Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুই বছরে সবচেয়ে বেশি আয় বৃদ্ধির প্রত্যাশা অ্যাপলের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
দুই বছরে সবচেয়ে বেশি আয় বৃদ্ধির প্রত্যাশা অ্যাপলের
Share on FacebookShare on Twitter

টেক জায়ান্ট অ্যাপল আজ তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আয়ের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আয় গত দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি হবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি। গত সেপ্টেম্বরে আইফোনের ১৬ সিরিজ রিলিজের পর চীনে ডিভাইসটির শক্তিশালী চাহিদা এ প্রবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে অ্যাপল।

অ্যাপল বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আইফোনের আয়ের ইতিবাচক প্রতিবেদনটি বিনিয়োগকারীদের আইফোন ১৬-এর চাহিদা সম্পর্কে ধারণা দেবে। উল্লেখ্য ডিভাইসগুলো অ্যাপলের চতুর্থ প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) শেষে প্রকাশ পায়। ফলে নতুন অর্থবছরের প্রথম প্রান্তিক সম্পর্কে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা কী বলছেন, তার ওপর প্রধান মনোযোগ থাকবে এ প্রতিবেদনে। উদ্বেগ রয়েছে যে কোম্পানিটি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারগুলো প্রকাশ করতে খুব বেশি সময় নিলে আইফোনের বিক্রির বহুল প্রত্যাশিত এআই নেতৃত্বাধীন ‘সুপার-সাইকেল’ দুর্বল করতে পারে। প্রযুক্তিবিদদের মতে, অ্যাপল এআইয়ের ক্ষেত্রে এখনো পিছিয়ে আছে, কারণ স্যামসাং ও মাইক্রোসফটের মতো প্রতিযোগীরা দ্রুত নতুন অ্যাপ্লিকেশন বের করছে, যা জেনারেটিভ এআইয়ের চাহিদা বৃদ্ধি করছে।

এআই নেতৃত্বাধীন সুপার-সাইকেল শব্দটি এমন একটি সময়কে বোঝায়, যেখানে এআই প্রযুক্তির প্রতি আগ্রহ ও চাহিদা বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বিক্রয়কে বাড়িয়ে তুলতে পারে। বিনিয়োগকারী ও বিশ্লেষকরা জানতে চান, অ্যাপল এ সম্ভাব্য চাহিদাকে পুঁজি করে এআই ফিচারগুলোর প্রবর্তনকে ত্বরান্বিত করার পরিকল্পনা করছে কিনা।

আইফোন ১৬ চালু হওয়ার কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য ইংরেজি ভাষায় নতুন এআই ফিচারগুলো সীমিত আকারে প্রকাশ শুরু করে অ্যাপল। তবে ফিচারগুলো ইউরোপ ও চীনের মতো গুরুত্বপূর্ণ বাজারে আইফোনগুলোয় ব্যবহারযোগ্য নয়। অথচ অ্যাপল চীনের বাজারে হুয়াওয়ে, ভিভো, শাওমি ও অনরের মতো বড় কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতার মুখোমুখি হয়। তবে অ্যাপল ম্যাক কম্পিউটারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ব্যবহারকারীদের জন্য কিছু ফিচার প্রকাশ করেছে ও এপ্রিলে এর পরিসর বাড়ানোর পরিকল্পনা করছে।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকদের অনুমানের ওপর ভিত্তি করে সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটি ৩ দশমিক ৮ শতাংশ বিক্রি বাড়ার পূর্বাভাস দেখিয়েছে। এ প্রবৃদ্ধি দুই প্রান্তিক ধরে আইফোনের বিক্রি কমে যাওয়ার প্রবণতাকে ভেঙে দেবে বলে প্রত্যাশা প্রযুক্তিবিদদের। এ বিষয়ে বিনিয়োগ গবেষণা ফার্ম বার্নস্টেইনের বিশ্লেষক টনি স্যাকোনাঘি বলেছেন, ‘আইফোন ১৬-এর চাহিদা কতটা শক্তিশালী হবে, তা ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিক ও পরবর্তী অর্থবছর (২০২৫) উভয়ের ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এলএসইজির মতে, জুলাই-সেপ্টেম্বর সময়ে অ্যাপলের আয় বাড়বে ৫ দশমিক ৭ শতাংশ আর বৃহত্তর চীনে আয় ৬ দশমিক ৬ শতাংশ বাড়বে। রয়টার্স বলছে, এ সময় কিছু আইফোন মডেল অফিশিয়াল প্রকাশের আগে অনলাইন প্লাটফর্ম পিনডুওডুওতে ১০ শতাংশ ছাড়ে পাওয়া গেছে। পিনডুওডুও অ্যাপলের অনুমোদিত খুচরা বিক্রেতা নয়, তাই অ্যাপল তার দামের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। আইডিসির তথ্যানুযায়ী, চীনের বাজারে ১৬ সিরিজ ও আইফোনের কম দাম সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে অ্যাপলকে দ্বিতীয় বৃহত্তম বাজার হিস্যা অর্জনে সহায়তা করেছে।

এদিকে একই সময় আইপ্যাডের বিক্রি ১০ দশমিক ১ শতাংশ বেড়ে ৭০৯ কোটি ডলারে পৌঁছানোর প্রত্যাশা করছেন প্রযুক্তিবিদদরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

“স্বাস্থ্যসেবায় প্রতারণা প্রতিরোধে এআই-এর গেম-চেঞ্জিং ভূমিকা: আবু সায়েমের উদ্ভাবনী গবেষণা”
নির্বাচিত

“স্বাস্থ্যসেবায় প্রতারণা প্রতিরোধে এআই-এর গেম-চেঞ্জিং ভূমিকা: আবু সায়েমের উদ্ভাবনী গবেষণা”

নতুন প্রজন্মের চিপ তৈরির পরিকল্পনা করছে চীনের শাওমি
প্রযুক্তি সংবাদ

নতুন প্রজন্মের চিপ তৈরির পরিকল্পনা করছে চীনের শাওমি

দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ নিয়ে এলো ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ নিয়ে এলো ‘নগদ’

আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: ফকির মাহবুব আনাম

মানুষ ইন্টারেক্ট করতে পারে বলেই ফেসবুক বিলিয়নস ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

মানুষ ইন্টারেক্ট করতে পারে বলেই ফেসবুক বিলিয়নস ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: মোস্তাফা জব্বার

দেশে কারখানা করছে সনি, শুরুতে টিভি উৎপাদন
প্রযুক্তি সংবাদ

দেশে কারখানা করছে সনি, শুরুতে টিভি উৎপাদন

Load More

ট্রেন্ডিং টপিক

তুরস্কের সামরিক প্রযুক্তিতে নতুন মাইলফলক‘TAYFUN Block-3’ ব্যালিস্টিক মিসাইল
বিবিধ

তুরস্কের সামরিক প্রযুক্তিতে নতুন মাইলফলক‘TAYFUN Block-3’ ব্যালিস্টিক মিসাইল

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান অর্থমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান অর্থমন্ত্রীর

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
প্রযুক্তি সংবাদ

অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া

সবচেয়ে পাতলা ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল
নির্বাচিত

সবচেয়ে পাতলা ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ দেখবেন কিভাবে
বিবিধ

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ দেখবেন কিভাবে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর...

অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

‘ঘরের বাজারের ট্যাক্স ফাঁকি, ৭ লাখ টাকা জরিমানা করেছে এনবিআর’

‘ঘরের বাজারের ট্যাক্স ফাঁকি, ৭ লাখ টাকা জরিমানা করেছে এনবিআর’

নিজস্ব এআই চিপ তৈরিতে স্যামসাংয়ের সাথে আলোচনায় অ্যানথ্রোপিক

নিজস্ব এআই চিপ তৈরিতে স্যামসাংয়ের সাথে আলোচনায় অ্যানথ্রোপিক

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ অক্টোবর ২০২৪

দুই বছরে সবচেয়ে বেশি আয় বৃদ্ধির প্রত্যাশা অ্যাপলের

Techzoom.TV |
TechzoomTV