Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রের চেয়ে ৪০ লাখ গুণ দ্রুতগতির ইন্টারনেট, রেকর্ড গড়ল জাপান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ জুলাই ২০২৫
দ্রুতগতির ইন্টারনেট
Share on FacebookShare on Twitter

বিশ্বে ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছেন, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম করেছে। এই গতি যুক্তরাষ্ট্রের গড় ব্রডব্যান্ড ইন্টারনেট গতির তুলনায় প্রায় ৪০ লাখ গুণের বেশি।

প্রাথমিক ধারণা অনুযায়ী, এই গতিতে ‘ইন্টারনেট আর্কাইভ’-এর সম্পূর্ণ ডেটা চার মিনিটের কম সময়ে ডাউনলোড করা সম্ভব। ২০২৪ সালে আরেকটি গবেষক দল রেকর্ড গড়েছিল—প্রতি সেকেন্ড ৫০ হাজার ২৫০ গিগাবাইট ডেটা স্থানান্তরে সক্ষম হয়েছে। নতুন রেকর্ডটি তার দ্বিগুণেরও বেশি।

গবেষকেরা এই গতি অর্জনে নতুন ধরনের অপটিক্যাল ফাইবার তৈরি করেছেন, যা অভূতপূর্ব গতিতে তথ্য পাঠাতে সক্ষম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ফ্লোরিডার দূরত্বের সমান পথ পাড়ি দিয়ে এই পরীক্ষা সফল হয়েছে।

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ৪৮তম অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন কনফারেন্সে এই সাফল্যে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

গবেষকেরা যে নতুন অপটিক্যাল ফাইবার তৈরি করেছেন, সেটি ১৯টি সাধারণ ফাইবারের সমান ডেটা পরিবহনের ক্ষমতা রাখে। ফাইবারটির কেন্দ্রস্থলে থাকা ১৯টি পৃথক চ্যানেল আলোকে একইভাবে পরিচালনা করে, যার ফলে আলোতে কম বিভ্রান্তি ঘটে এবং তথ্যের ক্ষতি কম হয়। এতে দীর্ঘ দূরত্বে তথ্য স্থানান্তর অনেক কার্যকর হয়েছে।

মাত্র দশমিক ১২৭ মিলিমিটার পুরুত্বের এই নতুন তারটি প্রচলিত একক ফাইবার ক্যাবলের সমান পুরু। ফলে বিদ্যমান অবকাঠামোতেই এটি ব্যবহারযোগ্য, নতুনভাবে অবকাঠামো তৈরির প্রয়োজন পড়বে না।

২০২৩ সালের মার্চ মাসে একই গবেষক দল এ রকম উচ্চ গতি অর্জন করলেও সে সময় তারা মোট ১ হাজার ১২০ মাইলের এক-তৃতীয়াংশ দূরত্বে ডেটা পাঠাতে পেরেছিলেন। এবার দূরত্ব বেড়ে গেলেও ডেটা ক্ষয় কমিয়ে আনা এবং সংকেত শক্তিশালী করার মাধ্যমে চূড়ান্ত সাফল্য এসেছে।

এই পরীক্ষায় তথ্যগুলো ২১ বার একটানা ঘুরে শেষে একটি রিসিভারে পৌঁছেছে, অর্থাৎ ডেটা মোট ১ হাজার ১২০ মাইল দূরত্ব অতিক্রম করেছে।

গবেষকদের মতে, এই রেকর্ড নতুন ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন, দীর্ঘ দূরত্ব অতিক্রমে সক্ষম এবং বৃহৎ পরিসরে অপটিক্যাল যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রমাণ করে। বৈশ্বিকভাবে ডেটা ব্যবহারের হার যেভাবে বাড়ছে, তাতে নতুন যোগাযোগ অবকাঠামো তৈরি এখন সময়ের দাবি।

পরবর্তী ধাপে গবেষকেরা এই প্রযুক্তির বাস্তব টেলিকমিউনিকেশন খাতে ব্যবহারযোগ্যতা নিয়ে কাজ করতে চান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দ্রুতগতির ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

মৃত্যুঝুঁকি জানাবে বাঙালি বিজ্ঞানীর কোভিড ক্যালকুলেটর
প্রযুক্তি সংবাদ

মৃত্যুঝুঁকি জানাবে বাঙালি বিজ্ঞানীর কোভিড ক্যালকুলেটর

আসছে রিয়েলমি ভি২১
প্রযুক্তি সংবাদ

আসছে রিয়েলমি ভি২১

গ্যালাক্সি এস২০ বিক্রিতে শ্লথগতি
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২০ বিক্রিতে শ্লথগতি

আফ্রিকাকে লক্ষ্য করে খোলা ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

আফ্রিকাকে লক্ষ্য করে খোলা ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলল ফেসবুক

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে দারাজের রোড শো
নির্বাচিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে দারাজের রোড শো

ডিজিটাল প্রযুক্তিই হবে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার মূল শক্তি: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্রযুক্তিই হবে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার মূল শক্তি: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার হামলায় আক্রান্ত বিশ্বের বহু শিক্ষাপ্রতিষ্ঠান
কিভাবে করবেন

ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?
অটোমোবাইল

৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে
প্রযুক্তি সংবাদ

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

বর্তমানে বাড়িতে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করেন। এছাড়া...

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের চেয়ে ৪০ লাখ গুণ দ্রুতগতির ইন্টারনেট, রেকর্ড গড়ল জাপান

Techzoom.TV |
TechzoomTV