Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুমেন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুমেন্ট
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য স্নাতকোত্তীর্ণ নিয়ে ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির করেছে হুয়াওয়ে। চুয়েটের বিভিন্ন বিভাগ থেকে এতে অংশ নেয় প্রায় ৩০০ জন শিক্ষার্থী। তারা একটি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা ও ইন্টারভিউ সেশনে অংশ নেয়। এদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়েতে কাজের সুযোগ পাবেন।

হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন কর্মী বাছাইয়ের এই কার্যক্রমর হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র এইচআর ম্যানেজার মোঃ ফারা নেওয়াজ, এইচআর ম্যানেজার ওমর হায়দার মাসফিক আহমেদ ও অ্যাসিস্টেন্ট এইচআর ম্যানেজার মো. খালিদ হোসেন। অপরদিকে চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সামসুল আরেফিন ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মেহেদী হাসান চৌধুরী।

এদিকে নির্বাচনী প্রক্রিয়ার পাশাপাশি পাশাপাশি মোঃ ফারা নেওয়াজ একটি সেশন পরিচালনা করেন। এসময় তিনি আন্তর্জাতিক এবং জাতীয় টেলিকম শিল্পের বর্তমান প্রেক্ষাপট এবং এই খাতে হুয়াওয়ের ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করেন।

হুয়াওয়ের এইচআর ডিরেক্টর লিনজিয়াও বলেন, “নিয়মিত ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজনের মাধ্যমে আমরা নতুন গ্র্যাজুয়েটদের জন্য কাজের সুযোগ তৈরি করি যাতে তারা দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখতে পারে। হুয়াওয়ে নতুন গ্র্যাজুয়েট ও অভিজ্ঞদের এক পরিবার এবং এই সমন্বয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সদ্য স্নাতক সম্পন্নকারীরা নতুন-নতুন ধারণা নিয়ে আসতে পারে। চুয়েটে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে এবং আমরা তাদেরকে হুয়াওয়ের অন্তর্ভুক্ত করতে পেরে আনন্দিত।”

এই উদ্যোগের বিষয়ে অ্যাসোসিয়েট প্রফেসর ড. মেহেদী হাসান চৌধুরী বলেন, “হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আমাদের শিক্ষার্থীদেরকে আইসিটিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সাথে সংযোগের একটি মূল্যবান প্ল্যাটফর্ম দিয়েছে। এটি শিল্পখাতের চাহিদা সম্পর্কে তাদেরকে আরও বেশি ধারণা দেওয়ার পাশাপাশি ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ দিয়েছে।”

এই কর্মসূচির একজন অংশগ্রহণকারী তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, “আমি যদি আইসিটি ও টেলিকম খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হুয়াওয়েতে কাজের সুযোগ পাই, তাহলে দারুণভাবে আমাার ক্যারিয়ার শুরু করতে পারব। আমি সিনিয়রদের কাছে শুনেছি যে, পারফরমেন্সই হুয়াওয়ের চালিকাশক্তি। এই কর্মসূচিতে অংশ নিয়ে আমি অনুপ্রাণিত বোধ করছি। একটি সম্পূর্ণভাবে সংযুক্ত বৃদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়ে তুলতে আমি প্রস্তুত।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

কিছু ধারা বলবৎ রেখে বাতিল সাইবার নিরাপত্তা আইন ২০২৩
প্রযুক্তি সংবাদ

কিছু ধারা বলবৎ রেখে বাতিল সাইবার নিরাপত্তা আইন ২০২৩

মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি
নির্বাচিত

মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি

স্মার্টফোনের আসক্তি কাটাবে তিন অ্যাপ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবে তিন অ্যাপ

২৬ মার্চ থেকে সহজ ডটকমে ট্রেনের টিকিট
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ট্রেনের নতুন টিকিটিং সিস্টেমের প্রথমদিনেই বিড়ম্বনা

শপিং চ্যানেল চালু করবে ইউটিউব
নির্বাচিত

শপিং চ্যানেল চালু করবে ইউটিউব

ক্রিপ্টোকারেন্সি  বিনিয়োগের ফাঁদে যেভাবে হচ্ছে সাইবার অপরাধ : সফোস
প্রযুক্তি সংবাদ

ক্রিপ্টোকারেন্সি  বিনিয়োগের ফাঁদে যেভাবে হচ্ছে সাইবার অপরাধ : সফোস

Load More

ট্রেন্ডিং টপিক

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন
কিভাবে করবেন

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’
বিবিধ

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ
অর্থ ও বাণিজ্য

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

দেশের ১৫টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর...

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ এপ্রিল ২০২৫

চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুমেন্ট

Techzoom.TV |
TechzoomTV