Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন বছরে কিবোর্ডের ব্যবহার কমবে, যোগাযোগের মূল মাধ্যম হবে ভয়েস প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 10 November 2025
তিন বছরে কিবোর্ডের ব্যবহার কমবে, যোগাযোগের মূল মাধ্যম হবে ভয়েস প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

আগামী তিন বছরের মধ্যে কর্মক্ষেত্রে কিবোর্ডের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। পরিবর্তে ভয়েস-নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কর্মক্ষেত্রে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠবে। এর ব্যবহার ত্বরান্বিত করবে জেনারেশন আলফা (জেন-আলফা)। লন্ডন স্কুল অব ইকোনমিকস ও আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি জাব্রার নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

জেন আলফা বলতে ২০১০ সালের পর জন্ম নেয়া শিশুদের বোঝায়। লন্ডন স্কুল অব ইকোনমিকস ও জাব্রার গবেষণা বলছে, ২০২৮ সালের মধ্যে জেন আলফা হয়তো কিবোর্ড ব্যবহার না করে কাজে অভ্যস্ত হবে। তারা মূলত ভয়েস বা কথা বলার মাধ্যমে ডিভাইসের সঙ্গে যোগাযোগ করবে এবং প্রয়োজনে পরে লেখা বা সম্পাদনা করবে।

গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারীদের ১৪ শতাংশ জেনারেটিভ এআই ব্যবহার করার সময় টাইপ করার চেয়ে ভয়েস ব্যবহার করতে বেশি পছন্দ করেন।

জাব্রার গ্লোবাল হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন পল সেপটন বলেছেন, ‘নিকট ভবিষ্যতের এআই-চালিত কর্মক্ষেত্রে কাজের প্রথম খসড়া লেখা নয়, কথার মাধ্যমে তৈরি হবে। টাইপের কাজ কেবল পরবর্তী সময় সম্পাদনার জন্য থাকবে, সৃজনশীল কাজের জন্য নয়।’

প্রতিবেদন বলছে, ভয়েস ইনপুট ব্যবহার করে কম্পিউটার বা ডিভাইসের সঙ্গে কাজ করলে কর্মরত বাবা-মা বা যারা একসঙ্গে একাধিক কাজ করেন তাদের জন্য সুবিধা হয়। কারণ এক্ষেত্রে হাত ব্যবহার না করেও কাজ চালিয়ে যাওয়া যায়। ফলে কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ে।

তবে ভবিষ্যতে কাজের জায়গায় প্রথমেই ভয়েস ব্যবহার হবে, তা মানতে নারাজ অনেকেই। কিছু বিশেষজ্ঞ সতর্ক করে বলছেন, এ পদ্ধতি নতুন ধরনের অসুবিধা ও জটিলতাও তৈরি করতে পারে।

ইএসএসইসি বিজনেস স্কুলের ম্যানেজমেন্ট প্রফেসর ফ্যাব্রিস কভারেটা বলেন, ‘বাচন প্রধান ইনপুট পদ্ধতি হয়ে উঠলেও তা লিখিত যোগাযোগকে পুরোপুরি প্রতিস্থাপন করবে না। ভয়েস মেসেজগুলো সহজে স্কিম করা (দ্রুত পড়ে কোনো লেখার মূল বিষয় বোঝা), কিওয়ার্ড খুঁজে বের করা ও সংরক্ষণ করা কঠিন। পাশাপাশি এগুলো কাজেও বেশ ধীর।’

ইএইচএল হসপিটালিটি বিজনেস স্কুলের বার্ট্রান্ড অডরিন বলেন, ‘কথ্য ভাষাকে পরিষ্কার লেখা আকারে রূপান্তর (ট্রান্সক্রাইব) করা সহজ নয়। ফলে ভয়েস নোটগুলোকে লেখা আকারে রূপান্তর করা না গেলে কারো কাজ বা সিদ্ধান্তের জন্য দায় নেয়া কঠিন হয়ে যাবে। এছাড়া ভয়েস মেসেজগুলো স্থায়ীভাবে সংরক্ষণও করা যায় না।’

তার মতে, ডেস্কে বসে কিবোর্ড ব্যবহার কমে আসতে পারে, তবে এটি পুরোপুরি বিলুপ্ত হবে না। ভবিষ্যতে কথার মাধ্যমে কাজ শুরু হলেও তা লিখিত আকারে থাকতে হবে।

গবেষণায় আরো বলা হয়েছে, কর্মীদের কাছে এখন যোগাযোগের জন্য আগে থেকে অনেক বেশি টুলস আছে, যেমন চ্যাট অ্যাপ, ভিডিও কল, মেসেজিং প্লাটফর্ম। তবু তাদের অনেকেই ঠিকভাবে একে অন্যের সঙ্গে কাজ মিলিয়ে করতে পারছেন না। ভয়েসচালিত জেনারেটিভ এআই ব্যবহার করলে কর্মীরা দ্রুত তথ্য তৈরি ও সম্পাদনা করতে পারবেন। ফলে তাদের কাজের ফল ভালো হবে এবং সময় বাঁচবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভয়েস প্রযুক্তি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রোমবুকের জন্য স্টিম সাপোর্ট আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

ক্রোমবুকের জন্য স্টিম সাপোর্ট আনছে গুগল

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!
নির্বাচিত

ইউটিউবের দৈনিক ব্যবহারকারী ছাড়িয়েছে ১১ কোটি

ফিচার ফোন: বৈশ্বিক বিক্রি ছাড়াবে ১ হাজার কোটি ডলার
নির্বাচিত

ফিচার ফোন: বৈশ্বিক বিক্রি ছাড়াবে ১ হাজার কোটি ডলার

ফের ইন্টারনেটের ধীরগতি, যা বলছে বিটিআরসি
টেলিকম

ফের ইন্টারনেটের ধীরগতি, যা বলছে বিটিআরসি

ইন্টারনেট প্যাকেজে ৩ দিনের মেয়াদ ফিরছে!
টেলিকম

‘আর কখনওই বন্ধ হবে না ইন্টারনেট’

স্মার্টফোন থেকে তথ্য চুরি করছে ৬০ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

নকল অ্যাপ চেনার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 November 2025

তিন বছরে কিবোর্ডের ব্যবহার কমবে, যোগাযোগের মূল মাধ্যম হবে ভয়েস প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix