Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কক্সবাজারে যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলসের ‘পার্টনারস মিট’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 January 2025
কক্সবাজারে যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলসের ‘পার্টনারস মিট’ অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিঃ-এর পার্টনারস মিট-২০২৪।

সারাদেশ থেকে আগত যমুনা ইলেকট্রনিক্স-এর ব্যবসায়িক অংশীজনদের আগমনে মুখরিত হয়েছিলো পর্যটন নগরী কক্সবাজার। “বন্ধন আগামীর” – এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এবারের পার্টনারস মিট। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক ডিলার অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের গ্রুপ ডিরেক্টর মনিকা নাজনীন ইসলাম, ডিরেক্টর সোনিয়া সারিয়াত, ডিরেক্টর এসএম আব্দুল ওয়াদুদ সহ যমুনা ইলেকট্রনিক্স-এর বিভিন্ন বিভাগের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসায়িক সুযোগ-সুবিধা, ভবিষ্যৎ পরিকল্পনা, পারস্পারিক সংযোগ, অংশীজনের সাথে মতবিনিময়সহ গুরত্বপূর্ণ সেশনগুলোতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম সকল ডিলারদের উদ্দ্যেশ্যে এক ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সকল ডিলারদের সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করে ভিডিও বার্তায় বলেন, যমুনা ইলেকট্রনিক্সের সাথে আপনাদের ব্যবসায়িক সম্পর্ককে সুদৃঢ় করার মাধ্যমে আগামীর ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বছরে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাবেন।

যমুনা গ্রুপের গ্রুপ ডিরেক্টর মনিকা নাজনীন ইসলাম বলেন, আমাদের যমুনা পরিবারের প্রাণ হচ্ছে গ্রাহক। আর ডিলাররা হলেন আমাদের শক্তি। আমরা সবাই মিলে একটি পরিবার। এ সম্পর্ক আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, আমার বাবা মরহুম নুরুল ইসলামের স্বপ্ন ছিল দেশীয় পণ্য দিয়ে একটি বিশ্বমানের ব্র্যান্ড তৈরি করা। আমরা সেই স্বপ্নপূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যমুনা গ্রুপ দেশের অর্থনৈতিক পরিবর্তনে গর্বের সঙ্গে ভূমিকা রেখে চলেছে। ২০ বছর আগে ইলেকট্রনিক্স পণ্যগুলো বিদেশ থেকে আমদানি করা হতো; কিন্তু এখন যমুনা দেশে আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স পণ্য উত্পাদন করছে। এছাড়া আমরা বিদেশে রপ্তানির কার্যক্রমও শুরু করেছি।

এছাড়া ডিলারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মনিকা নাজনীন ইসলাম বলেন, আপনারা আমাদের সাফল্যের মূল চালিকাশক্তি। আপনাদের আন্তরিক সহযোগিতা আর পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞ। একসঙ্গে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে চাই।

যমুনা গ্রুপের ডিরেক্টর সোনিয়া সারিয়াত বলেন, দেশীয় পণ্য উত্পাদন করে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া আমার বাবার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণের জন্য তিনি যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। আজ যারা যমুনার ডিলারের দায়িত্ব পালন করছেন, তারা সবাই আমার বাবার স্বপ্ন বাস্তবায়নের সারথি। এ কারণেই আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

ডিরেক্টর এসএম আব্দুল ওয়াদুদ বলেন, যমুনা গ্রুপ সবসময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে। আপনারা জানেন, দেশের গরিব-অসহায় মানুষের সাহায্যার্থে নুরুল ইসলাম ফাউন্ডেশন প্রতি বছর হাজারো মানুষকে সহযোগিতা করে। এরই ধারাবাহিকতায় ডিলারদের যমুনা পরিবারের সদস্য হিসাবে দেখতে আমরা ‘যমুনা ডিলার ওয়েলফেয়ার ফান্ড’ নামে একটি তহবিল গঠন শুরু করেছি। এর মূল উদ্দেশ্য হলো বিপদগ্রস্ত ডিলার এবং তাদের পরিবারের সহযোগিতা করা।

যমুনা ইলেকট্রনিক্সের পরিচালক (মার্কেটিং) সেলিম উল্যা সেলিম বলেন, ডিলারদের অক্লান্ত পরিশ্রমের ফলেই যমুনা ইলেকট্রনিক্স দেশের ইলেকট্রনিক্স খাতে একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। আমরা ডিলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের পণ্যের মান, নতুন বিপণন কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ডিলাররা পণ্যের গুণগত মান ও গ্রাহকসেবার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের শ্রেষ্ঠ ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা মনোমুগ্ধকর পরিবেশনায় দিনটি স্মরণীয় করে রাখেন।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ পার্টনার্স মিট যমুনা ইলেকট্রনিক্সকে দেশের ইলেকট্রনিক্স খাতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং নতুন দিগন্ত উন্মোচন করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: যমুনা ইলেক্ট্রনিক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুকে সেরা ফোন আনলো ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুকে সেরা ফোন আনলো ওয়ানপ্লাস

ইমেজ সেন্সর তৈরিতে একজোট সনি ও টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

ইমেজ সেন্সর তৈরিতে একজোট সনি ও টিএসএমসি

ভিশনের এসি বিস্ফোরণে মারা গেলেন তুহিন, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী-সন্তান
প্রযুক্তি সংবাদ

ভিশনের এসি বিস্ফোরণে মারা গেলেন তুহিন, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী-সন্তান

অডিও ফিচারে একাধিক পরিবর্তন আনছে স্যামস্যাং
নির্বাচিত

অডিও ফিচারে একাধিক পরিবর্তন আনছে স্যামস্যাং

নজরকাড়া ডিজাইনে ওয়ালটনের নতুন গেমিং স্মার্টফোন বাজারে
নির্বাচিত

নজরকাড়া ডিজাইনে ওয়ালটনের নতুন গেমিং স্মার্টফোন বাজারে

ঈদের আনন্দে স্যামসাং-এর বিশেষ উপহার: থাকছে নিশ্চিত উপহার ও ক্যাশব্যাক অফার
নির্বাচিত

ঈদের আনন্দে স্যামসাং-এর বিশেষ উপহার: থাকছে নিশ্চিত উপহার ও ক্যাশব্যাক অফার

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

শাওমির জনপ্রিয় রেডমি কে-সিরিজে নতুন স্মার্টফোন যুক্ত হওয়ার...

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 January 2025

কক্সবাজারে যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলসের 'পার্টনারস মিট' অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix