Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে এআই প্রযুক্তিনির্ভর ‘কোয়ালিটি কিং’ এক্স৬সি স্মার্টফোন উন্মোচন করল অনার বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 16 July 2025
দেশের বাজারে এআই প্রযুক্তিনির্ভর ‘কোয়ালিটি কিং’ এক্স৬সি স্মার্টফোন উন্মোচন করল অনার বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ গতকাল (১৫ জুলাই) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে বহুল প্রতীক্ষিত অনার এক্স৬সি স্মার্টফোন উন্মোচন করেছে। অনুষ্ঠানটি অনার বাংলাদেশের প্রধান কার্যালয় স্মার্ট টাওয়ারে অনুষ্ঠিত হয়। ডিভাইসটিতে রয়েছে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), যা এন্ট্রি লেভেল স্মার্টফোনের জগতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনারের এক্স সিরিজের নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে বিশেষ এআই বাটন। এই বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা শর্ট প্রেস করে কুইক মেন্যুতে প্রবেশ করতে পারবেন, আবার লং প্রেস করে গুগল লেন্স চালু করে বিভিন্ন বস্তু শনাক্তকরণ, অনুবাদ করা ও দ্রুত সার্চের মত সুবিধা উপভোগ করতে পাবেন। ডিভাইসটি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে এবং কাজে গতিশীলতা বাড়াবে।

ডিভাইসটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল এআই ইরেজার। এই টুলটি বুদ্ধিমত্তার সাথে ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু বা চলমান পথচারীদের কয়েকটি ট্যাপেই মুছে ফেলতে পারে। ফলে, গ্যালারিতে রাখা স্মৃতিগুলো হয়ে উঠবে একেবারে নিখুঁত। অনার এক্স৬সি এর সাথে থাকা এআই ট্রান্সলেশন খুব সাবলীলভাবে বিভিন্ন ভাষাগত ব্যবধান ঘুচাতে সক্ষম, যা ভ্রমণপিপাসু ও পেশাজীবীদের জন্য একটি প্রয়োজনীয় টুল।

নতুন এ ফোনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম এবং হেড অব বিজনেস মো. আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লাং গুও বলেন, “আমরা বিশ্বাস করি, বুদ্ধিমান ফিচার দিয়ে ব্যবহারকারীদের বাস্তব জীবনের চাহিদা পূরণ করা সম্ভব; আর এর মধ্যেই প্রকৃতপক্ষে মোবাইল ফোনের ভবিষ্যৎ নিহিত রয়েছে। আমাদের প্রত্যাশা, অনার এক্স৬সি -এর মাধ্যমে আমাদের সাশ্রয়ী স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা আশাতীত ফলাফল পাবেন।”

অনার বাংলাদেশের হেড অব বিজনেস মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশের বাজারে অনার এক্স৬সি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি অনারের সবচেয়ে স্মার্টফোনগুলোর মধ্যে একটি। স্মার্ট এআই ফিচার, টেকসই ডিজাইন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়, এই ফোনটিকে অনন্য করে তুলেছে।”

অনার এক্স৬সি ফোনে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৬.৬১ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর ফলে, ব্যবহারকারী উপভোগ করবেন স্মুদ অ্যানিমেশন ও রেসপনসিভ টাচের সুবিধা, যা ব্যবহারে চোখ এবং আঙ্গুল দুটিই থাকবে স্বস্তিতে।

এছাড়া্‌ দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিতে ফোনটিতে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যা কানেক্টেড রাখবে চার্জের অপেক্ষা ছাড়াই। আর এতে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ অ্যান্ড্রয়েড ১৫ এর ম্যাজিকওএস সফটওয়্যার।

স্মার্টফোনটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে আইপি৬৪ রেটিং, এটি স্মার্টফোনটিকে পানির ছিটা ও ধুলাবালি থেকে সুরক্ষা দিবে এবং এর ক্রাশ রেজিটেন্স ১.৫ মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনকে রাখবে একদম অক্ষত। শুধু এটুকুই নয়, এর আল্ট্রা পাওয়ার সেভিং মোড মাত্র ২ শতাংশ ব্যাটারিতে ৬০ মিনিট টকটাইম বা ১৩.৯ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা দিবে।

অনার এক্স৬সি বাজারে এসেছে তিনটি দৃষ্টিনন্দন রঙে; মুনলাইট হোয়াইট, ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক। আর অসাধারণ ফিচারের এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে সাধ্যের মধ্যেই। মাত্র ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে অনার এক্স৬সি মোবাইল ফোনটি। সাথে পাওয়া যাবে অনার থেকে একটি আকর্ষণীয় উপহার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনারঅনার এক্স৬সিঅনারের এক্স সিরিজস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসার আগেই আলোচনায় রেডমি টেন এক্স
নির্বাচিত

বাজারে আসার আগেই আলোচনায় রেডমি টেন এক্স

গুগল ম্যাপে নিজের বাড়ি লোকেশন অ্যাড করার উপায়
প্রযুক্তি পরামর্শ

গুগল ম্যাপে নিজের বাড়ি লোকেশন অ্যাড করার উপায়

৭৭ ডলারে ১২৮ জিবির ফোন আলিএক্সপ্রেসে!
নির্বাচিত

৭৭ ডলারে ১২৮ জিবির ফোন আলিএক্সপ্রেসে!

আইওএস ১৩-এ কিবোর্ডও বদলাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সস্তায় আইফোন বেচবে অ্যাপল

মোবাইল ইন্টারনেটের গতি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ইন্টারনেটের গতি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি

আইপ্যাডে ট্র্রাকপ্যাড ও মাউস সমর্থন নিয়ে এলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইপ্যাডে ট্র্রাকপ্যাড ও মাউস সমর্থন নিয়ে এলো অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 July 2025

দেশের বাজারে এআই প্রযুক্তিনির্ভর ‘কোয়ালিটি কিং’ এক্স৬সি স্মার্টফোন উন্মোচন করল অনার বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV