Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ওয়ালটনের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ওয়ালটনের সংবর্ধনা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি। এ সময় ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দেয় ওয়ালটন।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতায় সাবিনা খাতুন-সানজিদা আক্তারদের এই সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় ফুটবল দলসহ আরও উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, নারী দলের কোচ পিটার বাটলার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও অ্যাডভাইজার (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে বাফুফে নির্বাহী কমিটির সদস্য কিরণ বলেন, ‘মেয়েরা যখন বয়সভিত্তিক লেভেলে ভালো করতো তখনও ওয়ালটন আমাদের পাশে ছিল, মেয়েদের উৎসাহিত করতো, সংবর্ধনা দিতো। সেটা যত ছোটই হোক যত বড়ই হোক সবসময় ওয়ালটন আমাদের পাশে ছিল। এ জন্য ওয়ালটনকে ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতেও ওয়ালটন একইভাবে পাশে থাকবে।’

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন তিনি শুরু থেকেই ওয়ালটনকে পাশে পেয়েছেন এবং তার আশা আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।

‘আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ওয়ালটনকে। ওয়ালটনের সঙ্গে ফেডারেশনের সম্পর্ক বহু পুরোনো। আমি যখন শুরু করেছি তখনও দেখেছি ওয়ালটন সবসময় মেয়েদের ফুটবলের পাশে ছিল। অবশ্যই আমি মনে করি এটা মেয়েদের অনুপ্রাণিত করে। আমরা যখন সাফল্য নিয়ে আসি সবাই যখন উৎসাহিত করে এটা মেয়েদের মোটিভেশন হিসেবে কাজ করে। কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়।’

‘আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখছি যেভাবে মেয়েদের ফুটবলকে উৎসাহিত করে যাচ্ছেন, আগামী দিনগুলোতেও আমাদের পাশে থাকবেন’ -আরও যোগ করেন সাবিনা।

ওয়ালটনের পক্ষ থেকে এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বস্তরের কর্মকর্তাদের প্রতি। বিশেষ করে নারী বিভাগের চেয়ারম্যান থেকে শুরু করে যারা টিমের সঙ্গে সংযুক্ত ছিলেন, টিমকে দেখভাল করে দেশের জন্য অনেক বড় সুনাম বয়ে নিয়ে আসছেন তাদের প্রতি, আমরা কৃতজ্ঞ, পুরো দেশবাসী কৃতজ্ঞ।’

নারী বিভাগের যাত্রার শুরু থেকে ওয়ালটন পাশে আছে বলে জানিয়ে তিনি বলেন, ‘যাত্রার প্রথম থেকে আমরা নারী বিভাগের সঙ্গে আছি, এখনও আছি ইনশাল্লাহ আগামীতেও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা চাই দেশের এরকম সুনাম যেন মাঝেমাঝে পাই।’

‘আমরা ওয়ালটন হাইটেক ক্রীড়াঙ্গনের সব বিভাগেই কাজ করছি, ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা বেশ পুরোনো, যখন থেকে কিরণ আপা হাল ধরেছেন। আমাদের এই ধারবাহিকতা অব্যাহত রাখবো। চ্যাম্পিয়ন দলকে সংবর্ধিত করতে পেরে ওয়ালটন পরিবার যথেষ্ট খুশি। আমাদের এ ধরণের প্রোগ্রামগুলো সবাইকে উৎসাহিত করার জন্য চলতে থাকবে। উইমেন্স বিভাগের যে খেলাগুলো হবে ফেডারেশনের অধীনে সবগুলোর সঙ্গে আমরা থাকার চেষ্টা করবো’ -আরও যোগ করেন এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

জবাবদিহিতা নিশ্চিত করণে ব্লকচেইন সবচেয়ে কার্যকর প্রযুক্তি: পলক
নির্বাচিত

জবাবদিহিতা নিশ্চিত করণে ব্লকচেইন সবচেয়ে কার্যকর প্রযুক্তি: পলক

মার্কিন ফুড ব্যাংকে কোটি ডলার অনুদান বেজোসের
ই-কমার্স

মার্কিন ফুড ব্যাংকে কোটি ডলার অনুদান বেজোসের

আইসিটি টাওয়ারে করোনা সতর্কতা
নির্বাচিত

আইসিটি টাওয়ারে করোনা সতর্কতা

ইলেকট্রিক স্কুটার কেনার আগে এই ৫ বিষয় মাথায় রাখুন
অটোমোবাইল

ইলেকট্রিক স্কুটার কেনার আগে এই ৫ বিষয় মাথায় রাখুন

স্মার্ট লাইফে স্মার্ট ফ্রিজ
নির্বাচিত

স্মার্ট লাইফে স্মার্ট ফ্রিজ

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

একটি স্টার স্মার্টফোন ব্র্যান্ডের পতন!

Load More

ট্রেন্ডিং টপিক

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটনের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ নভেম্বর ২০২৪

সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ওয়ালটনের সংবর্ধনা

Techzoom.TV |
TechzoomTV