Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারী প্রায় ১৫০ কোটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 January 2025
বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারী প্রায় ১৫০ কোটি
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারী রয়েছে ১৪৬ কোটি। ২০২৪ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, পৃথিবীর মোট জনসংখ্যার ১৮ শতাংশ আইফোন ব্যবহার করছে। স্ট্যাটিস্টার পূর্বাভাসের বরাত দিয়ে চলতি মাসে এ তথ্য প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্যাংকমাইসেল।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্যানুযায়ী, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেরা ১০টি স্মার্টফোনের মধ্যে চারটি ছিল অ্যাপলের। বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী ১৫ কোটির বেশি আইফোন বিক্রি করেছে টেক জায়ান্টটি। চতুর্থ প্রান্তিক নিয়ে বছরের মোট বিক্রির পরিমাণ পূর্ববর্তী সব রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম ডিমান্ডসেইজ। তবে বৈশ্বিক স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধির মধ্যে শেষ প্রান্তিকে এসে (অক্টোবর-ডিসেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় আইফোন বিক্রি কমেছে ৫ শতাংশ। এ উত্থান-পতনের মধ্যেও স্মার্টফোন বিক্রি, বাজার হিস্যা ও প্রবৃদ্ধির দিক থেকে গত ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে শীর্ষে আছে কুপারটিনোভিত্তিক এ টেক জায়ান্ট।

কাউন্টারপয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চের গ্লোবাল হ্যান্ডসেট মডেল সেলস ট্র্যাকার বলেছে, গত বছরের সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোনের তালিকার শীর্ষস্থান দখল করেছে আইফোন ১৫। তালিকার পরবর্তী দুটি স্থানও অ্যাপলের, যথাক্রমে আইফোন ১৫ প্রো ম্যাক্স ও আইফোন ১৫ প্রো। তবে স্মার্টফোন বাজারে অ্যান্ড্রয়েডের আধিপত্য রয়েছে বরাবরই। বিশ্বের বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন সরবরাহকারী দক্ষিণ কোরিয়ার স্যামসাং। সর্বশেষ তথ্যানুযায়ী, এর ব্যবহারকারী প্রায় ১০৩ কোটি।

প্রযুক্তিবিদরা বলছেন, মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে আইওএসের ব্যবহার কয়েক বছরে দ্রুত বেড়েছে। ২০২৩ সালে বিশ্বে আইফোন ব্যবহারকারী ছিল ১৩৭ কোটি। এ সংখ্যা ১০ বছর আগে ছিল ১০ লাখের কিছু বেশি।

স্মার্টফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। ই-মেইল চেক, ট্রাফিক নির্দেশনা পাওয়া, বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি কিংবা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখা সহজ করে তুলেছে ডিভাইসটি। ২০০০-এর দশকে এ ডিভাইস সাশ্রয়ী ও সহজলভ্য হওয়ার সঙ্গে ‘স্মার্টফোন’ শব্দটি জনপ্রিয় হতে থাকে। অনেকেই ২০০৭ সালে প্রথম চালু হওয়া অ্যাপলের আইফোনকে প্রথম সত্যিকারের স্মার্টফোন হিসেবে মনে করেন। কারণ এটি ল্যাপটপ বা ডেস্কটপের মতো ইন্টারনেটের অভিজ্ঞতা দিয়েছিল। প্রথম আইফোন ২০০৭ সালে প্রকাশিত হলেও এর যাত্রা ও ইতিহাস অনেক আগেই শুরু হয়েছিল ‘প্রজেক্ট পার্পল’ নামক প্রকল্পের মাধ্যমে। হিস্ট্রি কো-অপারেটিভ বলছে, যোগাযোগকে নতুন করে পরিবর্তন করার কোনো বড় পরিকল্পনা থেকে আইফোনের সূচনা হয়নি। এটি শুরু হয়েছিল একটি কম্পিউটারের সবচেয়ে ‘অস্বস্তিকর’ অংশ, মাউস উন্নত করার পরিকল্পনা থেকে। এ নিয়ে ২০০৩ সালে অ্যাপল অভ্যন্তরীণ একটি পরীক্ষা শুরু করে। লক্ষ্য ছিল মাউসের বদলে এমন একটি টাচপ্যাড তৈরি করা, যা আরো ভালো নিয়ন্ত্রণ ও নমনীয়তা দেবে। কোম্পানির প্রথম ডিজাইন করা মডেল ০৩৫ ছিল একটি ট্যাবলেট আকৃতির। এটির আঙুল দ্বারা নিয়ন্ত্রিত ইন্টারফেসের মাধ্যমে ব্যবহারকারী পিঞ্চ, স্ক্রল ও জুম করতে পারতেন, যা ওই সময়ের কম্পিউটারে সম্ভব ছিল না।

মূল আইফোনের এক বছর পর ২০০৮ সালে অ্যাপল দ্বিতীয় সংস্করণের আইফোন থ্রিজি চালু করে, যা তৃতীয় প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহারের সুবিধা দেয়। আইফোন থ্রিজি মুক্তির পর প্রথম তিনদিনে ১০ লাখ ইউনিট বিক্রি হয়। অ্যাপল স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ১৬ সিরিজ বাজারে আসে গত বছর সেপ্টেম্বরে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনায় কমেছে আইফোনের উৎপাদন ও বিক্রি
নির্বাচিত

করোনায় কমেছে আইফোনের উৎপাদন ও বিক্রি

চীনে ফাইভ জি চালু
প্রযুক্তি সংবাদ

চীনে ফাইভ জি চালু

অনলাইনে জুয়া : সাকিবের সাথে কঠিন, টি-স্পোর্টসের সাথে নরম
নির্বাচিত

অনলাইনে জুয়া : সাকিবের সাথে কঠিন, টি-স্পোর্টসের সাথে নরম

পর্নগ্রাফি রুখতে সব আইফোন স্ক্যান করবে অ্যাপল
নির্বাচিত

পর্নগ্রাফি রুখতে সব আইফোন স্ক্যান করবে অ্যাপল

আইফোনের ছবি এডিটিংয়ে নতুন বিপ্লব
প্রযুক্তি সংবাদ

আইফোনের ছবি এডিটিংয়ে নতুন বিপ্লব

ফ্রান্সে বিলিয়ন ইউরোর বেশি জরিমানায় অ্যাপল
নির্বাচিত

ফ্রান্সে বিলিয়ন ইউরোর বেশি জরিমানায় অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

রাইড শেয়ারিং
অর্থ ও বাণিজ্য

উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 January 2025

বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারী প্রায় ১৫০ কোটি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix