Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদে দুপুরে দুদকের অভিযান, বিকালে প্রশাসকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
নগদে দুপুরে দুদকের অভিযান, বিকালে প্রশাসকের ওপর হামলা
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদের তত্ত্বাবধানের দায়িত্বে নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের গাড়িতে হামলা হয়েছে।

বুধবার বিকালে ঢাকার বনানীর ১২ নম্বর রোডে এ ঘটনা ঘটে বলে ডিএমপির গুলশান বিভাগের এডিসি (গুলশান জোন) আল আমিন হোসেন জানান।

হামলায় বদিউজ্জামান অক্ষত থাকলেও তার গাড়ি চালক মো. লিটন আহত হয়েছেন। তার গাড়ির জানালা ভাঙচুর করা হয়েছে।

এই ঘটনার আগে দুপুরে নগদের কার্যালয়ে অভিযানে যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। তারা নগদের অর্থ পাচার ও অনিয়ম সংক্রান্ত নথি সংগ্রহ করে।

দুদকের অভিযানের পর প্রাথমিকভাবে নগদের ১ হাজার ৭০০ কোটি টাকা পাচার ও ৬৪৫ কোটি টাকার ই-মানি বিষয়ক অনিয়মের প্রমাণ পাওয়ার তথ্য উপস্থিত সাংবাদিকদের দেন বদিউজ্জামান। এরপর সেখান থেকে বের হয়ে বিকালে গুলশানের দিকে যাওয়ার পথে তিনি হামলার শিকার হন।

ঘটনার বর্ণনায় বদিউজ্জামান বলেন, প্রতিদিন বিকালে নগদের অফিস থেকে তিনি বাসায় ফেরেন। একইভাবে বুধবার বিকালে স্ত্রীকে নিতে তিনি গুলশানের দিকে যাচ্ছিলেন। বনানীর ১২ নম্বর চৌরাস্তায় পৌঁছালে দুই-তিনজন যুবক তার গাড়ির সামনে এসে দাঁড়ায়।

“গাড়ি এসে থামার সঙ্গে সঙ্গে দুই-তিনজন এসে বলল ‘দিদার কে, ওকে মেরে ফেলব’। চালক দরজা-জানালা খুলল না দেখে তারা হাতুড়ি দিয়ে গ্লাসে মারতে শুরু করে। তখন রাস্তায় অনেক লোকজন ছিল, পুলিশও ছিল। লোকজন পুলিশকে বলছিল ‘ধরেন ধরেন’; পুলিশ আবার তাদেরকে বলে ‘আপনারা ধরেন’। পরে তারা চলে যায়।”

ঘটনার বিষয়ে এডিসি (গুলশান জোন) আল আমিন বলেন, “ঘটনার পর সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমাদের অফিসাররা কাজ করছেন।”

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, “স্যার (নগদের প্রশাসক) ফোন দিয়েছিলেন। এরপর থানার একজন এসআই গেছেন। আমি নিজে আসছি ভিডিও ফুটেজ সংগ্রহের জন্য।”

এক প্রশ্নে ওসি বলেন, “তিনি চিকিৎসা নিয়েছেন কিনা, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। স্যার বা তার কোনো লোক থানায় আসেননি। আমার বিষয়টা নিয়ে কাজ করছি।”

হামলার শিকার গাড়িটি বুধবারই বুঝে পেয়ে নগদ প্রশাসক বদিউজ্জামান ব্যবহার শুরু করেন জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “তিনি (বদিউজ্জামান) তো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তার পরিবর্তে যাকেই দেওয়া হোক, তিনি একই কাজ করবেন।

“হামলা করা তো অন্যায়। সন্ধ্যায় তার সঙ্গে যখন কথা হয়, আমরা ব্যাংকের পক্ষ থেকে পরামর্শ দিয়েছি মামলা করতে। তিনি থানায় গিয়েছিলেন।”

গণআন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সালের ২১ অগাস্ট নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আগের পর্ষদ ভেঙে বাংলাদেশ ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদারকে প্রশাসক নিয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক।

এর পরদিন নগদের সাবেক সিইও তানভীর এ মিশুক এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের ওই সিদ্ধান্তকে স্বাগত জানান।

তবে পরে প্রশাসক বদিউজ্জামান এক জিডিতে অভিযোগ করেন, গত ৪ সেপ্টেম্বর তিনি হোয়াটসঅ্যাপে তানভীরের বার্তা পান। সেই বার্তার কারণে তিনি ‘হুমকিবোধ’ করছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিফারবিশড আইফোনকে ‘নতুন’ বলে বিক্রি করছে সিন্ডিকেট
নির্বাচিত

রিফারবিশড আইফোনকে ‘নতুন’ বলে বিক্রি করছে সিন্ডিকেট

জিমেইলে পুরোনো ই–মেইল যুক্ত করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

জিমেইলে পুরোনো ই–মেইল যুক্ত করবেন যেভাবে

টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ডিজিটাল পাঠ্যক্রম উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ডিজিটাল পাঠ্যক্রম উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী

ইউরোপীয়ান হার্ডওয়্যার এওয়ার্ড ২০২০ পেল কোরশেয়ার
প্রযুক্তি সংবাদ

ইউরোপীয়ান হার্ডওয়্যার এওয়ার্ড ২০২০ পেল কোরশেয়ার

গুগলের ইঞ্জিনিয়ার হলেন বাংলাদেশের রোমেল
প্রযুক্তি সংবাদ

গুগলের ইঞ্জিনিয়ার হলেন বাংলাদেশের রোমেল

আইপ্যাডে কাজ সহজ করবে ৪ ‘লুকানো’ ফিচার
প্রযুক্তি সংবাদ

আইপ্যাডে কাজ সহজ করবে ৪ ‘লুকানো’ ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

বিআরটিএর নামে ভুয়া এসএমএসে প্রতারণা, সরকারি দপ্তরগুলোকে সতর্কবার্তা
অটোমোবাইল

বিআরটিএর নামে ভুয়া এসএমএসে প্রতারণা, সরকারি দপ্তরগুলোকে সতর্কবার্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ ফেব্রুয়ারি ২০২৫

নগদে দুপুরে দুদকের অভিযান, বিকালে প্রশাসকের ওপর হামলা

Techzoom.TV |
TechzoomTV