Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের ইলেকট্রনিক্স শিল্পের পথিকৃৎ নজরুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 18 December 2024
দেশের ইলেকট্রনিক্স শিল্পের পথিকৃৎ নজরুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

আজ ১৭ ডিসেম্বর, ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন বাংলাদেশের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স ও ডিজিটাল ডিভাইস পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ।

ওয়ালটন হেডকোয়ার্টার, কর্পোরেট অফিসগুলোর পাশাপাশি দেশব্যাপী ওয়ালটনের সার্ভিস সেন্টার, প্লাজা এবং পরিবেশক শোরুমগুলোতে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালনের পালনের পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে মরহুম এস এম নজরুল ইসলামের স্বরণে শোক দিবস পালনের পাশাপাশি তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসসহ মিরপুর ওয়ালটন কমপ্লেক্সেও বাদ আসর বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের পক্ষ থেকেও দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মরহুম নজরুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী পালনের পাশাপাশি মহান আল্লাহর নিকট তার রুমে মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের এই দিনে ৯৩ বছর বয়সে ইন্তেকাল করেন এস এম নজরুল ইসলাম। কর্মজীবনে অত্যন্ত সফল ছিলেন আলহাজ এসএম নজরুল ইসলাম। প্রথমে বাবা এস এম আতাহার আলী তালুকদারের সঙ্গে ব্যবসায় জড়িত হলেও স্বাধীনতার পর আলাদাভাবে ব্যবসা শুরু করেন তিনি। সৎ, নিষ্ঠাবান ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছেন সব মহলে। যে ব্যবসাতেই হাত দিয়েছেন, সফলতা পেয়েছেন সেখানেই।

দেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী পৌঁছে দিতে এস এম নজরুল ইসলাম ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন রেজভী অ্যান্ড ব্রাদার্স, সংক্ষেপে আরবি গ্রুপ। পরবর্তীতে তা নাম বদলে হয়ে যায় ওয়ালটন গ্রুপ। ২০০৮ সালে গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় উৎপাদন শুরু হয় ওয়ালটন পণ্যের। সাশ্রয়ী মূল্যে উচ্চমানের পণ্য এবং সেবা দিয়ে ওয়ালটন জয় করে নেয় গ্রাহকের আস্থা।

তার দূরদর্শিতা ও সুযোগ্য পরিচালনায় ‘মেড ইন বাংলাদেশ’ লেখা ওয়ালটন পণ্যের সুনাম ও খ্যাতি আজ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিম-লে ছড়িয়ে পড়েছে। তার প্রতিষ্ঠিত ওয়ালটন এখন বিশ্বের কাছে শিল্পসমৃদ্ধ বাংলাদেশের ইতিবাচক ইমেজ তুলে ধরছে। বাংলাদেশও যে পারে বিশ্বের কাছে সেটিই প্রমাণ করছে মেড ইন বাংলাদেশ খ্যাত ওয়ালটন পণ্য। ওয়ালটনকে এগিয়ে নিতে বিশাল ভূমিকা রাখছেন তাঁর মেধাবী সন্তানরা।

ব্যবসায়িক সাফল্য অর্জনের পাশাপাশি আলহাজ এস এম নজরুল ইসলাম বিভিন্ন আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মকা-ে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। তিনি টাঙ্গাইল জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা সার ডিলার সমিতির সভাপতি, টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক এবং টাঙ্গাইল কেন্দ্রীয় জমি বন্ধকি ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

তিনি তাঁর নিজ গ্রামে এস এম নজরুল ইসলাম কারিগরি বিদ্যালয় নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়া মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত সহযোগিতা দিতেন। অসুস্থ ও দরিদ্র মানুষের জন্য তাঁর হৃদয় কাঁদতো। তিনি গ্রামের দুস্থ, বৃদ্ধ ও মহিলাদের জন্য বয়স্ক ভাতা প্রকল্প চালু করেছেন।

আজ প্রয়াণ দিবসে এই মহৎ ব্যক্তিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে ওয়ালটন পরিবারের সদস্যবৃন্দ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

এ বছর আসছে অ্যাপলের সিজর সুইচ কিবোর্ড?
প্রযুক্তি সংবাদ

এ বছর আসছে অ্যাপলের সিজর সুইচ কিবোর্ড?

পানিতে আপনার স্মার্টফোন টিকবে কি না, দেখে নিন অ্যাপে
কিভাবে করবেন

পানিতে আপনার স্মার্টফোন টিকবে কি না, দেখে নিন অ্যাপে

গোপনে আপনার সব কথা রেকর্ড করছে গুগল, কী করবেন?
কিভাবে করবেন

গোপনে আপনার সব কথা রেকর্ড করছে গুগল, কী করবেন?

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

যেভাবে এল জিমেইলের নতুন লোগো
প্রযুক্তি সংবাদ

জিমেইল ‘স্মার্ট ফিচার্স’-এ নতুন সেটিং গুগলের

এমআই ১০ লঞ্চ বাতিল করল শাওমি
প্রযুক্তি সংবাদ

এমআই ১০ লঞ্চ বাতিল করল শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 December 2024

দেশের ইলেকট্রনিক্স শিল্পের পথিকৃৎ নজরুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix