Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৫ সাল সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 4 March 2025
২০২৫ সাল সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী সাইবার অপরাধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি ২০২০ সাল থেকে প্রতি বছর ১৫ শতাংশ হারে বাড়ছে। ১০ বছর আগেও এ ব্যয় ছিল ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি ডলার, যা চলতি বছর ১০ দশমিক ৫ ট্রিলিয়ন বা ১০ লাখ ৫০ হাজার কোটি ডলারে পৌঁছতে পারে। সাইবারসিকিউরিটি ভেঞ্চারস নামক একটি গবেষণা সংস্থার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সংস্থাটি বলছে, সাইবার অপরাধ বিশ্বব্যাপী একটি বড় ও ব্যয়বহুল সমস্যা হয়ে উঠছে।

সাইবারসিকিউরিটি ভেঞ্চারসের তথ্যানুযায়ী, সাইবার অপরাধের কারণে হওয়া খরচ ইতিহাসের সর্ববৃহৎ অর্থনৈতিক ক্ষতির প্রতীক হিসেবে চিহ্নিত হবে। ফলে উদ্ভাবন ও বিনিয়োগের জন্য উৎসাহ হুমকির মুখে ফেলবে। এ ক্ষতির পরিমাণ প্রাকৃতিক দুর্যোগের তুলনায় অনেক বড় হবে। এর মধ্যে হ্যাকিং, ফিশিং, সাইবার আক্রমণ, কোম্পানির গোপন নথি ও তথ্য চুরি এবং অন্যান্য সাইবার অপরাধের কারণে হওয়া আর্থিক ক্ষতিগুলো অন্তর্ভুক্ত। ব্যবসা, ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং সিস্টেম ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার ওপর এর প্রভাব পড়বে।

সাইবার অপরাধের কারণে ক্ষয়ক্ষতির আনুমানিক খরচ অতীতের এ-সংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থাটি। এর মধ্যে কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যেমন সাম্প্রতিক বছরে সাইবার হামলা বেড়ে যাওয়া, অপরাধী গোষ্ঠীর হ্যাকিং কার্যক্রমের ব্যাপক বৃদ্ধি ও ২০২৫ সালে সাইবার হামলার লক্ষ্যবস্তু আজকের তুলনায় অনেক বেশি বেড়ে যাওয়া। এ সবকিছু মিলিয়ে সাইবার অপরাধের প্রবণতা চলতি বছর আরো ভয়াবহ হয়ে উঠবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

সাইবারসিকিউরিটি ভেঞ্চারসের মতে, এসব অপরাধের ফলে যেসব ক্ষয়ক্ষতি হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো তথ্য নষ্ট হওয়া বা হারানো, অর্থ চুরি ও ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত হওয়ার কারণে উৎপাদনশীলতা হ্রাস। এছাড়া জালিয়াতি ও আত্মসাতের মতো ঘটনাও এর অন্তর্ভুক্ত। সাইবার হামলার পর যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অতিরিক্ত খরচ বহন করতে হয়, যেমন ফরেনসিক তদন্ত বা তথ্য পুনরুদ্ধার। আর্থিক ক্ষতির পাশাপাশি সাইবার হামলা প্রতিষ্ঠানের সুনামও নষ্ট করে এবং গ্রাহকদের আস্থা হারাতে হয়। বর্তমানে সাইবার অপরাধ ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের জন্যই ব্যয়বহুল হুমকি হিসেবে দেখা দিয়েছে।

প্রযুক্তিসংশ্লিষ্টদের মতে, ‘হ্যাক’ শব্দটির আধুনিক সংজ্ঞা তৈরি হয় ১৯৫৫ সালের এপ্রিলে। ১৯৬৩ সালে দ্য টেক পত্রিকায় প্রথমবার ফোন হ্যাকিংয়ের উল্লেখ পাওয়া যায়। গত পঞ্চাশ বছরে সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু ফোন সিস্টেম থেকে একটি বিশাল ডিজিটাল জগতে পরিণত হয়েছে। জগৎটি এত বড় ও জটিল যে মানুষ এখন আর একে পুরোপুরি সুরক্ষিত রাখতে পারছে না।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে বিশ্বে ২০০ জেটাবাইট ডাটা সংরক্ষিত হবে। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত ও পাবলিক আইটি অবকাঠামো, ক্লাউড ডাটা সেন্টার, ব্যক্তিগত কম্পিউটিং ডিভাইস (পিসি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন) ও আইওটি (ইন্টারনেট অব থিংস) ডিভাইসে সংরক্ষিত ডাটা। বিশাল এ ডাটাসমুদ্র সাইবার নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

এদিকে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান চেক পয়েন্ট বলছে, গত বছর বিশ্বব্যাপী সাইবার হামলায় সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল শিক্ষা ও গবেষণা খাত। এর পরই ছিল সরকার বা সামরিক ও স্বাস্থ্যসেবা খাত। গত বছরের মাঝামাঝিতে সবচেয়ে বেশি সাইবার হামলা বেড়েছে হার্ডওয়্যার শিল্পে, যা বার্ষিক হিসাবে ১৯১ শতাংশ।

চেক পয়েন্টের প্রতিবেদন আরো বলছে, সাইবার আক্রমণের সংখ্যা ও তীব্রতা দুটোই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাইবার অপরাধীরা তাদের কৌশলগুলো জটিল করে চলেছে। তাই তাদের থেকে এগিয়ে থাকা শুধু পরামর্শযোগ্য নয়, এটি অপরিহার্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউরোপসহ ৯টি দেশে ট্রেডমার্ক পেতে আবেদন করেছে হুয়াওয়ে
নির্বাচিত

ইউরোপসহ ৯টি দেশে ট্রেডমার্ক পেতে আবেদন করেছে হুয়াওয়ে

বন্ধ থাকছে না টেসলার মার্কিন কারখানা!
অটোমোবাইল

বন্ধ থাকছে না টেসলার মার্কিন কারখানা!

হুয়াওয়ের ফাইভ-জি নিয়ে তর্ক-বিতর্ক
নির্বাচিত

হুয়াওয়ের ফাইভ-জি নিয়ে তর্ক-বিতর্ক

স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন
প্রযুক্তি সংবাদ

আবারও পুনরুজ্জীবিত হচ্ছে বাটন ফোন

পিক্সেল ফোনের জন্য নিজস্ব প্রসেসর আনছে গুগল
নির্বাচিত

পিক্সেল ফোনের জন্য নিজস্ব প্রসেসর আনছে গুগল

শতভাগ অনলাইনে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু
প্রযুক্তি সংবাদ

শতভাগ অনলাইনে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 March 2025

২০২৫ সাল সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix