Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনে সারাক্ষণ পাওয়ার সেভার? উপকারের চেয়ে ক্ষতিই বেশি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
স্মার্টফোনে সারাক্ষণ পাওয়ার সেভার? উপকারের চেয়ে ক্ষতিই বেশি
Share on FacebookShare on Twitter

ফোনের ব্যাটারি সেভার বা লো-পাওয়ার মোড চালু রাখলে ফোনের চার্জ অনেকক্ষণ ধরে রাখা যায়, এটাই বেশির ভাগের ধারণা। কিন্তু সারাক্ষণ এ মোড চালু রাখলে ফোনের কার্যক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। স্মার্টফোন বিশেষজ্ঞরা নিজেদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলছেন, সবসময় ব্যাটারি সেভার চালু রাখা যেমন চার্জ বাঁচায়, তেমনি ফোন ব্যবহারে কিছু বিরক্তিকর বাধাও তৈরি করে। এমন কয়েকটি সমস্যার কথা তুলে ধরেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব—

ফোন প্রয়োজনের তুলনায় ধীরে চলা
চার্জ বাঁচানোর জন্য ব্যাটারি সেভার মোড শুধু ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে না, ফোনের প্রসেসিং পাওয়ারও কমিয়ে দেয়। ফলে অ্যাপ খুলতে সময় লাগে, অ্যানিমেশন মসৃণ মনে হয় না, পুরো অভিজ্ঞতাটাই কিছুটা ধীরগতির হয়ে পড়ে। টেক্সট দেখা বা ইন্টারনেট ব্রাউজ করার মতো সাধারণ কাজে এ সমস্যা চোখে নাও পড়তে পারে। তবে যারা একসঙ্গে অনেক অ্যাপ চালান, ভিডিওতে ভরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন বা ফোনেই ছবি এডিট করেন, তাদের জন্য এ পার্থক্যটা বেশ লক্ষণীয়।

অ্যান্ড্রয়েডের ব্যাটারি সেভার বা আইফোনের লো-পাওয়ার মোড চার্জ বাঁচাতে সাহায্য করলেও বাস্তবে এর প্রভাব সব খুব বেশি ফলপ্রসূ নয়। আধুনিক স্মার্টফোনগুলো এমনিতেই ব্যবহার বুঝে নিজে থেকেই অ্যাপের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম কমিয়ে শক্তি সাশ্রয় করে।

গেম খেলার সময় এ সমস্যার প্রভাব সবচেয়ে বেশি বোঝা যায়। কারণ মোবাইল গেমগুলো মসৃণ ফ্রেম রেট আর দ্রুত প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে, যা ব্যাটারি সেভার বা লো-পাওয়ার মোডে ব্যাহত হয়।

অ্যাপ চালাতে বাধা
ব্যাটারি সেভার বা লো-পাওয়ার মোড ফোনের পারফরম্যান্সই শুধু কমায় না, অনেক অ্যাপের স্বাভাবিক কাজেও বাধা তৈরি করে। কারণ অনেক অ্যাপই ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ের ওপর নির্ভর করে, যেখানে আপডেট আনাসহ ডাটা সিঙ্ক বা নানা গুরুত্বপূর্ণ কাজ চলে চুপিসারে। ব্যাটারি সেভার মোড এসব ব্যাকগ্রাউন্ড কাজকে আটকে দেয়।

ফলে দেখা যায়, অন্য কোনো অ্যাপে প্রবেশ করলে গান বা ভিডিও স্ট্রিমিং অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যায়। ম্যাপ বা নেভিগেশন অ্যাপ রিয়েল-টাইমে লোকেশন ঠিকমতো আপডেট করতে পারে না। ই-মেইল অ্যাপ খোলা না পর্যন্ত নতুন ই-মেইল আসে না।

দরকারি নোটিফিকেশন দেরিতে আসা
ব্যাটারি সেভার বা লো-পাওয়ার মোডের সবচেয়ে বড় অসুবিধাগুলোর একটি হলো. গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেরিতে পৌঁছানো বা একেবারেই না আসা। মেসেজিং, ই-মেইল বা ডেলিভারি ট্র্যাকিংয়ের মতো তাৎক্ষণিক আপডেটের ওপর নির্ভরশীল অ্যাপের নোটিফিকেশন ঠিক সময়ে নাও আসতে পারে।

জেনে রাখা ভালো, ফোনের চার্জ নিয়ে দুশ্চিন্তায় সবসময় পাওয়ার সেভার চালু রাখার চেয়েও ভালো কিছু উপায় আছে ব্যাটারি বাঁচানোর। যেমন স্ক্রিনের ব্রাইটনেস কমানো, ব্যবহার না থাকা অবস্থায় ওয়াই-ফাই বা লোকেশন বন্ধ রাখা অথবা ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপ চলবে, তা নিজে নিয়ন্ত্রণ করলেই অনেকটা কর্মক্ষমতা বজায় রেখে ব্যাটারি সাশ্রয় করা যায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমিং ও আরজিবি হেডফোন আনলো ওয়ালটন
নির্বাচিত

গেমিং ও আরজিবি হেডফোন আনলো ওয়ালটন

উদ্যোক্তা হতে ইসলামের উৎসাহ
ই-কমার্স

উদ্যোক্তা মন যেভাবে গড়ে তুলবেন

দুই বছর আগের তথ্য চুরির ঘটনায় ৭০ কোটি ডলারে সমঝোতা
প্রযুক্তি সংবাদ

দুই বছর আগের তথ্য চুরির ঘটনায় ৭০ কোটি ডলারে সমঝোতা

অ্যানড্রয়েড ফোনের অজানা ফিচার জানুন
কিভাবে করবেন

অ্যানড্রয়েড ফোনের অজানা ফিচার জানুন

ওয়ালটন প্রিমো আরএম৪- দেশী ফ্লেভারের স্বাদ বেশী!
নির্বাচিত

ওয়ালটন প্রিমো আরএম৪- দেশী ফ্লেভারের স্বাদ বেশী!

মাইক্রোসফট সিএসপি একমাত্র পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফট সিএসপি একমাত্র পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix