Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসারে কাজ করছে টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 5 December 2024
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসারে কাজ করছে টিকটক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের (এসএমবি) নিয়ে সম্প্রতি টিকটক একটি বিশেষ ওয়ার্কশপ আয়োজন করে। গত মঙ্গলবার ৩ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইভেন্টটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, বিপণনকারী এবং উদ্যোক্তারা। ব্যবসায়ের মার্কেটিং, আর প্রমোশনাল স্ট্রাটেজির জন্য কীভাবে টিকটক প্ল্যাটফর্মটি ব্যবহার করা যায় সেটি সম্পর্কে জানতে পারেন ইভেন্টটির অংশগ্রহণকারীরা।

ব্যবসায় বৃদ্ধি করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশে এসএমবিগুলোর জন্য টিকটকের এই ওয়ার্কশপটির উদ্যোগ গ্রহণ করে। কীভাবে টিকটকের বিশেষ ফিচারগুলো কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্র্যান্ডের প্রচার এবং তরুণ প্রজন্মের সঙ্গে যুক্ত হওয়া যায়, সেটি সম্পর্কে দিনব্যাপী ওয়ার্কশপটিতে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া, সৃজনশীলভাবে টিকটকে কীভাবে উদ্যোক্তারা তাদের পণ্য ও পরিষেবাগুলো তুলে ধরতে পারে সেটি সম্পর্কে জানতে পারেন অংশগ্রহণকারীরা।

এই ওয়ার্কশপের অন্যতম একটি অংশ থাকে বিশেষজ্ঞদের সেশন। এই পর্বে টিকটকের মাধ্যমে ব্যবসায়ের প্রচারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। টিকটক প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরির টুলস, প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য নিয়মাবলি এবং টিকটকের কার্যকর কৌশলগুলো তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা যা শিখেছে তা যেন তারা ব্যবসায় প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে ওয়ার্কশপটি তথ্যমূলক এবং ইন্টারেক্টিভ উভয়ভাবেই ডিজাইন করা হয়।

ওয়ার্কশপটির অন্যতম প্রধান দিক ছিল টিকটকে কনটেন্ট তৈরিতে সত্যতা এবং সৃজনশীলতার গুরুত্বের বিষয়টি। গতানুগতিক মার্কেটিং বা বিপণন পদ্ধতির বাইরে চিন্তা করতে এবং নতুনভাবে ব্র্যান্ডগুলো অনলাইনে তুলে ধরতে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হয়। ব্যবহারিক এবং রিয়েল-টাইম অনুশীলনের মাধ্যমে ব্যবসায়ের উদ্যোক্তারা টিকটকে সম্ভাব্য গ্রাহকদের জন্য কীভাবে কনটেন্ট তৈরি করতে পারে সেটি সম্পর্কে জানতে পারেন।

এছাড়া, এই আয়োজনে বিভিন্ন ব্যবসায়ের মালিক আর কর্মীরা পরস্পরের সাথে আলোচনা করার সুযোগ পায়। এতে উঠে আসে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যবসায়ের নানান চ্যালেঞ্জ ও সমাধান। কয়েকজন অংশগ্রহণকারী বলেন য, এই ওয়ার্কশপটি ডিজিটাল মাধ্যমে তাদের ব্যবসায়ের বিকাশ এবং নতুন গ্রাহকের কাছে খুঁজে পেতে সহায়তা করবে।

ডিজিটাল যুগে বিশ্বের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ত্বরান্বিত করার লক্ষ্যে ডিজিটাল মিডিয়ার টুলস এবং রিসোর্স নিশ্চিত করা টিকটকের প্রতিশ্রুতির একটি অংশ। বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বা এসএমবি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশের এই ব্যবসা খাতের উন্নয়নে টিকটক মূল অংশীদার হওয়ার লক্ষ্য রাখে। এই ওয়ার্কশপটি সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসায়ীদের জন্য আরও প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা আছে টিকটকের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসছে স্যামসাং লেভেল ইউ ২ নেকব্যান্ড ইয়ারবাডস
নির্বাচিত

বাজারে আসছে স্যামসাং লেভেল ইউ ২ নেকব্যান্ড ইয়ারবাডস

ইনস্টাগ্রামে আরও সহজে বানানো যাবে রিলস
প্রযুক্তি সংবাদ

থার্ড পার্টি অ্যাপ ছাড়া ইনস্টাগ্রাম রিল ডাউনলোড করবেন যেভাবে

হিট পাম্প প্রযুক্তিতে বাজারে এলো স্যামসাং-এর ৯ কেজি ড্রায়ার
প্রযুক্তি সংবাদ

হিট পাম্প প্রযুক্তিতে বাজারে এলো স্যামসাং-এর ৯ কেজি ড্রায়ার

পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে লাইসেন্স পেল নগদ
প্রযুক্তি সংবাদ

পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে লাইসেন্স পেল নগদ

লেনোভো এস ৫ প্রো বনাম রিয়েলমি নারজো ৩০ঃ কোনটি সেরা দেখে নিন
প্রযুক্তি সংবাদ

লেনোভো এস ৫ প্রো বনাম রিয়েলমি নারজো ৩০ঃ কোনটি সেরা দেখে নিন

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত কল আটকানোর উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবায় বিপ্লব ঘটানোর পর এবার...

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 December 2024

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসারে কাজ করছে টিকটক

Techzoom.TV |
TechzoomTV