Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টেলে ৫০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব অ্যাপোলো গ্লোবালের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
ইন্টেলে ৫০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব অ্যাপোলো গ্লোবালের
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্টেলে ৫০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। চলতি সপ্তাহে ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। অ্যাপোলোর এ বিনিয়োগ কোম্পানিটিকে চিপ মার্কেটে নিজেদের অবস্থা পুনরুদ্ধার ও আরো প্রতিযোগিতা বাড়াতে সহায়তা করবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট সম্প্রতি ইন্টেলে ৫০০ কোটি ডলার পর্যন্ত একটি ইকুইটি-জাতীয় বিনিয়োগ করতে ইচ্ছুক বলে জানিয়েছে। ইন্টেলের নির্বাহীরা বর্তমানে অ্যাপোলোর প্রস্তাবটি বিবেচনা করছেন। এখন পর্যন্ত বিনিয়োগ সম্পর্কে কিছুই চূড়ান্ত হয়নি। সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ পরিবর্তিত হতে পারে ও আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে না-ও পারে। আলোচনাসংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এ তথ্য জানিয়েছে।

অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট বর্তমানে তার বীমা, অধিগ্রহণ ও ক্রেডিটসংশ্লিষ্ট কৌশলগুলোর জন্য সুপরিচিত। সম্ভাব্য বিনিয়োগের খবরটি এমন সময় এসেছে, যখন ইন্টেল খুবই দুর্বল সময় পার করছে। এক সময়ের বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপমেকার কোম্পানিটির শেয়ারের মূল্য বছরের শুরু থেকে কমেছে প্রায় ৬০ শতাংশ। গত মাসের শেষে ইন্টেলের সিইও প্যাট গেলসিঞ্জার ও অন্য বোর্ড সদস্যদের সঙ্গে মতবিরোধের জেরে কোম্পানিটির উচ্চ পর্যায়ের বোর্ড সদস্য লিপ-বু টান পদত্যাগ করেন।

ইন্টেলের সূত্র জানায়, কোম্পানির প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল, ঝুঁকিবিরুদ্ধ সংস্কৃতি ও এআই কৌশল নিয়ে উদ্বিগ্ন হওয়ার বিষয়গুলো নিয়ে তিনি অসন্তুষ্ট ছিলেন। তবে গত সপ্তাহে প্যাট গেলসিঞ্জারের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণার পর ইন্টেলের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) সঙ্গে একটি কাস্টম এআই সেমিকন্ডাক্টরে যৌথ বিনিয়োগের অংশীদারত্ব, ইন্টেলের উৎপাদন বিভাগকে সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি হিসেবে পরিণত করার পরিকল্পনা এবং জার্মানি ও পোল্যান্ডে নতুন কারখানা নির্মাণের পরিকল্পনায় বিরতি।

এদিকে সান দিয়েগোভিত্তিক আরেক চিপ প্রস্তুতকারক কোম্পানি কোয়ালকম সম্প্রতি ইন্টেলকে অধিগ্রহণের চেষ্টা করছে বলে কিছু প্রতিবেদনে উঠে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ খবর প্রকাশ করে জানায়, ইন্টেলকে কিনে নেয়ার জন্য কোয়ালকম প্রস্তাব দিয়েছে। নিউইয়র্ক টাইমস পরবর্তী সময় এ খবর নিশ্চিত করে। কোয়ালকম আগেও ইন্টেলের চিপ ডিজাইন ব্যবসার কিছু অংশ অধিগ্রহণের চেষ্টা করেছিল।

রয়টার্স ও ব্লুমবার্গ জানিয়েছে, অ্যাপোলোর বিনিয়োগের বিষয়ে কোম্পানি ও ইন্টেলের প্রতিনিধিরা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

গ্যাজেটস থ্রিসিক্সটির প্রতিবেদন বলছে, ইন্টেল নিজেদের নতুনভাবে গড়ে তোলা ও নতুন পণ্য, প্রযুক্তি নিয়ে বাইরের গ্রাহকদের আকৃষ্ট করার জন্য প্রধান সিইও প্যাট গেলসিঞ্জারের নেতৃত্বে একটি উচ্চ ব্যয়বহুল পরিকল্পনা বাস্তবায়ন করছে। তবে এ উদ্যোগের কারণে সম্প্রতি হতাশাজনক আয়ের প্রতিবেদনও দেখেছে কোম্পানিটি, যা বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিয়েছে।

অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট চিপ উৎপাদন শিল্পে বিনিয়োগ শুরু করেছে। গত বছর তারা একটি বিশেষ ধরনের স্টক কিনে ওয়েস্টার্ন ডিজিটাল করপোরেশনে ৯০ কোটি ডলার বিনিয়োগ করে, যা পরে শেয়ারে রূপান্তরিত করা যায়।

Tags: ইন্টেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৫ মিনিটেই চার্জ হবে ফোন
নির্বাচিত

১৫ মিনিটেই চার্জ হবে ফোন

কোয়ালকমের নতুন তিন চিপসেট উন্মোচন
প্রযুক্তি সংবাদ

কোয়ালকমের নতুন তিন চিপসেট উন্মোচন

ওটিটিতে লাইভ টিভি বন্ধ করা ম্মার্ট বাংলাদেশ গঠনের অন্তরায়
প্রযুক্তি সংবাদ

ওটিটিতে লাইভ টিভি বন্ধ করা ম্মার্ট বাংলাদেশ গঠনের অন্তরায়

বাজারে আর নতুন স্মার্টফোন আনছে না আসুস
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন বাজারে ২০২৫-এর হিসাবনিকাশ: স্যামসাং-অ্যাপলের হাড্ডাহাড্ডি লড়াই, চমক দেখাল ‘অনার’

বিসিএস’র নতুন সভাপতি মুনীর, মহাসচিব মনিরুল ইসলাম
প্রযুক্তি সংবাদ

বিসিএস’র নতুন সভাপতি মুনীর, মহাসচিব মনিরুল ইসলাম

তিন বছরে কিবোর্ডের ব্যবহার কমবে, যোগাযোগের মূল মাধ্যম হবে ভয়েস প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

তিন বছরে কিবোর্ডের ব্যবহার কমবে, যোগাযোগের মূল মাধ্যম হবে ভয়েস প্রযুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
প্রযুক্তি পরামর্শ

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix