Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ১৬ আসছে চলতি বছর জুনে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 March 2025
অ্যান্ড্রয়েড ১৬ আসছে চলতি বছর জুনে
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড ১৬ চলতি বছরের জুনে উন্মুক্ত করা হবে বলে নিশ্চিত করেছে গুগল। তবে এর আগে মে মাসে অনুষ্ঠেয় গুগল আই/ও সম্মেলনে অ্যান্ড্রয়েডের সর্বশেষ এ সংস্করণ ঘোষণা করা হবে। খবর গিজচায়না।

অ্যান্ড্রয়েডের আগের সংস্করণগুলোর তুলনায় এবার প্রায় চার মাস আগে উন্মুক্ত করা হচ্ছে অপারেটিং সিস্টেমটি। দ্রুত উন্মুক্ত করা হলে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো সর্বশেষ অপারেটিং সিস্টেম যুক্ত ফোন গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে। পাশাপাশি অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা দ্রুত আপডেট পাবেন।

অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের প্রেসিডেন্ট সমীর সামাত জানিয়েছেন, নির্ধারিত সময়ে অ্যান্ড্রয়েড ১৬ উন্মুক্তের প্রক্রিয়ায় রয়েছে গুগল। যদিও ডেভেলপারদের দল এখনো কিছু বাগ ঠিক করছে, তবে সামাত পুরো প্রক্রিয়া নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালো চলছে। প্রতিটি রিলিজের সময় এ পর্যায়ে কিছু বাগ থাকেই। তবে দলটি কঠোর পরিশ্রম করছে। আমরা সেগুলো ঠিক করে চূড়ান্ত সংস্করণ প্রকাশের বিষয়ে বেশ উচ্ছ্বসিত।’

অন্যবারের তুলনায় এবার অ্যান্ড্রয়েড ১৬ দ্রুত উন্মুক্ত করার বিষয়ে গুগল আগেই ইঙ্গিত দিয়েছিল। দ্রুত উন্মুক্তের পেছনে প্রধান কারণ হচ্ছে গুগলের ট্রাংক স্টেবল ডেভেলপমেন্ট মডেল। নতুন এ পদ্ধতি অ্যান্ড্রয়েডের উন্নয়ন প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করবে। এতে আলাদাভাবে একাধিক ব্রাঞ্চ পরিচালনার পরিবর্তে সব ডেভেলপাররা একটি প্রধান কোড ব্রাঞ্চে একসঙ্গে কাজ করতে সক্ষম।

সামাত বলেন, ‘ট্রাংক স্টেবল ডেভেলপমেন্ট মানে হলো সব অ্যান্ড্রয়েড ডেভেলপাররা আলাদা ব্রাঞ্চের পরিবর্তে একটি প্রধান কোড ব্রাঞ্চে একসঙ্গে কাজ করবে। এটি সিস্টেমকে আরো দ্রুত ও নিয়মিতভাবে তৈরি করতে সাহায্য করে। আগের পদ্ধতিতে ডেভেলপাররা ভিন্ন ব্রাঞ্চে কাজ করে পরে সেগুলো একত্র করতেন, যা সমস্যাগুলো ঠিক করতে বেশি সময় নিত। এ নতুন পদ্ধতি উন্নয়নকে আরো দ্রুত ও সহজ করে তুলেছে।’

আগামী জুনে অ্যান্ড্রয়েড ১৬ উন্মুক্তের পর চলতি বছরের দ্বিতীয়ার্ধে সংস্করণটির ছোট পরিসরে একটি হালনাগাদ প্রকাশ করার পরিকল্পনা করছে গুগল। বিস্তারিত তথ্য গুগল আই/ও সম্মেলনে প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েডঅ্যান্ড্রয়েড ১৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের স্পিকার পরিষ্কার করার ৫ উপায়
কিভাবে করবেন

ফোনের স্পিকার পরিষ্কার করার ৫ উপায়

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

হঠাৎ ফোন বন্ধ হয়ে যাচ্ছে পিক্সেল ৩এ
ছাড় ও অফার

দাম কমলো পিক্সেল ৩ ফোনের

৩৮০ গুণ দামে বিক্রি হলো প্রথম প্রজন্মের আইফোন
প্রযুক্তি সংবাদ

৩৮০ গুণ দামে বিক্রি হলো প্রথম প্রজন্মের আইফোন

যে ৫ কৌশলে ফোনের গতি বাড়াতে পারবেন
নির্বাচিত

যে ৫ কৌশলে ফোনের গতি বাড়াতে পারবেন

স্মার্টফোনের থেকে যেখানে এগিয়ে এই মোবাইল
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের থেকে যেখানে এগিয়ে এই মোবাইল

Load More

ট্রেন্ডিং টপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 March 2025

অ্যান্ড্রয়েড ১৬ আসছে চলতি বছর জুনে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix