Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ড্রোনের জিপিএস-নির্ভরতা কমাতে নতুন প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
ড্রোনের জিপিএস-নির্ভরতা কমাতে নতুন প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

সঠিক অবস্থান নির্ধারণ, আকাশে চলাচল ও নির্দিষ্ট কাজ সম্পাদন করতে ড্রোন ব্যাপকভাবে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের ওপর নির্ভরশীল। জিপিএস হলো এক ধরনের স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন সিস্টেম, যা এর সঙ্গে যুক্ত কোনো বস্তুর সঠিক অবস্থান সম্পর্কে তথ্য দেয়। তবে দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের (ইউনিসিএ) বিজ্ঞানীরা নতুন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন, যা জিপিএসের ওপর ড্রোনের নির্ভরশীলতা কমাতে পারবে বলে দাবি করা হয়েছে।

নতুন নেভিগেশন সিস্টেমটি মূলত নক্ষত্রের বাহ্যিক পর্যবেক্ষণ ও প্রচলিত অটোপাইলট প্রযুক্তির সংমিশ্রণ। তবে ইউনিসিএর গবেষক স্যামুয়েল টিগ বলেন, ‘এটি প্রচলিত নক্ষত্রভিত্তিক নেভিগেশন ব্যবস্থার চেয়ে অনেক ছোট ও সহজে ব্যবহার্য। প্রচলিত সিস্টেমগুলো ভারী ও ব্যয়বহুল হয়ে থাকে, যা সাধারণত মহাকাশযান ও বড় বিমানে ব্যবহার করা হয়।’

গবেষকদের দাবি, নতুন নেভিগেশন সিস্টেমে ড্রোনকে শনাক্ত করা কঠিন ও জ্যামিং আক্রমণ থেকে মুক্ত রাখতে সহায়ক হবে।

প্রতিবেদন অনুযায়ী, গবেষণাটি ড্রোনস জার্নালে প্রকাশিত হয়েছে। একে একটি শক্তিশালী, ব্যয়সাশ্রয়ী নেভিগেশন সিস্টেম তৈরির পথে অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ফিক্সড-উইংয়ের চালকবিহীন আকাশযানে পরীক্ষার সময় সিস্টেমটি চার কিলোমিটার পর্যন্ত সঠিকভাবে অবস্থান নির্ধারণ করতে সক্ষম হয়েছে। কোনো কারণে জিপিএস কাজ না করলেও একে ড্রোন চালানোর জন্য বিকল্প নেভিগেশন সিস্টেম হিসেবে ব্যবহারের সুযোগ রয়েছে।

সিস্টেমটি চলাচলের জন্য বাহ্যিক সিগন্যালের ওপর নির্ভর করে না। এ সক্ষমতার কারণে সামরিক ও সাধারণ ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইউনিসিএর বিজ্ঞানী জাভান চাহল বলেন, ‘এর মাধ্যমে দূরবর্তী স্থানের পরিবেশ পর্যবেক্ষণ এবং জিপিএস কাজ করে না, এমন অঞ্চলে দীর্ঘমেয়াদি নজরদারি মিশনে ব্যবহার করা যেতে পারে।’

সাম্প্রতিক সময়ে ড্রোনের জিপিএস জ্যামিংয়ের কারণে এর কার্যকারিতা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ ঘটনা প্রায়ই চোখে পড়েছে। নতুন আবিষ্কৃত নেভিগেশন সিস্টেম ব্যবহার করে ড্রোনগুলো প্রতিপক্ষের নজর এড়ানোসহ যেকোনো বাধা থেকে রক্ষা পেতে পারে। ফলে আক্রমণাত্মক ও প্রতিরক্ষা সামরিক কৌশলে একে ব্যবহারের সুযোগ রয়েছে।

এ উদ্ভাবন আধুনিক যুদ্ধ ও সাধারণ ব্যবহারের জন্য ড্রোনের ভূমিকা আরো শক্তিশালী করবে বলে আশা করছেন গবেষকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ফেসবুককে বাংলাদেশের আইন কানুন মানতে হবে’
নির্বাচিত

ফেসবুকের অপপ্রচার বিষয়ক গবেষণা বাতিল করল হার্ভার্ড

অনলাইন জুয়া: তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের দিকে
প্রযুক্তি সংবাদ

অনলাইন জুয়া: তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের দিকে

এক চার্জে ৪ দিন চলবে টেকনো স্পার্ক ৬ এয়ার স্মার্টফোন
নির্বাচিত

এক চার্জে ৪ দিন চলবে টেকনো স্পার্ক ৬ এয়ার স্মার্টফোন

‘রয়্যাল এনফিল্ড’ এর বিক্রি কমেছে ২৭ শতাংশ
অটোমোবাইল

‘রয়্যাল এনফিল্ড’ এর বিক্রি কমেছে ২৭ শতাংশ

অ্যাপেই সর্বোচ্চ অভিজ্ঞতা দিতে ক্রিয়েটর পোর্টাল বাংলা চালু করেছে টিকটক
নির্বাচিত

অ্যাপেই সর্বোচ্চ অভিজ্ঞতা দিতে ক্রিয়েটর পোর্টাল বাংলা চালু করেছে টিকটক

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন নাটোরের ইউপি সদস্য
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন নাটোরের ইউপি সদস্য

Load More

ট্রেন্ডিং টপিক

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন
বিবিধ

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত
বিবিধ

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
প্রযুক্তি বাজার

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ ডিসেম্বর ২০২৪

ড্রোনের জিপিএস-নির্ভরতা কমাতে নতুন প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV