Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট শাটডাউন বাংলাদেশের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছিল: জাপানের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 18 December 2024
ইন্টারনেট শাটডাউন বাংলাদেশের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছিল: জাপানের রাষ্ট্রদূত
Share on FacebookShare on Twitter

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই বিপ্লব চলাকালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যেভাবে ইন্টারনেট শাটডাউন করে রেখেছিল, তাতে বাংলাদেশের ভাবমূর্তি ধুলায় মিশে গিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ‘বেসিস জাপান ডে ২০২৪’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

জাপানের রাষ্ট্রদূত বলেন, ইন্টারনেট শাটডাউন বিগত সরকারের আমলে বাংলাদেশের ভাবমূর্তিকে ধূলায় মিশিয়ে দিয়েছিল। আশা করি, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী ও আগামীতে যারা সরকারে আসবেন, তারা কখনোই এমনটা করবেন না।

তিনি বলেন, গত সপ্তাহে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। আইসিটি খাত নিয়ে তাকে কিছু পারস্পরিক উদ্যোগ ও পরিকল্পনার জানিয়ে এসেছি।

ইওয়ামা কিমিনোরি আরও বলেন, সরকারি-বেসরকারি উভয়ের মধ্যেই আইসিটি উন্নয়নে প্রতিযোগিতা, সহযোগিতা ও দীর্ঘমেয়াদি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করতে হবে। ব্যবসায় পরিবেশ উন্নয়ন হলে জাপান থেকে বাংলাদেশে আরও বিনিয়োগ আসবে। এজন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জাপানি বিনিয়োগকারীদের ওপর থেকে বাংলাদেশ সরকার বাড়তি কর তুলে নেওয়ার উদ্যোগ নিলে আমরা স্বাগত জানাবো।

এ সময় বাংলাদেশের দক্ষ-অদক্ষ তরুণদের জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দিতে জাপানের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

আইসিটি সচিবের সেই আহ্বানে সাড়া দিয়ে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সচিব শীষ হায়দার বলেন, পঞ্চম শিল্পবিপ্লবের সময়ে আইসিটি অর্থনীতির চালিকাশক্তি। এক্ষেত্রে জাপানের আইসিটি খাতে বাংলাদেশের তরুণেরা সেরা কর্মী হয়ে উঠবে।

তিনি আরও বলেন, ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তুললেও ডিজিটাল বৈষম্য ঘোঁচাতে আমরা সমন্বয়ের ঘাটতি অনুভব করছি। জাপান আমাদের বিশ্বস্ত বন্ধু। জাপান সরকার ও বিনিয়োগকারীদের সহায়তায় আমরা আগামী দিনে তথ্যপ্রযুক্তি খাতে আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবো।

বেসিস জাপান ডেস্কের চেয়ারম্যান এ কে এম আহমেদুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং সহ-সভাপতি ইয়াসুয়ে ইয়োশিনারি, জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তোমোহিদে এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি তারেক রফি ভুঁইয়া প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফুডপান্ডায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন ‘রবি এলিট’ গ্রাহকরা
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন ‘রবি এলিট’ গ্রাহকরা

বাজারে নতুন গ্রাফিকস কার্ড ও মাদারবোর্ড
নির্বাচিত

বাজারে নতুন গ্রাফিকস কার্ড ও মাদারবোর্ড

গেমিং প্রযুক্তিতে আসুস আরওজি-র ২০ বছর: উদ্‌যাপনে উন্মোচিত হলো বিশেষ ‘এডিশন ২০’
প্রযুক্তি সংবাদ

গেমিং প্রযুক্তিতে আসুস আরওজি-র ২০ বছর: উদ্‌যাপনে উন্মোচিত হলো বিশেষ ‘এডিশন ২০’

তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য ৩০ ওয়াট ফ্ল্যাশ চার্জের রিয়েলমি সিক্স
নির্বাচিত

তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য ৩০ ওয়াট ফ্ল্যাশ চার্জের রিয়েলমি সিক্স

আইটেল সিটি ১০০ মোবাইল
নির্বাচিত

আইটেল CITY 100: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও দুর্দান্ত ফিচারে সাশ্রয়ী স্মার্টফোন

প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শেষ করলেন জনসংযোগ কর্মকর্তারা

Load More

ট্রেন্ডিং টপিক

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত
প্রযুক্তি সংবাদ

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 December 2024

ইন্টারনেট শাটডাউন বাংলাদেশের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছিল: জাপানের রাষ্ট্রদূত

Techzoom.TV |
TechzoomTV