Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এই ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 21 March 2025
এই ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড এবং গ্লোবাল টেক জায়ান্ট শাওমি, দেশের বাজারে নিয়ে এলো বহুল প্রতীক্ষিত নতুন দুটি স্মার্টফোন- শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ‘সেলিব্রেটিং ঈদ উইথ মি’ আয়োজনের মাধ্যমে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী নতুন এই স্মার্টফোন দুটি উন্মোচন করেন। অনুষ্ঠানটিতে জিয়াউদ্দিন চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং প্রযুক্তি খাতে শাওমির সর্বশেষ উদ্ভাবনগুলো প্রদর্শন করেন। সেই সাথে তিনি তাঁর বক্তব্যে শাওমি ফ্যানদের প্রতি কোম্পানিটির প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানটিতে স্মার্টফোন খাতে শাওমির অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার প্রদর্শিত করার পাশাপাশি কীভাবে স্মার্টফোন বাজারে শাওমি মানদন্ডের পরিমাপক হয়ে উঠেছে তা নিয়ে আলোচনা করা হয়। শাওমি পরিবারের সদস্য ছাড়াও আয়োজনটিতে বিভিন্ন প্রযুক্তিপ্রেমী, সাংবাদিক ও শাওমি ফ্যানরা অংশ নেন।

অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শাওমি গ্রাহকদের ‘ঈদ উইথ মি’ উদযাপনে নতুন দুটি ফোনের উন্মোচন বাড়তি মাত্রা যোগ করবে। অত্যাধুনিক ফিচার-সমৃদ্ধ নতুন ফোন দুটির মাধ্যমে শাওমি ফ্যানরা এই ঈদে আরও ভালোভাবে তাদের আনন্দময় মুহূর্ত ধারণ ও উপভোগ করে নিতে পারবেন বলেই আমরা মনে করি।” তিনি আরও বলেন, “শাওমি সবসময় গ্রাহকদের চাহিদানুযায়ী হাই কোয়ালিটির স্মার্টফোন বাজারে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫ বাজারে আনলো, যা অসাধারণ ক্যামেরা প্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সাথে দেবে দুর্দান্ত ইউজার এক্সপেরিয়েন্স”।

শাওমি রেডমি নোট ১৪ প্রো ডিভাইসটি শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করার পাশাপাশি ব্যাবহারকারীদের দেবে প্রিমিয়াম ক্যামেরা অভিজ্ঞতা। ডিভাইসটিতে আল্ট্রা-ক্লিয়ার ফটোগ্রাফির জন্য রয়েছে ২০০-মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং হাই রেজোলিউশন সেলফির জন্য রয়েছে ৩২-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ক্যামেরায় অত্যাধুনিক এআই টুল ব্যবহার করে গ্রাহকরা চমৎকার সব নান্দনিক ছবি পেয়ে যাবেন সহজেই। আকর্ষণীয় ক্যামেরার পাশাপাশি  স্মার্টফোনটির ৬.৬৭-ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দেবে সুপার স্মুথ স্ক্রলিং ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

সার্বিক পারফরম্যান্স ও দক্ষতা বৃদ্ধি করতে শাওমি রেডমি নোট ১৪ প্রো-এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি-১০০ আল্ট্রা চিপসেট। শক্তিশালী এই চিপসেট গ্রাহকদের মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতাকে করে তুলবে আরও দুর্দান্ত ও প্রাণবন্ত। এছাড়াও ডিভাইসটির অন্যতম আকর্ষণ এর শক্তিশালী ৫৫০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি, যার মাধ্যমে চমৎকার ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি রয়েছে মাত্র ৭২ মিনিটে ১০০% চার্জ হয়ে যাওয়ার সুবিধা।

ফোনকে স্ক্র্যাচমুক্ত রাখতে ও বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ ও ওয়েট টাচ টেকনোলজি। এছাড়া ধূলাবালি ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আছে আইপি ৬৪ রেটিং, যা দৈনন্দিক জীবনে স্মার্টফোন ব্যবহার আরো সহজ ও নিশ্চিন্ত করে তুলবে। মিডনাইট ব্ল্যাক, ওশ্যান ব্লু আর অরোরা পার্পল- এই তিনটি চমৎকার কালারে পাওয়া যাবে শাওমি রেডমি নোট ১৪ প্রো।

সাশ্রয়ের মধ্যে সেরা ফিচার ও কার্যকরী স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানে শাওমি রেডমি এ৫ অন্যতম। ডিভাইসটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, যার মাধ্যমে ফটোপ্রেমীরা পেয়ে যাবেন স্পষ্ট ও ডিটেইলড ছবি। এছাড়াও স্মার্টফোনটির ৬.৮৮-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দেবে মসৃণ এবং ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ডিভাইসটির নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২৫০। পাশাপাশি এর ৫২০০এমএএইচ ব্যাটারি ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ক্যাপাসিটি ইউজারকে দেবে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি গোল্ড, লেক গ্রীন ও ওশ্যান ব্লু- এই চারটি আকর্ষণীয় কালারে পাওয়া যাবে শাওমি রেডমি এ৫।

শাওমি রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনটি ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, মূল্য ২৯,৯৯৯ টাকা। অপরদিকে শাওমি রেডমি এ৫ স্মার্টফোনটি ৪জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, মূল্য ১০,৯৯৯ টাকা।

স্মার্টফোন দুটি দেশব্যাপী শাওমির যেকোনো অনুমোদিত স্টোর থেকে কেনা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রেডমিরেডমি এ৫রেডমি নোট ১৪ প্রোশাওমিশাওমি রেডমি নোট ১৪ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
প্রযুক্তি সংবাদ

পলক: প্রযুক্তি ব্যবহারে ব্যয় ও দুর্নীতি কমেছে

ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ‘এআই অ্যাসিস্ট্যান্ট’
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ‘এআই অ্যাসিস্ট্যান্ট’

সর্বাধিক বিক্রিত স্মার্টফোন গ্যালাক্সি এ৫১
নির্বাচিত

সর্বাধিক বিক্রিত স্মার্টফোন গ্যালাক্সি এ৫১

চার প্রযুক্তি জায়ান্টকে নিয়ে শুনানি পেছাল ইইউ
নির্বাচিত

চার প্রযুক্তি জায়ান্টকে নিয়ে শুনানি পেছাল ইইউ

কোয়ালকমের ফাইভজি মডেম চিপ তৈরি করবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

কোয়ালকমের ফাইভজি মডেম চিপ তৈরি করবে স্যামসাং

‘অ্যাপল করোনাভাইরাস ডটকম’ কিনলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ক্লাস-অ্যাকশন মামলার মুখে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 March 2025

এই ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix