Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দীর্ঘস্থায়ী ব্যাটারির টেকসই স্মার্টফোন আনলো ভিভো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 19 February 2025
দীর্ঘস্থায়ী ব্যাটারির টেকসই স্মার্টফোন আনলো ভিভো
Share on FacebookShare on Twitter

ঈদের আগেই যেন ঈদের খুশি! ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর এবং ১২০ হার্জ স্মুথ ডিসপ্লের মত দারুণ সব ফিচার নিয়ে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই২৯ স্মার্টফোন।

দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ টেকসই নানা ফিচারের মিশেলে তৈরি ভিভো ওয়াই২৯ এর বড় আকর্ষণ হলো এর ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা এক চার্জেই সারাদিন ব্যবহার নিশ্চিত করে। সাথে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির সাহায্যে দ্রুত চার্জ করে নিরবচ্ছিন্ন ব্যবহারের অভিজ্ঞতা দেয়। এছাড়া ভিভোর ব্লুভোল্ট প্রযুক্তি ব্যাটারির পারফরম্যান্স ও কুলিং সিস্টেম উন্নত করেছে, যা ফোনটিকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে।
ডিজাইনের দিক থেকেও ভিভো ওয়াই২৯ গ্রাহকদের নজর কাড়বে। অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন ও স্কট শিল্ড গ্লাস ব্যবহারের কারণে ফোনটি অত্যন্ত টেকসই, এমনকি দুর্ঘটনায় পড়ে যাওয়া বা ধাক্কা সহ্য করতেও সক্ষম। টেকসই নানা ফিচারের প্রমাণ দিয়ে ফোনটি পেয়েছে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন। স্মার্টফোনটির মেটালিক হাই-গ্লস ফ্রেম ও ছোট থ্রিডি প্লেট ডিজাইন দিচ্ছে স্টাইলিশ ও আরামদায়ক গ্রিপ। “এলিগেন্ট হোয়াইট” ও “নোবেল ব্রাউন” নামের দু’টি অনন্য রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই২৯।

মসৃণ মাল্টিটাস্কিং ও গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পারফরম্যান্সের দিক থেকে স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। এছাড়াও ৬.৬৮ ইঞ্চির ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে এবং ১০০০ নিটস ব্রাইটনেস ব্যবহারকারীদের দেয় উজ্জ্বল ও স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা, যা সরাসরি সূর্যের আলোতেও ব্যবহারযোগ্য। এতে টিইউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশনের মাধ্যমে চোখের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

ভিভো ওয়াই২৯-এ রয়েছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স যা ধুলাবালি-পানি থেকে ফোনটিকে দেবে সুরক্ষা। এছাড়াও ডুয়াল স্টেরিও স্পিকার এবং ৪০০% অডিও বুস্টারের মাধ্যমে ফোনটি একটি সমৃদ্ধ অডিও অভিজ্ঞতা প্রদান করে। সেই সাথে ভিভো ওয়াই২৯-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ অত্যাধুনিক এআই ফিচার।

নতুন প্রযুক্তির টেকসই ফিচারের ভিভো ওয়াই২৯ স্মার্টফোনটি পাওয়া যাবে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম, যার মূল্য ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের ভিভো ওয়াই২৯ স্মার্টফোনের দাম পড়বে যথাক্রমে ২১,৯৯৯ এবং ১৯,৯৯৯ ও টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভো ওয়াই২৯

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্রিপল ক্যামেরা সেটআপসহ আসছে রিয়েলমি ভি২৫
প্রযুক্তি সংবাদ

ট্রিপল ক্যামেরা সেটআপসহ আসছে রিয়েলমি ভি২৫

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়
নির্বাচিত

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

অ্যাপল ছাড়ছেন এআই ও সার্চ বিভাগের শীর্ষ নির্বাহী রবি ওয়াকার
নির্বাচিত

অ্যাপল ছাড়ছেন এআই ও সার্চ বিভাগের শীর্ষ নির্বাহী রবি ওয়াকার

অ্যান্ড্রয়েডে আসছে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে আসছে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস

প্রিয়শপ ডটকমে ব্র্যান্ড উইক, পণ্য কিনলেই মিলবে নিশ্চিত উপহার
ই-কমার্স

প্রিয়শপ ডটকমে ব্র্যান্ড উইক, পণ্য কিনলেই মিলবে নিশ্চিত উপহার

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম
নির্বাচিত

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের
টেলিকম

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 February 2025

দীর্ঘস্থায়ী ব্যাটারির টেকসই স্মার্টফোন আনলো ভিভো

Techzoom.TV |
TechzoomTV