Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কমছে সফটওয়্যার আমদানি খরচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 3 June 2025
Share on FacebookShare on Twitter

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দেশের তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান গবেষণার উন্নয়নে বেশ কিছু ইতিবাচক প্রস্তাব করা হয়েছে। এতে তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের উৎসাহিত করতে ১০০ কোটি টাকার তহবিল রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সফটওয়্যার আমদানিতে কমানো হয়েছে শুল্কের পরিমাণ।

সোমবার (০২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রস্তাবিত বাজেটে দেশে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী কার্যক্রমকে এগিয়ে নিতে ১০০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর নতুন ব্যবসা ও তরুণদের উদ্যোগকে মূলধন সহায়তা প্রদান করার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও বিজ্ঞান গবেষণাকে গতিশীল করতে সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৯২টি প্রকল্পে প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকার বিশেষ গবেষণা অনুদান দিয়েছে ২০২৪-২৫ অর্থবছরে। এর পাশাপাশি, ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে ২০০ কোটি টাকা বরাদ্দ রেখে সমুদ্রসম্পদ আহরণ ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।

অর্থ উপদেষ্টা জানান, দেশজুড়ে তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারণের অংশ হিসেবে পাঁচ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি স্কুল অফ ফিউচার গড়ে তোলা হয়েছে। ৪৯১টি উপজেলায় ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে তরুণ-তরুণীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

এবারের বাজেটে ডিজিটাল অবকাঠামো ও টেলিযোগাযোগ খাতের বিস্তার এবং সাধারণ মানুষের জন্য ইন্টারনেট ও মোবাইল সেবা আরও সাশ্রয়ী করতে কর কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবাদাতাদের ওপর বিদ্যমান ১০ শতাংশ উৎসে কর কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও দেশের মোবাইল ফোন অপারেটরদের টার্নওভার ট্যাক্স ২ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেটে প্রযুক্তি খাতকে সহায়তায় ডাটাবেজ, অপারেটিং সিস্টেম, ডেভলপমেন্ট টুলস, ডেটা ও তথ্য সুরক্ষায় ব্যবহৃত নিরাপত্তা সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, ইন্টারনেট কোলাবরেশন ও প্রেজেন্টেশন টুলসের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। তবে দেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমিয়ে আনা হয়েছে, পাশাপাশি পরিবর্তিত ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এছাড়া ২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম দামে গেমিং ফোন আনল ইনফিনিক্স
নির্বাচিত

কম দামে গেমিং ফোন আনল ইনফিনিক্স

৭ ডিসেম্বর শুরু হচ্ছে সিটিও টেক সামিট
প্রযুক্তি সংবাদ

৭ ডিসেম্বর শুরু হচ্ছে সিটিও টেক সামিট

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ
নির্বাচিত

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি

হাসপাতালে মাস্ক, দরিদ্র্যদের খাবার ও প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিল শাওমি
নির্বাচিত

হাসপাতালে মাস্ক, দরিদ্র্যদের খাবার ও প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিল শাওমি

নিজামউদ্দিন আউলিয়া লিপু: বিশ্বকে তাক লাগানো এক বাংলাদেশি কার মেকানিক
অটোমোবাইল

নিজামউদ্দিন আউলিয়া লিপু: বিশ্বকে তাক লাগানো এক বাংলাদেশি কার মেকানিক

Load More

ট্রেন্ডিং টপিক

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬
অর্থ ও বাণিজ্য

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প
টেলিকম

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ
নির্বাচিত

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 June 2025

কমছে সফটওয়্যার আমদানি খরচ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix