Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারী ছাড়িয়েছে ৩০৭ কোটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 March 2025
বিশ্বজুড়ে ফেসবুক ডাউন!
Share on FacebookShare on Twitter

ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সমাজের মধ্যে যোগাযোগের একটি প্রধান মাধ্যমে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো প্লাটফর্মগুলো দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেটা মালিকানাধীন ফেসবুক। বর্তমানে ৩০৭ কোটির বেশি ব্যবহারকারী নিয়ে বিশ্বের সবচেয়ে বৃহৎ সামাজিক নেটওয়ার্ক এটি। ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম ডিমান্ডসেইজের গত বৃহস্পতিবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গবেষণা অনুযায়ী, বিশ্ব জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশ মানুষ বিভিন্ন প্লাটফর্মে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। ব্যবহারকারীরা দিনে গড়ে ২ ঘণ্টা ২১ মিনিট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয় করে। তাদের মধ্যে অর্ধেকই মূলত বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য এসব প্লাটফর্ম ব্যবহার করে।

ডিজিটাল মার্কেটিং ও ডাটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপিওসের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ৫২২ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ৬৩ দশমিক ৮ শতাংশের সমান। অর্থাৎ পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে। গত বছর অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্যানুযায়ী, ২০২৪ সালে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে অক্টোবরের পর থেকে ২৫ কোটি ৬০ লাখ নতুন ব্যবহারকারী এটি ব্যবহার করতে শুরু করেছে।

প্রযুক্তি জগতে সময়ের সঙ্গে নতুন নতুন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের আবির্ভাব হচ্ছে। এ তালিকায় সর্বশেষ যোগ দিয়েছে মেটার আরেক প্লাটফর্ম থ্রেডস ও ব্লুস্কাই। এতসব সোশ্যাল মিডিয়ার মধ্যেও ফেসবুক নিজের অবস্থান ও জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রযুক্তিবিদদের মতে, বিশ্বব্যাপী মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে ফেসবুক। এটি বন্ধু, পরিবার ও সহকর্মীদের মধ্যে যোগাযোগকে সহজ করে তুলেছে। ফেসবুক শুধু ব্যক্তিগত যোগাযোগের জন্যই নয়, ব্যবসা, বিপণন ও তথ্য আদান-প্রদানসহ ডিজিটাল মার্কেটিংয়ের একটি বড় ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটফর্মটি নিয়মিত নতুন ফিচার ও আপডেট যোগ করে ব্যবহারকারীদের আকর্ষণ ধরে রাখে।

ফেসবুকের ইতিহাস শুরু হয় ২০০৪ সালে। মার্ক জাকারবার্গ ও তার তিন সহপাঠী হারর্ভাড বিশ্ববিদ্যালয়ে ‘ফেসম্যাশ’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেন। এটি ছাত্রদের ছবি দেখানোর একটি প্লাটফর্ম ছিল, যেখানে ব্যবহারকারীরা তাদের সঙ্গীদের ছবির ওপর রেটিং দিতে পারতেন। তবে এটি কিছু দিন পর বন্ধ হয়ে যায়। এর পর ওই বছরই জাকারবার্গ ও তার দল ‘দ্য ফেসবুক ডটকম’ নামক একটি নতুন সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করেন। এভাবে ফেসম্যাশ হয়ে যায় ফেসবুক। চালু হওয়ার এক বছর পরই দ্য ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ১০ লাখ। এটি প্রথমে হারর্ভাড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে পরের বছর প্লাটফর্মটির নাম পরিবর্তন করে শুধু ‘ফেসবুক’ রাখা হয় এবং ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়া হয়। তখন থেকেই বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা বেড়ে যায়।

এর পর এটি বিভিন্ন নতুন ফিচার যোগ করে, যেমন ফটো শেয়ারিং, ভিডিও কলিং, স্টোরি ফিচার ও লাইভ স্ট্রিমিং। সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানিটি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও অকুলাসের মতো প্লাটফর্মকে নিজেদের অধীনে নিয়ে আসে। এরপর ২০ বছর পেরিয়ে সে সময়ের দ্য ফেসবুক হয়ে উঠেছে আজকের মেটা। ২০২১ সালে ফেসবুক পরিচালনাকারী কোম্পানির নাম পরিবর্তন করে ফেসবুক থেকে মেটা করা হয়। এ পরিবর্তনের মূল কারণ ছিল, কোম্পানিটির নতুন লক্ষ্য মেটাভার্স প্রযুক্তির দিকে মনোনিবেশ করা।

অনলাইন রেফারেন্স লাইব্রেরি ডাটাপেট্রলের তথ্যানুযায়ী, ফেসবুক সবচেয়ে বেশি ব্যবহার করেন ২৫-৩৪ বছর বয়সীরা, যা ফেসবুকের মোট ব্যবহারকারীর প্রায় ৩০ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্রুতগতির ইলেকট্রিক বাইক
অটোমোবাইল

দ্রুতগতির ইলেকট্রিক বাইক

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

৪০০ কোটি টাকার ঋণ নেবে রবি

কেন এনইআইআর এই মুহূর্তে জরুরি
প্রযুক্তি সংবাদ

কেন এনইআইআর এই মুহূর্তে জরুরি

চমকে দেওয়ার মত ফিচার নিয়ে আসছে মোটোরোলা নিও
নির্বাচিত

চমকে দেওয়ার মত ফিচার নিয়ে আসছে মোটোরোলা নিও

ইউরোপের প্রথম দেশ যেখানে সর্বত্র হুয়াওয়ে ৫জি নেটওয়ার্ক
নির্বাচিত

ইউরোপের প্রথম দেশ যেখানে সর্বত্র হুয়াওয়ে ৫জি নেটওয়ার্ক

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

৩৭১টি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 March 2025

বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারী ছাড়িয়েছে ৩০৭ কোটি

Techzoom.TV |
TechzoomTV