Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি’ চালু করল গ্রামীণফোন একাডেমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 16 October 2024
‘ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি’ চালু করল গ্রামীণফোন একাডেমি
Share on FacebookShare on Twitter

গ্রামীণফোনের ফ্রি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, গ্রামীণফোন একাডেমি এর মাধ্যমে ‘ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি’ চালু করেছে অপারেটরটি।

এর মাধ্যমে ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মেন্টরশিপের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। চাকরির বাজারের ঘাটতি পূরণ, অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনসহ নতুন প্রজন্মকে দক্ষ করে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। এর মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য এক নতুন যুগের সূচনা হবে।

ঢাকার জিপি হাউজে সম্প্রতি অনুষ্ঠিত ‘ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি’ উদ্যোগের উদ্বোধন করা হয়। উদ্বেধনী অনুষ্ঠানে একটি ওয়ার্কশপের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রকল্পের কাঠামোর সাথে পরিচয় করিয়ে দেন মেন্টররা। তারা এই উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। ফ্রিল্যান্সিংয়ে সফলতার জন্য এই প্রকল্প কীভাবে সহায়ক হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন প্রকল্পের নেতৃত্বে থাকা মেন্টররা।

এই প্রোগ্রামে দুটি আলাদা ব্যাচে মোট ৬৪টি ইন্টার‌্যাক্টিভ অনলাইন ক্লাস অন্তর্ভুক্ত; যা ইউএক্স/ইউআই ডিজাইন ও ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্টকে কেন্দ্র করে সাজানো হয়েছে। শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে ১০০ ডলার আয় এবং আট মাসের মধ্যে ১০০০ ডলার আয় করতে সক্ষম করে তোলাই মেন্টর-নেতৃত্বাধীন এই প্রোগ্রামের লক্ষ্য।

প্রতি বছর বাংলাদেশের চাকরির বাজারে বিপুল সংখ্যক তরুণ প্রবেশ করে, যার ফলে কর্মসংস্থানের চাহিদা প্রচুর বেড়ে যায়; কিন্তু সেই তুলনায় সুযোগ খুবই সীমিত। অন্যদিকে, বৈশ্বিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ কাজের সুযোগ রয়েছে যা ফ্রিল্যান্সারদের জন্য বরাদ্দ। আর এই সুযোগগুলো কাজে লাগাতেই গ্রামীণফোন একাডেমি শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা শেখাচ্ছে। এর ফলে তারা ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবে এবং আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান ফ্রিল্যান্সিং নিয়ে তার ব্যক্তিগত প্রত্যাশার কথা জানান।

তিনি মনোযোগ সহকারে অংশগ্রহণকারীদের অনুপ্রেরণামূলক গল্পগুলো শোনেন, যেখানে বরগুনার আমতলী থেকে আসা একজন অংশগ্রহণকারী এবং শ্রবণ সমস্যায় ভোগা বি.এসসি ইঞ্জিনিয়ারের মতো অংশগ্রহণকারীদের উজ্জ্বল ভবিষ্যতের আশার কথা উঠে আসে। তাদের এই গল্পগুলো আজমানকে গভীরভাবে স্পর্শ করে। গল্পগুলো তরুণ প্রজন্মের দৃঢ়তা এবং নতুন সুযোগের প্রতি তাদের সংকল্পকে তুলে ধরে। আজমান ‘ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি’-এর মতো উদ্যোগের গভীর প্রভাব তুলে ধরেন, যা তরুণদের ক্ষমতায়ন এবং দেশের ফ্রিল্যান্সিং সম্প্রদায়কে সমৃদ্ধ করার লক্ষ্য পূরণে সহায়ক হবে।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হেনরিক্সন (সিসিএও) শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিংয়ে বিদ্যমান অসংখ্য সুযোগের ওপর আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন, এই প্রোগ্রামে অংশগ্রহণকারীদের ৪০ শতাংশই নারী এবং ১৯ শতাংশ শিক্ষার্থী ঢাকার বাইরের, যা একে বৈচিত্র্যময় করে তুলেছে। এই বৈচিত্র্য শুধু শিক্ষার পরিবেশকে সমৃদ্ধ করে না, বরং অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এটি ফ্রিল্যান্সিং জগতে সৃজনশীলতা ও উদ্ভাবন বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেন অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন। তিনি তাদের দক্ষতা বাড়ানোর জন্য পরামর্শ দেন এবং বিভিন্ন ক্ষেত্রের সুযোগগুলো খুঁজে বের করার আহ্বান জানান। দৃষ্টিভঙ্গি প্রসারের গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন, যে প্রতিটি নতুন দক্ষতা শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে অর্থবহ অবদান রাখার সুযোগ তৈরি করতে পারে।

প্রায় ১২ হাজার শিক্ষার্থী জিপি একাডেমির ফেসবুক গ্রুপ ও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যুক্ত হয়। এর মধ্য থেকে ৬০০ জনেরে বেশি শিক্ষার্থী আবেদন করেন এবং মেন্টরদের নেওয়া যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের পর ১০৬ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউবিং এর জন্য সেরা ক্যামেরা
নির্বাচিত

ইউটিউবিং এর জন্য সেরা ক্যামেরা

ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার শেষ মুহুর্তের প্রস্তুতি
প্রযুক্তি সংবাদ

ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার শেষ মুহুর্তের প্রস্তুতি

টেকরাডারের দু’টি পুরস্কার জিতল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

টেকরাডারের দু’টি পুরস্কার জিতল হুয়াওয়ে

নেটওয়ার্ক প্রদানে সর্বোচ্চ সক্ষমতা থাকা সত্বেও রেলওয়ের টিকেট ভোগান্তি
নির্বাচিত

রেল সেবা: ট্রেনের টিকিট কাটার নতুন অ্যাপ

কম দামি ফোন আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

কম দামি ফোন আনছে ওয়ানপ্লাস

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি বনাম ওয়ানপ্লাস নর্ড সি ই ৫জিঃ কোনটি সেরা ফোন দেখে নিন
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি বনাম ওয়ানপ্লাস নর্ড সি ই ৫জিঃ কোনটি সেরা ফোন দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের
প্রযুক্তি সংবাদ

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার
প্রযুক্তি সংবাদ

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের
প্রযুক্তি সংবাদ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

২ বছরের ওয়ারেন্টিসহ দেশে এলো শাওমির রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি বাজার

২ বছরের ওয়ারেন্টিসহ দেশে এলো শাওমির রেডমি নোট ১৭ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

গরমের দিনে ঘরে এসি চালিয়েও যদি প্রত্যাশামতো ঠান্ডা...

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 October 2024

‘ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি’ চালু করল গ্রামীণফোন একাডেমি

Techzoom.TV |
TechzoomTV