Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ গ্রাফিক্স কার্ড নিয়ে এলো গিগাবাইট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
নতুন জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ গ্রাফিক্স কার্ড নিয়ে এলো গিগাবাইট
Share on FacebookShare on Twitter

সিইএস ২০২৫-এ এনভিডিয়া ব্ল্যাকওয়েল ও এআই-সক্ষম এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ গ্রাফিক্স কার্ড নিয়ে আসার ঘোষণা দিয়েছে বিশ্বের কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট। এই সিরিজে রয়েছে জিফোর্স আরটিএক্স ৫০৯০, আরটিএক্স ৫০৯০ ডি, আরটিএক্স ৫০৮০, আরটিএক্স ৫০৭০ টিআই ও আরটিএক্স ৫০৭০। গিগাবাইটের সর্বশেষ গ্রাফিক্স কার্ড মডেলগুলো এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ জিপিইউ-র জন্য সর্বাধুনিক কুলিং সমাধান নিশ্চিত করে, যা গেমসের পারফরম্যান্সকে আরও সমৃদ্ধ করে। ‘এভোল্যুশন অব টেন’ ডিজাইনের মাধ্যমে গিগাবাইটের জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ গ্রাফিক্স কার্ডগুলো ১০ শতাংশ পর্যন্ত থার্মাল পারফরম্যান্স উন্নত করে; এবং কার্ডের আকার ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে এনে পিসি নির্মাণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে।

এনভিডিয়া ব্ল্যাকওয়েল দিয়ে চালিত এই জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ জিপিইউ গেমার ও ক্রিয়েটরদের জন্য যুগান্তকারী সমাধান নিয়ে এসেছে। সর্বোচ্চ মাত্রার এআই হর্সপাওয়ারে সক্ষম এই আরটিএক্স ৫০ সিরিজটি একদম নতুন অভিজ্ঞতা নিশ্চিতে সহায়ক হবে। এটি এনভিডিয়া ডিএলএসএস ৪-এর পারফরম্যান্স বহুগুণ করবে, অবিশ্বাস্য গতিতে ইমেজ জেনারেট করবে এবং এনভিডিয়া স্টুডিওর সৃজনশীলতাকে আরও বৃদ্ধি করবে। একইসাথে, এনভিডিয়া এনআইএম মাইক্রোসার্ভিসের মাধ্যমে সর্বাধুনিক এই এআই মডেলগুলো এআই-প্রেমী ও ডেভেলপারদের জন্য এনআইএম-রেডি সিস্টেমের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে এআই অ্যাসিস্ট্যান্ট, এজেন্ট ও ওয়ার্কফ্লো তৈরিতে সহায়ক হবে।

আরটিএক্স ৫০ সিরিজ জিপিইউ-র সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিতে সর্বশেষ এনভিডিয়া ডিএলএসএস প্রযুক্তির পাশাপাশি, অরাস এক্সট্রিম ওয়াটারফেস ও অনন্য উইন্ডফোর্স কুলিং সল্যুশন উন্নত করেছে গিগাবাইট। লিকুইড মেটাল থার্মাল গ্রিজের সাহায্যে এক্সট্রিম ওয়াটারফোর্সের অল-ইন-ওয়ান ওয়াটার-কুলিং ১০ গুণ পর্যন্ত তাপ স্থানান্তরে সক্ষম। এছাড়া, এর ওয়াটার ব্ল্যাক মডেল – অরাস এক্সট্রিম ওয়াটারফোর্স ডব্লিউবি কাস্টমাইজেবল ওয়াটার লুপ বিল্ডের জন্য উপযোগী। এই দুই ধরনের ওয়াটার কুলিং সল্যুশনই নিরবচ্ছিন্ন কাজের ক্ষেত্রে তাপ নির্গমন ও নিরব কর্মক্ষমতা নিশ্চিত করবে।

এয়ার-কুলিং মডেলগুলোর ক্ষেত্রে উইন্ডফোর্স কুলিং সল্যুশনে নতুন হক ফ্যান ডিজাইন যুক্ত করেছে গিগাবাইট, যা টারব্যুলেন্স ও নয়েজ কমিয়ে ১২.৫ শতাংশ বেশি এয়ারফ্লো এবং ৫৩.৬ শতাংশ বেশি এয়ার প্রেশার নিশ্চিত করে। এতে বিভিন্ন উপাদানের সাথে নিখুঁতভাবে লেগে থেকে দীর্ঘমেয়াদি ব্যবহার উপযোগিতা নিশ্চিত করতে, সার্ভার-গ্রেড থার্মাল কন্ডাকটিভ জেল ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে, প্রিমিয়াম অরাস মাস্টার মডেলটি আরও একধাপ এগিয়ে; এতে আরও বেশি এয়ারফ্লো নিশ্চিত করতে অতিরিক্ত এয়ার-বুস্টিং ফ্যান সহ স্ক্রিন কুলিং প্লাস ব্যবহার করা হয়েছে। একইসাথে, আরটিএক্স ৫০৯০ মাস্টারে তাপ ছড়িয়ে দেয়াকে আরও সমৃদ্ধ করতে সেকশন সিনটারিং টেকনোলজি সহ সুপারকন্ডাক্টিং হিট পাইপ ব্যবহার করা হয়েছে।

ব্যবহারকারীদের বিস্তৃত চাহিদার কথা বিবেচনা করে প্রিমিয়াম অরাস এক্সট্রিম ও মাস্টার মডেল সহ গিগাবাইট অ্যারো, গেমিং, ঈগল ও উইন্ডফোর্স মডেলের সাদা রঙের ভ্যারিয়েন্ট এবং এসএফএফ-রেডি জিফোর্স কার্ডের গাইডলাইন অনুসারে তৈরি মডেল নিয়ে এসেছে গিগাবাইট জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ ও ইতালির বিশ্ববিদ্যালয়ের মধ্যে মহাকাশ সহযোগিতা নিয়ে থেইলস অ্যালেনিয়া স্পেসের সমঝোতা স্মারক সাক্ষর
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ও ইতালির বিশ্ববিদ্যালয়ের মধ্যে মহাকাশ সহযোগিতা নিয়ে থেইলস অ্যালেনিয়া স্পেসের সমঝোতা স্মারক সাক্ষর

এই ফোনের পেছনের ক্যামেরার দিয়েও সেলফি তোলা যাবে
নির্বাচিত

এই ফোনের পেছনের ক্যামেরার দিয়েও সেলফি তোলা যাবে

‘গোল্ডেন প্লে বাটন’ পেলে ইউটিউবে আয় কত?
প্রযুক্তি সংবাদ

‘গোল্ডেন প্লে বাটন’ পেলে ইউটিউবে আয় কত?

গণঅভ্যুত্থান নিয়ে বহির্বিশ্বে অপপ্রচাররোধে ইইউর সহযোগিতা চান উপদেষ্টা নাহিদ
প্রযুক্তি সংবাদ

গণঅভ্যুত্থান নিয়ে বহির্বিশ্বে অপপ্রচাররোধে ইইউর সহযোগিতা চান উপদেষ্টা নাহিদ

‘সবার ঢাকা’ অ্যাপে অভিযোগ জানাবে নগরবাসী
নির্বাচিত

‘সবার ঢাকা’ অ্যাপে অভিযোগ জানাবে নগরবাসী

মার্কিন যন্ত্রাংশ ছাড়াই উৎপাদনে যাচ্ছে হুয়াওয়ে
নির্বাচিত

মার্কিন যন্ত্রাংশ ছাড়াই উৎপাদনে যাচ্ছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
ই-কমার্স

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল
প্রযুক্তি সংবাদ

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ
প্রযুক্তি সংবাদ

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ জানুয়ারি ২০২৫

নতুন জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ গ্রাফিক্স কার্ড নিয়ে এলো গিগাবাইট

Techzoom.TV |
TechzoomTV