহ করবে। অ্যাপল দাবি করছে, এ চিপের সাহায্যে একক কোরের ওপর নির্ভরশীল কাজ যেমন- অ্যাপ চালু করা বা বেসিক অপারেশন সম্পাদন করা অনেক দ্রুত সম্পন্ন হবে। মূলত এ১৮ চিপের শক্তি আইফোন সিক্সটিনকে নতুন ধরনের স্মার্ট এআই ফিচার সরবরাহ করতে সক্ষম করে তোলে, যা পুরানো মডেলগুলোয় ছিল না। ফলে ফোনটি আরও স্মার্ট ও জটিল ভিজ্যুয়াল কাজগুলো সহজে করতে পারবে। এছাড়া, বিশেষভাবে তৈরি করা ক্যামেরা কন্ট্রোল বাটনটি ডিসপ্লে ট্যাপ না করে, ভলিউম বাটন চাপ না দিয়ে ও রিমোট ট্রিগার ব্যবহার না করেই ছবি তুলতে বা ভিডিও রেকর্ড করতে সহায়ক। অ্যাপল বলছে, এটি ডিএসএলআর ক্যামেরার ক্যাপচার বাটনের মতোই কাজ করে। বাটন টিপলেই ক্যামেরা অ্যাপটি খুলবে ও হালকা প্রেস করলে ছবির বিষয়বস্তু বা সাবজেক্টের ওপর ফোকাস করবে। বাটনটি সম্পূর্ণ প্রেস করে ছবি তোলা যাবে ও এটিকে চেপে ধরে থাকলে ভিডিও রেকর্ডিং শুরু হবে।

এদিকে গত বছরের আইফোন লাইনআপের হাই-অ্যান্ড প্রো মডেলগুলোয় প্রথম চালু করা হয়েছিল অ্যাকশন বাটন। এখন এটি আইফোন সিক্সটিন সিরিজের আরো সাশ্রয়ী মূল্যের মডেলগুলোয় যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। বাটনটি পুরানো মিউট সুইচের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে। এটি ব্যবহারকারীর সুবিধার্থে বিভিন্ন কাজের জন্য সেট করা যাবে, যেমন- ফ্ল্যাশলাইট চালু করা বা ভয়েস মেমোস রেকর্ড করা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলআইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৭৫% ক্যাশ ডিভিডেন্ডে সন্তুষ্ট ওয়ালটনের বিনিয়োগকারীরা
অর্থ ও বাণিজ্য

১৭৫% ক্যাশ ডিভিডেন্ডে সন্তুষ্ট ওয়ালটনের বিনিয়োগকারীরা

ওয়ানপ্লাস টিভির ‘প্রি বুক’ শুরু অ্যামাজনে
নির্বাচিত

ওয়ানপ্লাস টিভির ‘প্রি বুক’ শুরু অ্যামাজনে

কি থাকছে নতুন আইওএস ১৪’তে
নির্বাচিত

কি থাকছে নতুন আইওএস ১৪’তে

বাংলাদেশে আসছে নতুন ইনফিনিক্স নোট সিরিজ!
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আসছে নতুন ইনফিনিক্স নোট সিরিজ!

অনলাইনে অর্ডার করেছিলেন আইফোন ১১ প্রো, পেলেন নকল আইফোন
ই-কমার্স

অনলাইনে অর্ডার করেছিলেন আইফোন ১১ প্রো, পেলেন নকল আইফোন

সাফল্যের সাথে ‘সিক্সথ আনিভার্সারি ক্যাম্পেইন’ উদযাপন করছে দারাজ
ই-কমার্স

সাফল্যের সাথে ‘সিক্সথ আনিভার্সারি ক্যাম্পেইন’ উদযাপন করছে দারাজ

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
ছাড় ও অফার

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

মদপানে ১৩ জনের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর...

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 September 2024

অ্যাপল আইফোন সিক্সটিনে যুক্ত হলো ক্যামেরা বাটন ও এ১৮ চিপ

Techzoom.TV |
TechzoomTV