Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের ডেভেলপার্স কনফারেন্সের তারিখ জানা গেল, কী আসছে এবার?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 29 March 2025
অ্যাপলের ডেভেলপার্স কনফারেন্সের তারিখ জানা গেল, কী আসছে এবার?
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে অ্যাপল ডেভেলপারদের বার্ষিক আয়োজন হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স। বছরের মাঝামাঝিতে প্রতি বছরই অনুষ্ঠিত হয় অ্যাপলের গুরুত্বপূর্ণ এই বার্ষিক সম্মেলনটি। সম্প্রতি অ্যাপল ঘোষণা করেছে, এ বছর ডেভেলপার্স কনফারেন্সটি অনুষ্ঠিত হবে জুনের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত। পুরো সম্মেলনের অনলাইন স্ট্রিমিং হলেও অ্যাপল পার্কে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে কীনোট (মূল বক্তব্য) পাঠ করা হবে এবং সশরীরে উপস্থিত থাকবেন সাংবাদিকসহ নির্বাচিত ডেভেলপাররা।

উল্লেখ্য, অ্যাপল পার্ক হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত অ্যাপলের কর্পোরেট সদর দপ্তর। প্রতি বছর কীনোট পাঠের মাধ্যমে এখান থেকেই শুরু হয় ডেভেলপারদের সম্মেলন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

ইভেন্ট হিসেবে অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সের গুরুত্ব অনেক। অ্যাপল ইকোসিস্টেমের নতুন সব সফটওয়্যার ও প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই সম্মেলনটিকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে থাকে মার্কিন এই টেক জায়ান্ট।

ডেভেলপার্স কনফারেন্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। অ্যাপলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে এ বছরের সম্মেলনে নতুন কী কী সফটওয়্যার আসে তা দেখার জন্য। উল্লেখ্য, গত বছরের ডেভেলপার্স কনফারেন্সেই অ্যাপল তাঁদের বহুল-প্রতীক্ষিত এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইনটেলিজেন্স’ ঘোষণা করেছিল। বর্তমানে আইওএস, আইপ্যাডওএস-এর মতো অ্যাপলের বিভিন্ন প্ল্যাটফর্মে বিল্ট-ইন ফিচার হিসেবে থাকে অ্যাপল ইনটেলিজেন্স।

অ্যাপল ইন্টেলিজেন্সের মতো না হলেও অ্যাপলের বিভিন্ন অপারেটিং সিস্টেমে বেশ কিছু প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ফিচার আসতে পারে এবারের ডেভেলপার্স সম্মেলনে। বিশেষ করে আইওএস ১৯, ম্যাকওএস ১৬, ভিশনওএস ৩ এবং ওয়াচওএস ১২ ও টিভিওএস ১৯ সম্পর্কিত বড় আপডেটের ঘোষণা আসতে পারে এ বছরের ডেভেলপারদের সম্মেলনে।

প্রতিবারের মতো ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স ২০২৫-এও আমন্ত্রণ জানানো হবে অ্যাপল ডেভেলপার কমিউনিটির অনেককে। অ্যাপল কর্মী ও সাংবাদিকদের পাশাপাশি অ্যাপল পার্কে উপস্থিত ডেভেলপাররাও কীনোট ইভেন্ট ও প্ল্যাটফর্মস স্টেট অব দি ইউনিয়ন উপভোগ করবেন।

সশরীরে অ্যাপল পার্কে উপস্থিত থাকতে চাইলে ডেভেলপারদেরকে অনলাইনে আবেদন করতে হবে। কারা আবেদন করতে পারবে? অ্যাপল ডেভেলপার প্রোগ্রামের রেজিস্টার্ড সদস্য, অ্যাপল ডেভেলপার এন্টারপ্রাইজ প্রোগ্রামের রেজিস্টার্ড সদস্য এবং ২০২৩-২০২৫ সালের সুইফট স্টুডেন্ট চ্যালেঞ্জ বিজয়ীরা সম্মেলনে যোগদানের জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, অ্যাপলের মেম্বারশিপ প্রোগ্রামের রেজিস্টার্ড ডেভেলপাররাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২ এপ্রিল। অ্যাপল জানিয়েছে যে, আবেদনকারীদের মধ্য থেকে ডেভেলপারদেরকে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে, তবে নির্বাচিত কোনো ডেভেলপার নিজে উপস্থিত না হয়ে অন্য কাউকে এই সুযোগ হস্তান্তরকরতে পারবেন না। সম্মেলনে সশরীরে যোগদানের জন্য নির্বাচিত ডেভেলপারদেরকে ৩ এপ্রিলের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরোনো গ্রাফিক চিপেই নতুন চমক এএমডি’র
নির্বাচিত

চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কা

ইন্টারনেট ধর্মঘটের আল্টিমেটাম নিয়ে সন্ধ্যায় বৈঠক
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ধর্মঘটের আল্টিমেটাম নিয়ে সন্ধ্যায় বৈঠক

ইন্টারনেট শিল্পে হামলা ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট শিল্পে হামলা ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে যেসব ফোন
নির্বাচিত

অ্যানড্রয়েড ১১ আসছে সেপ্টেম্বরেই

সিরিতে স্বয়ংক্রিয়ভাবে চ্যাট হিস্ট্রি মুছে ফেলার সুবিধা চালু
নির্বাচিত

সিরিতে স্বয়ংক্রিয়ভাবে চ্যাট হিস্ট্রি মুছে ফেলার সুবিধা চালু

নতুন নেকব্যান্ড আনলো রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

নতুন নেকব্যান্ড আনলো রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 March 2025

অ্যাপলের ডেভেলপার্স কনফারেন্সের তারিখ জানা গেল, কী আসছে এবার?

Techzoom.TV |
TechzoomTV