Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 October 2024
ওয়ালটনের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে মঙ্গলবার (২৯ অক্টোবর, ২০২৪) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভী ও তাহমিনা আফরোজ তান্না, স্বতন্ত্র পরিচালক শামসুল আলম মল্লিক, এফসিএ এবং অধ্যাপক এম সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা ও জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ), ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, এনডিসি, পিএসসি, ও মো. আবু নাফিজ, এফসিএ, কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। ভার্চুয়াল মাধ্যমেও ওয়ালটনের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও কর্মকর্তাগণ উক্ত সভায় যুক্ত হন। সভা পরিচালনা করেন কোম্পানী সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস।

সভায় স্বাগত বক্তব্যে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, বৈশ্বিক প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ২০২৩-২৪ হিসাব বছরে ব্যবসা পরিচালনায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ওয়ালটন। উক্ত হিসাব বছরে উল্লেখযোগ্য পরিমাণ মুনাফা অর্জনের প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক ও সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয়েছে।

সভায় যোগদানপূর্বক বার্ষিক সাধারণ সভাকে সাফল্যম-িত করায় এবং সহযোগিতা প্রদান করায় কোম্পানির শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডারসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম সভায় ২০২৩-২৪ হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি কোম্পানির আর্থিক সূচকের উন্নতি, ব্যবসায়িক অগ্রগতিসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ২০২৩-২৪ হিসাব বছর ওয়ালটনের জন্য এক মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। আলোচ্য বছরে প্রায় ১,৩৫৭ কোটি টাকা মুনাফা হয়েছে ওয়ালটনের। যা আগের বছরে ছিল প্রায় ৭৮৩ কোটি টাকা। কোম্পানির মুনাফার ব্যাপক উত্থানের প্রেক্ষিতে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়েছে। ভবিষ্যতে কোম্পানির মুনাফা আরও বৃদ্ধিপূর্বক আকর্ষণীয় লভ্যাংশ প্রদান করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

এছাড়াও, সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালকদের অবসর/পুনঃনিয়োগ এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে ৩ বছরের জন্য নিয়োগ প্রস্তাব অনুমোদন করেন। সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স এ কাশেম এন্ড কোং, চার্টাড একাউন্টেন্টস্কে এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে মেসার্স মোহাম্মদ সানাউল্লাহ এন্ড অ্যাসোসিয়েটস, চার্টাড সেক্রেটারি অ্যান্ড কনসালটেন্টের নিয়োগ এবং তাদের পারিশ্রমিক অনুমোদন করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৮-তে যেসব চমক থাকতে পারে
নির্বাচিত

আইফোন ১৮-তে যেসব চমক থাকতে পারে

৫জি ফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

৫জি ফোন আনছে স্যামসাং

ক্রিয়েটিভ আইটির যুগপূর্তিতে বিশেষ অনলাইন প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ক্রিয়েটিভ আইটির যুগপূর্তিতে বিশেষ অনলাইন প্রতিযোগিতা

নকিয়ার ৬ জিবি ফোন, সাথে ৬টি ক্যামেরা
নির্বাচিত

নকিয়ার ৬ জিবি ফোন, সাথে ৬টি ক্যামেরা

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ
নির্বাচিত

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ

চিপসেট বিক্রিতে টিএসএমসিকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অগ্রসর চিপ উৎপাদন তিন গুণ বাড়াবে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ
প্রযুক্তি সংবাদ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 October 2024

ওয়ালটনের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix