Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্যান বিক্রিতে ওয়ালটনের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
ফ্যান বিক্রিতে ওয়ালটনের রেকর্ড
Share on FacebookShare on Twitter

চলছে দাবদাহ। পড়েছে অস্বাভাবিক গরম। এরই প্রেক্ষিতে সারা দেশে উল্লেখযোগ্যহারে বেড়েছে ফ্যান, এয়ার কুলারের মতো শীতল যন্ত্রের চাহিদা ও বিক্রি। আর এসব পণ্যের ক্রেতা আকর্ষণ ও বিক্রিতে শীর্ষে রয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

স্থানীয় বাজারে এ বছর রেকর্ড পরিমান ফ্যান বিক্রি হয়েছে তাদের। গত বছর ওয়ালটনের যে পরিমান ফ্যান বিক্রি হয়েছিল, চলতি বছরের মে মাসের মধ্যেই তার প্রায় দ্বিগুণ ফ্যান বিক্রি হয়েছে। শুধু ফ্যানই নয়; দেশীয় ব্র্যান্ডটির এয়ার কুলারের বিক্রিও বেশ ভালো।

সূত্রমতে, ২০১৮ সালে সারা দেশে ২ লাখ ৭৩ হাজার ফ্যান বিক্রি হয়েছিল ওয়ালটনের। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসে তাদের টার্গেট- ৩ লাখ ১০ হাজার ইউনিটের মতো ফ্যান বিক্রি করা। বিপরীতে বিক্রি হয়েছে প্রায় ৫ লাখ ফ্যান। অর্থ্যাৎ বছরের প্রথম পাঁচ মাসের লক্ষ্যমাত্রা ও গত বছরের মোট বিক্রির তুলনায় দেড়গুণ বেশি ফ্যান বিক্রি হয়েছে দেশীয় প্রতিষ্ঠানটির।

ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম জানান, নিজস্ব কারখানায় জার্মানি, জাপান, তাইওয়ানসহ উন্নত বিশ্বের অত্যাধুনিক মেশিনারিজ ও প্রযুক্তির সমন্বয়ে বিভিন্ন ধরণের ফ্যান তৈরি করছে ওয়ালটন। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বলে এসব ফ্যানের মান নিয়ন্ত্রণ করা হচ্ছে কঠোরভাবে। মান নিয়ন্ত্রণে অনুসরণ করা হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি)-এর স্ট্যান্ডার্ড। ফলে, স্থানীয় বাজারে অতি দ্রুত গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে ওয়ালটন ফ্যান। এরইমধ্যে দেশের গন্ডী পেরিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন ফ্যান এশিয়া, মধ্য প্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে।

ওয়ালটন এয়ার কুলারের প্রোডাক্ট ম্যানেজার মো: জানেসার আলী জানান, এবার গত বছরের চেয়ে দ্বিগুণ এয়ার কুলার বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন। এই লক্ষ্যমাত্রা অর্জনে বাজারে ছেড়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও বৈচিত্র্যময় ডিজাইনের নতুন মডেল। এর মধ্যে রয়েছে সুপার সেনসিটিভ টাচ কন্ট্রোল প্যানেল, রিমোট কন্ট্রোল সিস্টেম, ওয়াটার সর্টেজ অ্যালার্ম ও আয়োনাইজার প্রযুক্তির এয়ার কুলার। এসব এয়ার কুলারের দাম পড়বে ৫ হাজার ৫’শ টাকা থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত। ইতোমধ্যে, গরমের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সারাদেশে এয়ার কুলারের বিক্রিও উল্লেখযোগ্যহারে বাড়ছে।

ওয়ালটন ফ্যানের প্রোডাক্ট ম্যানেজার ওমর খালিদ বলেন, ওয়ালটনের সিলিং, রিচার্জেবল, টেবিল, ওয়াল, প্যাডেস্টাল ও এগজাস্ট ফ্যান বিক্রি হচ্ছে আশাতীত। তুলনামূলক ঠান্ডা বাতাস, টেকসই, সাশ্রয়ী মূল্য, বেচিত্র্যময় ডিজাইন ও কালারের ফ্যান বাজারে ছাড়ায় এই গরমে গ্রাহকপ্রিয়তার শীর্ষে রয়েছে ওয়ালটন ফ্যান।

উল্লেখ্য, দেশের প্রতিটি ঘরে উচ্চ প্রযুক্তি পণ্য পৌঁছে দিতে গ্রাহকদের সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা দিচ্ছে ওয়ালটন। এছাড়াও, দেশব্যাপী দ্রুত ও নিঁখুত বিক্রয়োত্তর সেবা দিতে ওয়ালটনের রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। যার আওতায় সারা দেশে ৭০টিরও বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। আর এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৩ হাজার প্রকৌশলী ও টেকনিশিয়ান।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলের বিচার শুরু হচ্ছে, ভেঙেও যেতে পারে এই কোম্পানি
প্রযুক্তি সংবাদ

গুগলের বিচার শুরু হচ্ছে, ভেঙেও যেতে পারে এই কোম্পানি

সিকিউরিটি ক্যামেরা বানান পুরনো স্মার্টফোন দিয়ে
কিভাবে করবেন

সিকিউরিটি ক্যামেরা বানান পুরনো স্মার্টফোন দিয়ে

দেশের মেধাবী তরুণরাই তৈরি করবে পূর্ণাঙ্গ স্যাটেলাইট : পলক
প্রযুক্তি সংবাদ

দেশের মেধাবী তরুণরাই তৈরি করবে পূর্ণাঙ্গ স্যাটেলাইট : পলক

অ্যাপলের বাজেট স্মার্টফোন আইফোন এসই ৪ আসছে আগামী সপ্তাহে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের বাজেট স্মার্টফোন আইফোন এসই ৪ আসছে আগামী সপ্তাহে

‘বেস্ট ই-কমার্স এনাবলার প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি পেল ‘উই’
উই

‘বেস্ট ই-কমার্স এনাবলার প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি পেল ‘উই’

বিকাশ’র কালেকশন সল্যুশন সেবা ব্যবহার করবে ই-কুরিয়ার
প্রযুক্তি সংবাদ

বিকাশ’র কালেকশন সল্যুশন সেবা ব্যবহার করবে ই-কুরিয়ার

Load More

ট্রেন্ডিং টপিক

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক
শিক্ষা ও ক্যাম্পাস

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো
প্রযুক্তি সংবাদ

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা
বিবিধ

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ডমিনেজ স্টিলের মালিকানা কিনবে আকিজ রিসোর্স
অর্থ ও বাণিজ্য

ডমিনেজ স্টিলের মালিকানা কিনবে আকিজ রিসোর্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix