Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার অপরাধে বৈশ্বিক ক্ষতি ১৩ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 20 July 2025
সাইবার অপরাধে বৈশ্বিক ক্ষতি ১৩ ট্রিলিয়ন ডলার ছাড়াবে
Share on FacebookShare on Twitter

চলতি বছরের শুরু থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানের সাথে সাথে সাইবার অপরাধ এক নতুন, জটিল ও ভয়াবহ রূপ নিয়েছে। সাইবার অপরাধীরা এখন এআই-এর সহায়তায় নিত্যনতুন কৌশল ব্যবহার করে হামলা চালাচ্ছে, যার ফলে বিশ্বব্যাপী আর্থিক ক্ষতির পরিমাণ দ্রুতগতিতে বাড়ছে। জার্মানিভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার এক সাম্প্রতিক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, ২০২৮ সালের মধ্যে বিশ্বব্যাপী সাইবার অপরাধের কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ১৩ লাখ ৮২ হাজার কোটি বা ১৩.৮২ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

সাইবার হামলার ধরণ ও ব্যাপকতা

ইন্টারনেট, কম্পিউটার নেটওয়ার্ক বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে চালানো এসব অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক গোপন তথ্য চুরি, ডাটাবেস হ্যাক করা, এবং ভুয়া ই-মেইল বা ওয়েবসাইট তৈরি করে পাসওয়ার্ড ও ব্যাংক তথ্য হাতিয়ে নেওয়া। সম্প্রতি, কম্পিউটার বা ডাটা আটকে রেখে মুক্তিপণ দাবি করা বা র‍্যানসমওয়্যার হামলা মারাত্মকভাবে বেড়েছে।

সাইবার নিরাপত্তা কোম্পানি হর্নেটসিকিউরিটির গবেষণায় দেখা গেছে, গত বছর বিশ্বব্যাপী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যে ২,০৫০ কোটি ই-মেইল পেয়েছে, তার মধ্যে ৩৬.৯ শতাংশই ছিল অবাঞ্ছিত এবং এর মধ্যে ৪২ কোটি ৭৮ লাখ ই-মেইলে ক্ষতিকর কনটেন্ট ছিল।

র‍্যানসমওয়্যার: সফলতার হার বাড়ছে অপরাধীদের

আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোফোসের সমীক্ষা অনুযায়ী, বিশ্বজুড়ে র‍্যানসমওয়্যার হামলার অর্ধেকেরও বেশি ঘটনায় সাইবার অপরাধীরা সফলভাবে মুক্তিপণ আদায় করতে সক্ষম হচ্ছে। গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে এমন আক্রমণের শিকার প্রায় অর্ধেক প্রতিষ্ঠানই হ্যাকারদের অর্থ পরিশোধ করে তাদের তথ্য পুনরুদ্ধার করেছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানিগুলো হ্যাকারদের দাবিকৃত অর্থের চেয়ে কম মূল্যে সমঝোতায় পৌঁছাতে পেরেছে। ২০২৩ সালে বিশ্বব্যাপী র‍্যানসমওয়্যার হামলার শিকার ভুক্তভোগীরা প্রায় ১১০ কোটি ডলার মুক্তিপণ দিয়েছে।

গবেষণায় দেখা গেছে, র‍্যানসমওয়্যার আক্রমণের সবচেয়ে বড় প্রবেশপথ হলো সফটওয়্যারের অজানা দুর্বলতা। উদ্বেগের বিষয় হলো, বেশিরভাগ আক্রান্ত প্রতিষ্ঠানই জানে না যে হ্যাকাররা ঠিক কোন দুর্বলতাকে কাজে লাগিয়ে সিস্টেমে প্রবেশ করেছে।

এআই-এর ব্যবহার এবং ভবিষ্যতের আশঙ্কা

জুনের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত সাইবার হামলা, যেমন ডিপফেক ফিশিং, সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। এসব অত্যাধুনিক হামলা শনাক্ত করা এবং প্রতিরোধ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এর ফলে, শুধুমাত্র এই বছরেই বিশ্বব্যাপী সাইবার অপরাধের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ১০.২৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন যে, সামনের দিনগুলোতে র‍্যানসমওয়্যারের হামলা আরও বাড়তে পারে। হ্যাকার গ্রুপগুলো এখন বড় পরিসরে তথ্য চুরির দিকে মনোযোগ দিচ্ছে, যার ফলে ভুক্তভোগী কোম্পানিগুলোর কাছ থেকে আরও বেশি মুক্তিপণ আদায়ের আশঙ্কা করা হচ্ছে। এই ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করতে প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং আধুনিক করার কোনো বিকল্প নেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেটকম্পিউটার নেটওয়ার্কবাংলাদেশে সাইবার নিরাপত্তার‍্যানসমওয়্যারর‍্যানসমওয়্যার গ্রুপর‍্যানসমওয়্যার হামলাসাইবার নিরাপত্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

হ্যাকিংয়ের ইতিহাসে রেকর্ড, ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি
নির্বাচিত

হ্যাকিংয়ের ইতিহাসে রেকর্ড, ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের
প্রযুক্তি সংবাদ

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের

ওয়ালটন ফ্রিজ কিনে ২০০% ক্যাশ ভাউচারসহ কোটি কোটি টাকার ক্যাশব্যাক
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে ২০০% ক্যাশ ভাউচারসহ কোটি কোটি টাকার ক্যাশব্যাক

তরুণ ডেভেলপারদের ক্ষমতায়নে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল বিডিঅ্যাপস
প্রযুক্তি সংবাদ

তরুণ ডেভেলপারদের ক্ষমতায়নে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল বিডিঅ্যাপস

অত্যাধিক ব্যবহারের গরম হবে না এই ফোনের ব্যাটারি
নির্বাচিত

অত্যাধিক ব্যবহারের গরম হবে না এই ফোনের ব্যাটারি

৭ অনলাইন গেম, যেন মৃত্যুফাঁদ
নির্বাচিত

সন্তান অনলাইন গেমে আসক্ত হলে যা করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 July 2025

সাইবার অপরাধে বৈশ্বিক ক্ষতি ১৩ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

Techzoom.TV |
TechzoomTV