Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপরিচিত ফোনকল রিসিভ করে শূন্য চাপায় গায়েব ৯ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 21 September 2024
অপরিচিত ফোনকল রিসিভ করে শূন্য চাপায় গায়েব ৯ লাখ টাকা!
Share on FacebookShare on Twitter

সরকারিভাবে বিভিন্ন সময় সাইবার জালিয়াতি নিয়ে সচেতন করা হলেও মানুষ এখনও সেভাবে সচেতন হয়ে ওঠেননি। বারবার সাইবার জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসছে। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের ৫৯ বছর বয়সী এক ব্যক্তি সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে হারিয়ে ফেলেছেন ৯ লাখ টাকা।

পিটিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারিত ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে প্রধান বিদ্যুতিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

জানা গেছে, ওই ব্যক্তি ১৬ সেপ্টেম্বর তার মোবাইল ফোনে ভয়েস মেসেজ পান। যেখানে তাকে জানানো হয়, তার ফোন নম্বরটি ২ ঘণ্টার মধ্যে ব্লক হয়ে যাবে। আর তিনি যদি নম্বরটি ঠিক রাখতে চান, তাহলে শূন্য (০) চেপে পরবর্তী প্রশ্নের জন্য নিয়মাবলী অনুসরণ করতে হবে। এরপর ওই ব্যক্তি নির্দেশাবলী অনুসরণ করতে শুরু করেন।

পরবর্তীতে তিনি প্রতারকদের সঙ্গে ভিডিও কলও করেন। আর ভিডিও কলে প্রতারকের তরফ থেকে এক ব্যক্তি নিজেকে সিপিআই অফিসার হিসেবে পরিচয় দিয়ে তাকে জানান তিনি মানি লন্ডারিং মামলায় জড়িত আছেন। প্রতারক আরও দাবি করেন, তার নম্বরটি ৫.৮ মিলিয়ন টাকার আর্থিক তছরুপের মামলার সঙ্গে যুক্ত। এছাড়াও, বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রতারকেরা তাকে জানায়, তার নম্বরটি ২৪৭টি অন্যান্য অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে, যার মধ্যে প্রতারিতের পরিচিত ব্যবসায়ী নরেশ গোয়েলের নামও আছে।

এরপর ওইদিন দুপুর ২টা নাগাদ তিনি আরও একটি কল পান। যাতে প্রতারকেরা জোর করে তার পরিবার, আর্থিক সম্পত্তি এবং ব্যক্তিগত বিবরণ সম্পর্কে জানতে চান। এই কলটি প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত চলেছিল। আর এর পর তারা পুনরায় ভিডিও কলও করেন।

প্রতারকদের মূল উদ্দেশ্য ছিল ভুক্তভোগীকে ডিজিটালি গৃহবন্দি করা। তাছাড়াও তারা ভয় দেখানোর জন্য ভুয়া অনলাইন আদালত স্থাপন করেন। যেখানে এক প্রতারক নিজেকে বিচারক বলেও দাবি করেন। আর সেই বিচারক ভুক্তভোগীকে জানায়, তার মামলা নিষ্পত্তির জন্য তাকে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ লাখ টাকা জমা দিতে হবে। অনবরত চাপ দেওয়ার পর ওই ব্যক্তি বাধ্য হয়ে প্রতারকদের দাবি অনুযায়ী টাকা পাঠান। তিনি খোঁজ খবর নিয়ে পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

প্রতারকদের থেকে নিরাপদ থাকতে কি করা যেতে পারে?

» আপনি যদি এমন কোনো সন্দেহজনক কল পান যেখানে নিজেকে কেউ সরকারি কর্মকর্তা বলে দাবি করে আপনার কাছ থেকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চাইছে, তাহলে সেই সকল কল বিশ্বাস করবেন না। বরং সেই দাবিগুলো যাচাই করতে সরাসরি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।

» ফোনে অপরিচিত ব্যক্তিদের কাছে আর্থিক বিবরণ সম্পর্কিত তথ্য এবং পারিবারিক তথ্য প্রকাশ করবেন না।

» এমন কোনো ভয়েস মেসেজ বা টেক্সট থেকে সতর্ক থাকুন, যেগুলো আপনাকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে অথবা আর্থিক লেনদেন করার জন্য চাপ প্রয়োগ করে থাকে।

» কখনো কোনো কল বা মেসেজে সন্দেহ হলে, কল বা মেসেজের কার্যকলাপে অসংগতি দেখতে পেলে অথবা এরকম কোনো ঘটনার শিকার হলে দেরি না করে পুলিশ অথবা সাইবার ক্রাইম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পেপারফ্লাইয়ের সাথে ধামাকা শপিং
ই-কমার্স

পেপারফ্লাইয়ের সাথে ধামাকা শপিং

বিকাশ-রকেট-ব্যাংকিং প্রতারণা থেকে বাঁচতে পুলিশের পরামর্শ
প্রযুক্তি সংবাদ

বিকাশ-রকেট-ব্যাংকিং প্রতারণা থেকে বাঁচতে পুলিশের পরামর্শ

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক
প্রযুক্তি সংবাদ

কুমিল্লা, খাগড়াছড়ি ও সিলেট সীমান্ত দিয়ে দেশে আসছে অবৈধ মোবাইল

বৃহস্পতিবার থেকে ঢাকায় ৪ দিনের তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন
প্রযুক্তি সংবাদ

বৃহস্পতিবার থেকে ঢাকায় ৪ দিনের তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ

‘হার্ড টু ব্রেক’ স্থায়িত্ব নিয়ে স্মার্টফোনের বাজারে এলো রিয়েলমি সি৬১
নির্বাচিত

‘হার্ড টু ব্রেক’ স্থায়িত্ব নিয়ে স্মার্টফোনের বাজারে এলো রিয়েলমি সি৬১

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি
বিবিধ

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 September 2024

অপরিচিত ফোনকল রিসিভ করে শূন্য চাপায় গায়েব ৯ লাখ টাকা!

Techzoom.TV |
TechzoomTV