Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেকনো নিয়ে এলো বিশ্বের সবচেয়ে পাতলা ওয়্যারলেস চার্জিং ফোন স্পার্ক ৪০ প্রো প্লাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৭ জুলাই ২০২৫
টেকনো নিয়ে এলো বিশ্বের সবচেয়ে পাতলা ওয়্যারলেস চার্জিং ফোন স্পার্ক ৪০ প্রো প্লাস
Share on FacebookShare on Twitter

টেকনো এমডব্লিউসি ২০২৫-এ অবিশ্বাস্য ৫.৭৫ মিলিমিটার পুরুত্বের স্পার্ক স্লিম প্রদর্শন করার পরপরই স্মার্টফোন খাতে আলট্রা-স্লিম ডিজাইনের প্রতি আগ্রহ নতুন মাইলফলক স্পর্শ করেছে। স্লিম ফোন নিয়ে আসার ক্ষেত্রে টেক-জায়ান্টদের প্রবল প্রতিদ্বন্দ্বীতার মধ্যেই টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস লঞ্চ করা হয়েছে। প্রকৌশলে অনবদ্য ডিভাইসটি এখন বাণিজ্যিকভাবেও আনা হয়েছে; যেন ক্রেতারা আজ থেকেই এটি কেনার সুযোগ পান।

স্পার্ক ৪০ সিরিজের স্লোগান ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার’-এর সাথে সামঞ্জস্য রেখে স্পার্ক ৪০ প্রো প্লাস ডিভাইসটি ৬.৪৯ মিলিমিটারের স্লিম ডিজাইনে নিয়ে আসা হয়েছে, আলট্রা-স্লিম ডিজাইনের পাশাপাশি পাওয়ারের ক্ষেত্রেও কোনো ছাড় দেয়নি। এই ফোনে বর্তমানের সবচেয়ে পাওয়ারফুল ফোরজি চিপসেট হিসেবে এতে মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে পাশাপাশি রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেনডেড)।
ডিভাইসটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরও অনবদ্য; ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ১.৫কে থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনে। পাওয়ারফুল প্রসেসর ও দুর্দান্ত ডিসপ্লের কম্বিনেশন মাল্টিটাস্কিং, স্ক্রলিং বা গেমিং সবক্ষেত্রেই এই সেগমেন্টের সেরা অভিজ্ঞতা দিবে।

স্লিম মানেই ভঙ্গুর নয়, প্রমান করতে ফোনটির সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ও ২-মিটার ড্রপ প্রোটেকশনের মতো প্রিমিয়াম ফিচার।

স্পার্ক ৪০ প্রো প্লাস ফোনটি স্লিম হলেও এতে রয়েছে শক্তিশালী ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে ৩০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এমন সমন্বয় এর আগে এতো পাতলা চ্যাসিসে সম্ভব হয়নি। একইসাথে, ৪৫ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং তো থাকছেই।

ফটোগ্রাফি-প্রেমীদের জন্য ৫০ মেগাপিক্সেল এআই-সক্ষম মেইন ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসা হয়েছে। এছাড়াও, মিড-রেঞ্জ সেগমেন্টে প্রফেশনাল মানের ফটোগ্রাফি নিশ্চিত করতে এতে এআই ফ্ল্যাশস্ন্যাপ, এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেইট, এআই শার্পনেসের মতো ফিচার। ক্যামেরা এআই এর পাশাপাশি এই ফোনে রয়েছে প্রডাক্টিভ এআই ফিচার যেমন ইমেজ-টু-ডকুমেন্ট, ইমেজ-টু-এক্সেল, ইমেজ প্রাইভেসি ব্লারিং, এআই রাইটিং, এআই ট্রান্সলেট, এআই সার্কেল সার্চ সহ আরও অনেক ফিচার।

নতুনত্ব কেবল হার্ডওয়্যারেই সীমাবদ্ধ নয়; এতে টেকনো ফ্রি লিঙ্ক নামে একটি রেকর্ডিং ফিচারও যুক্ত রয়েছে, যা নেটওয়ার্ক সংযোগ ছাড়াই কল ও টেক্সট করার সুবিধা দেয়। ব্যবহারকারীদের কানেক্টিভিটির সমস্যা সমাধান করবে এই ফিচার। প্রতিদিনের স্মার্টফোন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এতে মাল্টিফাংশনাল এনএফসি ও আউটডোর বুস্টার ফিচার ব্যবহার করা হয়েছে। সিকিউরিটি সেকশনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা।

টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস এখন বাংলাদেশে মাত্র ২৪,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) পাওয়া যাচ্ছে। সর্বাধুনিক আলট্রা-স্লিম ফোন প্রযুক্তিকে ফ্ল্যাগশিপের বিকল্প হিসেবে ক্রেতাদের কাছে পৌঁছে দিতেই এই দাম এতো সাশ্রয়ী রাখা হয়েছে। ডিভাইসটি এখন বাংলাদেশের সকল টেকনো ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাচ্ছে।

আলট্রা-স্লিম ফোনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসছে। টেকনো প্রমাণ করেছে যে, উদ্ভাবনী ডিজাইন ও প্রিমিয়াম ফিচারগুলো সাশ্রয়ী দামেই ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া সম্ভব। স্পার্ক ৪০ প্রো প্লাস তাই কেবল প্রযুক্তিগত অর্জন নয়; বরং একইসাথে, এটি একটি বাস্তবমুখী উদ্ভাবন, যা সর্বাধুনিক আলট্রা-স্লিম ফোন প্রযুক্তিকে ক্রেতাদের নাগালে পৌঁছে দেয়। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.facebook.com/TECNOMobileBangladesh

Tags: টেকনো এমডব্লিউসি ২০২৫টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাসস্পার্ক ৪০ প্রো প্লাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে এসব মেসেজ কখনোই পাঠাবেন না
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে এসব মেসেজ কখনোই পাঠাবেন না

প্রতি মাসে সেরা দশ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ!
নির্বাচিত

প্রতি মাসে সেরা দশ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ!

বড় ডিসপ্লে ও ব্যাটারির সঙ্গে আসবে আইফোন ১৬
নির্বাচিত

বড় ডিসপ্লে ও ব্যাটারির সঙ্গে আসবে আইফোন ১৬

ভিভো ভি৬০ লাইট: এআই স্মার্টনেসে আরও পরিষ্কার ছবি
প্রযুক্তি সংবাদ

ভিভো ভি৬০ লাইট: এআই স্মার্টনেসে আরও পরিষ্কার ছবি

ছাড় ও অফার

ওয়ালটন এসিতে ১ বছরের বিদ্যুৎ বিল ফ্রি

পোকো এম ৩: গর্জিয়াস লুকিং ফোন
নির্বাচিত

পোকো এম ৩: গর্জিয়াস লুকিং ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ
শিক্ষা ও ক্যাম্পাস

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক
টেলিকম

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
অর্থ ও বাণিজ্য

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix