Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতিটি দিকেই সেরা অভিজ্ঞতা, ভিভো ভি৫০ ফাইভজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 23 March 2025
প্রতিটি দিকেই সেরা অভিজ্ঞতা, ভিভো ভি৫০ ফাইভজি
Share on FacebookShare on Twitter

প্রতিনিয়ত স্মার্টফোনে নতুন কিছু সংযোজনের প্রচেষ্টায় থাকে ভিভো। এরই ধারাবাহিকতায় তাদের নতুন ফোন ভি৫০ ফাইভজি-তে ভিভো দিচ্ছে প্রো লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফির অভিজ্ঞতা। প্রতিটি ছবি আরও নিখুঁত ও আরও প্রাণবন্ত করতে ভিভোর ভি৫০ ফাইভজি ফোনে এবার যুক্ত হয়েছে অত্যাধুনিক জাইস প্রযুক্তির ইমেজিং সিস্টেম।

জাইস ক্যামেরায় প্রতিটি ছবি মাস্টারপিস
অপটিক্স প্রযুক্তির জগতে বিশ্বখ্যাত নাম জাইস। ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করতে জাইসের সঙ্গে যৌথ গবেষণায় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো তৈরি করেছে ভি৫০ ফাইভজি। এই সহযোগিতার ফলে ভিভো ভি৫০ ফাইভ ফোনটিতে যুক্ত হয়েছে আরও উন্নত ইমেজিং সিস্টেম। ফলে নতুন এ ফোন ফটোগ্রাফি ও কনটেন্ট নির্মাতাদের জন্য পার্ফেক্ট একটি অপশন। ফোনটির প্রতিটি ক্যমেরাই ৫০ মেগাপিক্সেলের জাইস অল মেইন ক্যামেরা। তাই যেকোনো ছবি মনে হয় আরও প্রফেশনাল ও বাস্তব।

ভিভো ভি৫০ ফাইভজি এর ১/১.৫৫” সুপার সেন্সিটিভ বড় ক্যামেরা সেন্সর এবং সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি থাকার কারণে রাতে ছবি তোলার সময় ছবিগুলো হবে আরও স্পষ্ট এবং সুন্দর। এ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি থাকার কারণে ছবি তোলার সময় হাত নড়ে গেলেও ছবি ঘোলা হয়ে যাবেনা। ৫০ মেগাপিক্সেল জাইস গ্রুপ সেলফি ক্যামেরায় অটোফোকাস ওয়াইড-এঙ্গেল লেন্স আছে, যাতে গ্রুপ সেলফিতে থাকে আরও ডিটেইলস।

প্রোফেশনাল পোর্ট্রেটে প্রতিটি ছবি জীবন্ত গল্প
ক্যামেরা প্রযুক্তিতে মাল্টিফোকাল অপশন যোগ হওয়ায় একাধিক ফোকাল লেন্থ (২৩ মি.মি, ৩৫ মি.মি, ও ৫০ মি.মি) ব্যবহার করে আরও ডিটেইলড ছবি তোলা সম্ভব। এতে প্রতিটি ছবি হবে আরও প্রফেশনাল। ভিভো এবং জাইসের যৌথ গবেষণায় তৈরি ভিভো ভি৫০ ফাইভজি ফোনের ক্যামেরার পোর্ট্রেট মোডে পেশাদার লেন্সের মতো বোকেহ (ব্লার) ইফেক্ট যোগ করা হয়েছে। এতে আছে ৭ টি ভিন্ন পোর্ট্রেট স্টাইল যাতে ছবি হয়ে ওঠে আরও সিনেমাটিক।

পোর্ট্রেটে ন্যাচারাল গ্লো
ভালো পোর্ট্রেট তুলতে আলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি বিবেচনা করে ফোনটির ক্যামেরায় রয়েছে এআই অরা লাইট পোর্ট্রেট ফিচার, যা ১৪৩ গুণ আল্ট্রা-সফট ফিল লাইট ব্যবহার করে স্টুডিও-মানের লাইটিং নিশ্চিত করে। এছাড়া এআই থ্রিডি স্টুডিও লাইটিং মুখের গঠন অনুযায়ী নিখুঁত আলো দিয়ে ছবিকে করে তোলে আরও স্পষ্ট। ফোনে উপস্থিত এই অরা লাইটটি সরাসরি ব্যবহার করা যাবে ফেসবুক, স্ন্যাপচ্যাট ও ইন্সটাগ্রামের মতো থার্ড পার্টি এপগুলোতেও।

প্রফেশনাল এডিটিং আরও সহজ
ভিভো ভি৫০ ফাইভজি ফোনের এআই ইমেজ স্টুডিওতে রয়েছে এআই অরা লাইট, এআই ইরেজ ২.০, এআই ফটো ইনহ্যান্স, এবং লাইভ কাট আউট ফিচার। সাথে আরও একটি নতুন ফিচারও নিয়ে এসেছে এই স্মার্টফোনটি, যা স্মার্ট সার্কেল এবং ম্যানুয়াল ইরেজারের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ডে অপ্রত্যাশিত মানুষ বা বস্তু সরিয়ে দিয়ে ব্যবহারকারীদের এডিটিং এক্সপেরিয়েন্স করে সহজ। এছাড়াও ফোনটির লাইভ কাটআউট অপশন ব্যবহার করে নিজের ইমোজি বা স্টিকার তৈরি করে সৃজনশীলভাবে অনুভূতি প্রকাশ করা সম্ভব।

স্লিম ডিজাইনে শক্তিশালি ব্যাটারি ও স্মুথ পারফরম্যান্স
স্টাইল ও পারফরম্যান্সের এক অনন্য মিশ্রণ ভিভো ভি৫০ ফাইভজি। শক্তিশালি ৬০০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি থাকার পরেও অত্যন্ত স্লিম ডিজাইনের এ ফোন অনায়াসে ব্যবহার করা যায় দীর্ঘসময়। এছাড়াও এতে আলট্রা স্লিম ফোরডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন থাকায় ব্যবহারে আরামদায়ক হওয়ার পাশাপাশি দেখতেও আধুনিক। সাথে আছে অত্যন্ত দ্রুতগতির ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করে। আর ১০ মিনিট চার্জ দিলেই কথা বলা যায় ৬ ঘণ্টা পর্যন্ত।

স্ন্যাপড্রাগন® ৭ জেন ৩ ও ১২ জিবি র‌্যামের সাথে আরও ১২ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম ফোনটিকে একাধিক কাজ পরিচালনা করার জন্য অত্যন্ত দ্রুত এবং স্মুথ করে তোলে। ফানটাচ ওএস ১৫ এবং গুগল জেমিনি এআই প্রযুক্তি ভিভো ভি৫০ ফাইভজি ফোনকে গেমিং, মাল্টিটাস্কিং ও ছবি-ভিডিও এডিটিংয়ের জন্য করে বাধাহীন এবং দ্রুত পারফরম্যান্স দেয়। এই প্রযুক্তি ৬০ মাস পর্যন্ত স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। অন্যান্য এআই ফিচারগুলো, যেমন ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ এবং লাইভ টেক্সট অপশন দৈনন্দিন কাজগুলো আরও সহজ, স্মার্ট এবং দ্রুত করে তোলে।

ভিভো ভি৫০ ফাইভজি ফোনের স্ট্যারি ব্লু সংস্করণে হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে, যা থ্রিডি ইফেক্ট তৈরি করে। আর স্যাটিন ব্ল্যাক রঙটি ফোনটিকে একটি আভিজাত্যের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরে। আকর্ষণীয় এই ফোনটির দাম মাত্র ৬২,৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভো ভি৫০ ফাইভজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

সামনের দিনে টিকে থাকার জন্য ডিজিটাল দক্ষতা অপরিহার্য: টেলিযোগাযোগ মন্ত্রী
নির্বাচিত

সামনের দিনে টিকে থাকার জন্য ডিজিটাল দক্ষতা অপরিহার্য: টেলিযোগাযোগ মন্ত্রী

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

সার্চে শীর্ষে মোদি-সানি লিওন!
নির্বাচিত

সার্চে শীর্ষে মোদি-সানি লিওন!

ফাইভজিতে চীনে বেকায়দায় এরিকসন, শেয়ারবাজারে ধাক্কা
টেলিকম

ফাইভজিতে চীনে বেকায়দায় এরিকসন, শেয়ারবাজারে ধাক্কা

নগদ এর মাধ্যমে প্রতারকের হাতে বয়স্ক ও বিধবা ভাতার টাকা
নির্বাচিত

নগদ এর মাধ্যমে প্রতারকের হাতে বয়স্ক ও বিধবা ভাতার টাকা

টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটকের মার্কিন অংশীদারত্বে আসছেন ফক্স, ওরাকল ও ডেলের শীর্ষ ব্যক্তিরা

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 March 2025

প্রতিটি দিকেই সেরা অভিজ্ঞতা, ভিভো ভি৫০ ফাইভজি

Techzoom.TV |
TechzoomTV