Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২য় প্রান্তিক শেষে ৩০৪ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 January 2025
২য় প্রান্তিক শেষে ৩০৪ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

২০২৪-২৫ হিসাব বছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০২৪) ৩০৪.৪৭ কোটি টাকা মুনাফা করেছে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

চলতি হিসাব বছরের ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সোমবার ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখে কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪৩তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্যমতে, করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বাণিজ্য অস্থিরতা, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি ইত্যাদি কারণে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে পড়ে। অধিকন্তু, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের ব্যাপক মূল্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী মুদ্রার অবমূল্যায়নের ফলে কাঁচামালের ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। সেইসঙ্গে উচ্চ মুদ্রাস্ফীতি হারের প্রভাব পড়েছে কোম্পানির পরিচালন ব্যয়ের উপর। এছাড়াও ফাইন্যান্স অ্যাক্ট ২০২৪ এর আওতায় রেফ্রিজারেটর সরবরাহ পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করার পাশাপাশি এয়ার কন্ডিশনারের উপর ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

এই সার্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের প্রতিফলন হিসেবে চলতি হিসাব বছরের ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ে বিক্রয়ের বিপরীতে কোম্পানির নিট প্রফিট মার্জিন আগের বছরের একই সময়ের ১৪.৩৭ শতাংশ থেকে কমে ১১.৯৬ শতাংশ হয়েছে এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও পূর্ববর্তী বছরের একই সময়ের ২২.১৭ শতাংশ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে। এদিকে আলোচ্য সময়ে (জুলাই-ডিসেম্বর’২০২৪) নিট রেভিনিউ এর বিপরীতে আর্থিক ব্যয়ের শতকরা হার পূববর্তী বছরের একই সময়ের ৭.৫১ শতাংশ থেকে বেড়ে ৭.৭৩ শতাংশ হয়েছে।

এরই প্রেক্ষিতে চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর’২০২৪ পর্যন্ত সমাপ্ত সময়ে ওয়ালটনের কর পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩০৪.৪৭ কোটি টাকায়। আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৩৪০.৩৫ কোটি টাকা।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর’২০২৪) ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.০৫ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিলো ১১.২৪ টাকা। তবে চলতি হিসাব বছরের ২য় প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর’২০২৪ সময়ে ওয়ালটনের ইপিএস আগের বছরের একই সময়ের ৪.৫৬ টাকা থেকে বেড়ে ৫.১৩ টাকা হয়েছে।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৬৪.০৭ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৬৫.৪৭ টাকায় দাঁড়িয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, চলতি হিসাব বছরের প্রথমার্ধ শেষে (জুলাই-ডিসেম্বর’২০২৪) কোম্পানির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো’র পরিমান দাঁড়িয়েছে ৬.৯৩ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭.১৬ টাকা। উল্লেখ্য, আলোচ্য সময়ে ব্যাংক ঋণের উপর নির্ভরতার বিপরীতে গ্রাহকদের থেকে প্রাপ্ত অর্থ থেকে সরবরাহকারীদের অর্থপ্রদান করা হয়েছে। এছাড়া, বিক্রির প্রধান মৌসুমে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে বিক্রয় প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে জুলাই-ডিসেম্বর’২০২৪ সময়ে প্রচুর পরিমান কাঁচামাল ক্রয় করা হয়। ফলে আলোচ্য সময়ে বিগত বছরের একই সময়ের তুলনায় সরকারি কোষাগারে এবং কাঁচামাল সরবরাহকারীদের অর্থ প্রদানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মূলত, এসব কারণে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানির এনওসিএফপিএস হ্রাস পায়।

পরবর্তী দুই প্রান্তিক (জানুয়ারি-জুন’২০২৪) বিক্রির প্রধান মৌসুম হওয়ায় কোম্পানির মুনাফা আরো সন্তোষজনক অবস্থানে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোম্পানির ম্যানেজমেন্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শুরু হলো ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’
প্রযুক্তি সংবাদ

শুরু হলো ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার
প্রযুক্তি সংবাদ

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

আইফোনের স্ক্রিনে সবুজ-কমলা রঙের ডট দেখায় কেন?
নির্বাচিত

আইফোনের স্ক্রিনে সবুজ-কমলা রঙের ডট দেখায় কেন?

স্মার্টফোনে ‘প্রো’ ও ‘ম্যাক্স’ মডেল বলতে কী বোঝায়?
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ‘প্রো’ ও ‘ম্যাক্স’ মডেল বলতে কী বোঝায়?

ভিআর হেডসেটের প্রটোটাইপ উন্মোচন মেটার
প্রযুক্তি সংবাদ

ভিআর হেডসেটের প্রটোটাইপ উন্মোচন মেটার

মিডিয়াটেকের প্রসেসর নির্ভর স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৫৩%
প্রযুক্তি সংবাদ

মিডিয়াটেকের প্রসেসর নির্ভর স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৫৩%

Load More

ট্রেন্ডিং টপিক

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 January 2025

২য় প্রান্তিক শেষে ৩০৪ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV