Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 July 2025
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনার
Share on FacebookShare on Twitter

জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ এবং এর পটভূমিতে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে এই সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। তিনি তার বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতির সাহসিকতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এই নবযাত্রার পথ ধরেই বাংলাদেশ আজ তথ্যপ্রযুক্তির বিশ্ব পরিমণ্ডলে নিজের অবস্থানকে শক্তিশালী করছে।”

সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. ইরফান ভুঁইয়ার পিতা মো. আমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি তার সন্তানের স্মৃতিচারণ করে এক আবেগঘন বক্তব্য রাখেন, যা উপস্থিত সকলকে গভীরভাবে স্পর্শ করে।

আলোচক হিসেবে আরও অংশগ্রহণ করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা আহমেদ সামরান। তিনি তার আলোচনায় আন্দোলনের প্রেক্ষাপট, তরুণ প্রজন্মের ভূমিকা এবং প্রযুক্তির মাধ্যমে দেশের উন্নয়নের রূপরেখা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এ.কে.এম. আমিরুল ইসলাম, এনডিসি। তিনি বলেন, “এই সেমিনার শুধু ইতিহাস স্মরণ করার জন্য নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে একটি প্রযুক্তিভিত্তিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে প্রস্তুত হওয়ার অনুপ্রেরণা জোগাবে।”

বক্তারা দেশের গৌরবময় ইতিহাস, জাতির এগিয়ে চলার দৃঢ় সংকল্প এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বিদ্যমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সেমিনার নতুন প্রজন্মের মধ্যে দেশের ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে তাদের উৎসাহিত করবে। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষার্থীদের জন্য ফিরছে ‘ফেসবুক ক্যাম্পাস’
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য ফিরছে ‘ফেসবুক ক্যাম্পাস’

চালু হলো পুলিশের ‘হ্যালো এসবি’ অ্যাপ
নির্বাচিত

চালু হলো পুলিশের ‘হ্যালো এসবি’ অ্যাপ

ইমেইলে বানান ও ব্যাকরণ ঠিক করে দেবে জিমেইল!
প্রযুক্তি সংবাদ

দৈনিক ১ কোটি ৮০ লাখ প্রতারণামূলক ইমেইল মুছছে গুগল

উদ্যোক্তাদের জন্য একক প্ল্যাটফর্ম চালু করলো সিস্টেমআই
নির্বাচিত

উদ্যোক্তাদের জন্য একক প্ল্যাটফর্ম চালু করলো সিস্টেমআই

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

স্যামসাং ফোনের নতুন ইউজার ইন্টারফেসে যেসব সুবিধা মিলবে
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ফোনের নতুন ইউজার ইন্টারফেসে যেসব সুবিধা মিলবে

Load More

ট্রেন্ডিং টপিক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 July 2025

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনার

Techzoom.TV |
TechzoomTV