Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিগগিরই এআই সহকারীর মতো কাজ করবে গুগল সার্চ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 February 2025
শিগগিরই এআই সহকারীর মতো কাজ করবে গুগল সার্চ
Share on FacebookShare on Twitter

টেক জায়ান্ট গুগল তাদের সার্চ পরিষেবায় ভিন্ন কিছু চেষ্টা করে দেখছে। ২০২৫ সালে গুগল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। গুগলের সর্বশেষ আয় প্রতিবেদনসংক্রান্ত আলোচনায় তিনি সার্চকে একটি এআই ‘যাত্রার’ অংশ হিসেবে বর্ণনা করেছেন, যা কেবল শুরু হয়েছে।

সুন্দর পিচাই বলেন, ‘এআই মানুষের জিজ্ঞাসার পরিধি ক্রমাগত বিস্তৃত করছে। তাই ২০২৫ সাল হতে যাচ্ছে সার্চ প্রযুক্তির অন্যতম বৃহত্তম উদ্ভাবনের বছর। গুগল এখন সার্চে আরো বেশি এআই ফিচার যুক্ত করার পরিকল্পনার পরবর্তী ধাপে কাজ করছে। এ কাজ সমাধায় নিয়োজিত তাদের গবেষণা প্রতিষ্ঠান ডিপমাইন্ড। তাছাড়া গুগল সার্চ ধীরে ধীরে একটি এআই সহকারীর মতো হয়ে উঠছে, যা ইন্টারনেট ব্রাউজ করবে, ওয়েবসাইট পর্যবেক্ষণ করবে ও সরাসরি উত্তর দেখাবে।

গুগল কয়েক বছর ধরেই সার্চ ফলাফল উন্নত করতে কাজ করছে। তবে ২০২২ সালে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর থেকে সার্চের ক্ষেত্রে এআই নিয়ে গবেষণা ও এর ব্যবহার বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। কারণ তখন চ্যাটজিপিটির ব্যবহার বেড়ে যাওয়ায় গুগল বেশ চাপে ছিল। বিশ্লেষকরা মনে করছেন, নতুন এ পরিবর্তনের কারণে গুগলের ট্রাফিকের ওপর নির্ভরশীল ওয়েবসাইট ও গুগল সার্চে বিজ্ঞাপন দেয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও সার্চের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে পিচাই বলেন, ‘প্রজেক্ট অ্যাস্ট্রার মাধ্যমে ভবিষ্যৎ কল্পনা করা যেতে পারে, যা ডিপমাইন্ডের মাল্টিমোডাল এআই সিস্টেমের একটি রেফারেন্স। এটি ক্যামেরা বা স্ক্রিন থেকে লাইভ ভিডিও দেখতে পারে এবং যা দেখছে সে সম্পর্কে সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারে।’

গুগলের ব্যবসার অন্যান্য ক্ষেত্রেও প্রজেক্ট অ্যাস্ট্রাকে নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তারা চাচ্ছে যে মাল্টিমোডাল এআই সিস্টেমের মাধ্যমে একদিন অগমেন্টেড রিয়েলিটি স্মার্ট গ্লাস চলবে। এর জন্য গুগল নিজেই অপারেটিং সিস্টেম তৈরি করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গভীর সমুদ্রে গ্রামীণফোনের নেটওয়ার্ক সম্প্রসারণ
টেলিকম

গভীর সমুদ্রে গ্রামীণফোনের নেটওয়ার্ক সম্প্রসারণ

গ্লোবাল আইটি চ্যালেঞ্জে দেশের প্রতিবন্ধী দলের সাফল্য
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল আইটি চ্যালেঞ্জে দেশের প্রতিবন্ধী দলের সাফল্য

৪০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনসহ আসছে অনার ৩০এস
প্রযুক্তি সংবাদ

৪০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনসহ আসছে অনার ৩০এস

ভাইরাস সংক্রমণ নিয়ে এন্ড্রয়েড গেম ‘ভাইরাল প্যানিক’
প্রযুক্তি সংবাদ

ভাইরাস সংক্রমণ নিয়ে এন্ড্রয়েড গেম ‘ভাইরাল প্যানিক’

বিগ স্ক্রিন ও স্মার্ট ফিচার সম্পন্ন মেগাপ্যাড এসই লঞ্চ করল টেকনো
প্রযুক্তি বাজার

বিগ স্ক্রিন ও স্মার্ট ফিচার সম্পন্ন মেগাপ্যাড এসই লঞ্চ করল টেকনো

ফ্রিজ, এসি, টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন
নির্বাচিত

ফ্রিজ, এসি, টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 February 2025

শিগগিরই এআই সহকারীর মতো কাজ করবে গুগল সার্চ

Techzoom.TV |
TechzoomTV