Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে হুয়াওয়ের হারমোনিওএস চালিত স্মার্টফোন ১০ কোটি ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনিওএসের মাধ্যমে নতুন মাইলফলক স্পর্শ করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। গবেষণা সংস্থা ক্যানালিসের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে চালুর পর থেকে এখন পর্যন্ত হারমোনিওএস চালিত ১০ কোটি ৩০ লাখের বেশি স্মার্টফোন বাজারে ছেড়েছে হুয়াওয়ে। এর মধ্যে শুধু ২০২৪ সালেই ৪ কোটি ৬০ লাখ হারমোনিওএস যুক্ত স্মার্টফোন বাজারে ছাড়ে কোম্পানিটি। খবর গিজমোচায়না।

আন্তর্জাতিক বাজারে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চীনের ঘরোয়া বাজারে হুয়াওয়ের চাহিদা ও অবস্থান শক্তিশালী। প্রতিষ্ঠানটির একক প্লাটফর্ম হিসেবে হারমোনিওএস ধীরে ধীরে চীনের প্রযুক্তি ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিচ্ছে।

শুধু স্মার্টফোন নয়, হুয়াওয়ের ট্যাবলেটেও হারমোনিওএস ব্যবহৃত হচ্ছে উল্লেখযোগ্য হারে। ক্যানালিসের তথ্য অনুসারে, এখন পর্যন্ত মোট ২ কোটি ১০ লাখ হারমোনিওএস চালিত ট্যাবলেট বাজারজাত করেছে হুয়াওয়ে, যার মধ্যে ২০২৪ সালেই বিক্রি হয়েছে ১০ লাখ ৫০ হাজার ইউনিট।

২০১৯ সালে চালুর পর ২০২১ সালের মাঝামাঝি থেকেই হুয়াওয়ের বেশির ভাগ ভোক্তাপণ্যে নিয়মিতভাবে ব্যবহার হচ্ছে হারমোনিওএস। স্মার্টফোন ও ট্যাবলেট ছাড়াও বর্তমানে হুয়াওয়ের স্মার্টওয়াচ, অডিও ডিভাইস, স্মার্ট হোম গ্যাজেট ও পিসিতেও এ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে।

চীনে হুয়াওয়ে এ পর্যন্ত ৪২ লাখ কম্পিউটার বাজারে ছেড়েছে, যার মধ্যে ৩২ লাখই ছিল ল্যাপটপ। যদিও পারসোনাল কম্পিউটার (পিসি) খাতে হুয়াওয়ের উপস্থিতি তুলনামূলকভাবে ছোট, তবে প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার ও সফটওয়্যারের ওপর একক নিয়ন্ত্রণ বাজারে বাড়তি সুবিধা তৈরি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে গুগল সার্ভিসের অনুপস্থিতি ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ে কিছু সীমাবদ্ধতার মুখে পড়েছে। তবে দেশের বাজারে প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড ও উইন্ডোজের ওপর নির্ভর না করে নিজস্ব একটি বিকল্প প্লাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছে।

ক্যানালিস জানিয়েছে, শিগগিরই হারমোনিওএসের নতুন সংস্করণ ৬.০ উন্মোচন করতে যাচ্ছে হুয়াওয়ে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচারের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। এতে বিভিন্ন ডিভাইসে আরো স্মার্ট ও সমন্বিত ব্যবহার অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, হুয়াওয়ের বর্তমান কৌশল শুধু সফটওয়্যারের সংখ্যা বাড়ানো নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি করা—যা চীনের প্রযুক্তি স্বনির্ভরতার লক্ষ্যকে এগিয়ে নিচ্ছে। নতুন সংস্করণের আগমনের প্রস্তুতির পাশাপাশি স্মার্টফোন, ট্যাবলেট ও পিসি খাতে বিক্রি বাড়তে থাকায় হুয়াওয়ে নিজেকে চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আরো সুদৃঢ় করছে।

হুয়াওয়ের সাফল্যকে বিদেশী সফটওয়্যার নির্ভরতা কমিয়ে স্বয়ম্ভরতা অর্জনের উদাহরণ হিসেবে দেখছেন বাজার বিশেষজ্ঞরা। হারমোনিওএসের সম্প্রসারণ শুধু পণ্যে নয়, বরং ব্যবহারকারীর অভিজ্ঞতা ও চীনের প্রযুক্তিনীতির দিকেও বড় প্রভাব ফেলছে। এটি চীনের জাতীয় প্রযুক্তিগত নিরাপত্তা ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ৫টি স্মার্টফোনAI স্মার্টফোন ২০২৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিসেম্বরের থেকে অবৈধ মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ
প্রযুক্তি সংবাদ

ডিসেম্বরের থেকে অবৈধ মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ

অনলাইনে সর্বনাশা ফাঁদ!
নির্বাচিত

অনলাইনে সর্বনাশা ফাঁদ!

রেডমির স্মার্ট টিভি ও দুটি স্মার্টফোন আসছে
নির্বাচিত

রেডমির স্মার্ট টিভি ও দুটি স্মার্টফোন আসছে

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

সারা পৃথিবীই শিশুদের জন্য নিরাপদ হয়ে উঠুক: পলক

ইন্টারনেট ডেটা প্যাকেজ নিয়ে বড় ঘোষণা
টেলিকম

ডেটা প্যাকেজ সীমিতকরণ প্রান্তিক মানুষের ইন্টারনেট ব্যবহারে বাধাগ্রস্থ করবে

ওয়ানপ্লাস ১৩: বাজার মাতাতে দুর্দান্ত স্মার্টফোন আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

ওয়ানপ্লাস ১৩: বাজার মাতাতে দুর্দান্ত স্মার্টফোন আনছে ওয়ানপ্লাস

Load More

ট্রেন্ডিং টপিক

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো
প্রযুক্তি পরামর্শ

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন
প্রযুক্তি সংবাদ

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

ভিভোর নতুন ফোল্ডেবল ফোন X Fold 6 উন্মোচন, ৭,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় গ্যালাক্সি Z Fold 7-কে চ্যালেঞ্জ
প্রযুক্তি সংবাদ

ভিভোর নতুন ফোল্ডেবল ফোন X Fold 6 উন্মোচন, ৭,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় গ্যালাক্সি Z Fold 7-কে চ্যালেঞ্জ

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ জুন ২০২৫

বাজারে হুয়াওয়ের হারমোনিওএস চালিত স্মার্টফোন ১০ কোটি ছাড়িয়েছে

Techzoom.TV |
TechzoomTV